গবেষণা
রক্তের চেয়ে ত্বকের গন্ধেই বেশি আকৃষ্ট হয় মশা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৩৬ ১১ নভেম্বর ২০২৬
এক জায়গায় অনেক মানুষ বসে আছেন। অথচ মশার যেন আর কাউকে পছন্দ হচ্ছে না! বারবার এসে কামড়াচ্ছে শুধু আপনাকেই। পাশের মানুষটি আরামে বসে আছেন, তার দিকে মশার তেমন নজরই নেই। এমন অভিজ্ঞতা নিশ্চয়ই অনেকের হয়েছে। কখনো ভেবেছেন, কেন কিছু মানুষকে মশা বেশি কামড়ায়, আর কাউকে প্রায় কামড়ায়ই না?
এর পেছনে রয়েছে মানুষের শরীরের গন্ধ, ত্বকে থাকা রাসায়নিক উপাদান এবং ব্যাকটেরিয়ার ভূমিকা।
সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, মানুষের ত্বকের গন্ধের প্রতি মশার আকর্ষণ একেক প্রজাতির ক্ষেত্রে একেক রকম। অর্থাৎ আপনি একটি প্রজাতির মশার কাছে খুব আকর্ষণীয় হলেও অন্য প্রজাতির কাছে ততটা নাও হতে পারেন!
মশা কেন কাউকে বেশি কামড়ায়?
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গবেষকেরা ১১৯ জন স্বেচ্ছাসেবীর শরীরের গন্ধ পরীক্ষা করে এ বিষয়ে জানার চেষ্টা করেন। তারা তিন প্রজাতির মশার কাছে কোন মানুষের শরীরের গন্ধ বেশি আকর্ষণীয়, তা খুঁজে দেখেন।
গবেষণায় ব্যবহৃত মশার প্রজাতিগুলো হলো এডিস ইজিপ্টি, এডিস অ্যালবোপিকটাস এবং কিউলেক্স কুইঙ্কেফ্যাসিয়াটাস।এজন্য গবেষকেরা বিশেষ একটি যন্ত্র ব্যবহার করেন। যন্ত্রটির এক পাশে রাখা হয় মশা, অন্য পাশে স্বেচ্ছাসেবীদের হাত। মশা হাতের গন্ধ পেতে পারলেও কামড়ানোর সুযোগ ছিল না। এরপর পর্যবেক্ষণ করা হয়, কোন ব্যক্তির হাতের গন্ধে কত বেশি মশা আকৃষ্ট হচ্ছে।
পরীক্ষায় দেখা যায়, তিন প্রজাতির মশার পছন্দ এক নয়। কোনো কোনো ব্যক্তির প্রতি একাধিক প্রজাতির মশা আকৃষ্ট হলেও তিন প্রজাতির কাছেই সবচেয়ে আকর্ষণীয় ছিলেন এমন কেউ পাওয়া যায়নি। অর্থাৎ এক প্রজাতির মশা যাকে বেশি পছন্দ করছে, অন্য প্রজাতির কাছে তিনি একই রকম আকর্ষণীয় নাও হতে পারেন।
ত্বকের কোন ধরনের গন্ধ পছন্দ করে মশা?
মানুষের শরীরের গন্ধ মশাকে আকৃষ্ট করার অন্যতম কারণ। তবে সব ধরনের গন্ধের প্রতি মশার আগ্রহ সমান নয়। গবেষকেরা স্বেচ্ছাসেবীদের হাতের চারপাশের বাতাস পরীক্ষা করে বিভিন্ন রাসায়নিক উপাদান শনাক্ত করেন। এতে দেখা যায়, এডিস ইজিপ্টি ও কিউলেক্স কুইঙ্কেফ্যাসিয়াটাস প্রজাতির মশা যাদের ত্বকের গন্ধ তুলনামূলক কম, তাদের প্রতি বেশি আকৃষ্ট হয়েছে।
অন্যদিকে এডিস অ্যালবোপিকটাসের পছন্দ ছিল কিছুটা আলাদা। উদ্ভিদের মতো গন্ধ তৈরি করে, এমন ১৩টি রাসায়নিক উপাদানের প্রতি এই প্রজাতির মশার আকর্ষণ দেখা গেছে।
গবেষকদের ধারণা, খাবার খোঁজার কৌশল আলাদা হওয়ার কারণেই মশার বিভিন্ন প্রজাতির মধ্যে গন্ধের পছন্দে এমন পার্থক্য তৈরি হয়েছে।
ত্বকের ব্যাকটেরিয়ারও রয়েছে ভূমিকা
শুধু ত্বকের রাসায়নিক উপাদান নয়, ত্বকে থাকা ব্যাকটেরিয়াও মশাকে আকৃষ্ট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের ত্বকে নানা ধরনের ব্যাকটেরিয়া বসবাস করে। এসব ব্যাকটেরিয়া ত্বকের বিভিন্ন উপাদান ভেঙে নানা রাসায়নিক তৈরি করে। এর ফলে মানুষের শরীরে তৈরি হয় স্বতন্ত্র গন্ধ। আর এই গন্ধই মশার কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
গবেষণায় স্বেচ্ছাসেবীদের ত্বক থেকে নমুনা সংগ্রহ করে ব্যাকটেরিয়া পরীক্ষা করা হয়। এতে দেখা গেছে, কিছু নির্দিষ্ট ব্যাকটেরিয়া তিন প্রজাতির মশাকেই আকৃষ্ট করতে পারে।
গবেষণাটির প্রধান গবেষক কেলি মাররেরো ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মশার আচরণ নিয়ে কাজ করেন। তিনি জানিয়েছেন, ত্বকের ব্যাকটেরিয়া কীভাবে মশাকে আকৃষ্ট করে, তা নিয়ে আরও গবেষণা করতে চান তারা।
মশার কামড় থেকে বাঁচার নতুন উপায় কি মিলবে?
এই গবেষণার ফলাফল ভবিষ্যতে মশার কামড় থেকে বাঁচার নতুন কৌশল তৈরিতে সাহায্য করতে পারে। যেমন মানুষের শরীরের গন্ধের রাসায়নিক গঠন বুঝে এমন উপায় বের করা সম্ভব হতে পারে, যাতে মশার কাছে মানুষ কম আকর্ষণীয় হয়ে ওঠে।
আবার নির্দিষ্ট কিছু গন্ধ ব্যবহার করে মশাকে মানুষের পরিবর্তে বিশেষ ফাঁদের দিকে আকৃষ্ট করার কৌশলও তৈরি করা যেতে পারে।
গবেষণাটি আইসায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে। তবে মানুষের শরীরের গন্ধ অত্যন্ত জটিল। কোন কোন রাসায়নিক উপাদান মশাকে আকৃষ্ট করে, তার সবগুলো এখনো শনাক্ত করতে পারেননি গবেষকেরা।
মশার কামড় শুধু বিরক্তির কারণ নয়। মশার মাধ্যমে ডেঙ্গু, জিকা ও অন্যান্য রোগ ছড়াতে পারে। তাই কেন কিছু মানুষকে মশা বেশি কামড়ায়, তা জানা জনস্বাস্থ্যের জন্যও গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে আরও গবেষণা হলে ভবিষ্যতে মশার আকর্ষণের কারণ বুঝে নতুন প্রতিরোধব্যবস্থা তৈরি করা সম্ভব হতে পারে। তবে আপাতত মশার কামড় থেকে বাঁচতে মশারি ব্যবহার, মশা প্রতিরোধক এবং আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখার মতো প্রচলিত সতর্কতাই মেনে চলা জরুরি।
- গবেষণা
রক্তের চেয়ে ত্বকের গন্ধেই বেশি আকৃষ্ট হয় মশা - আইপিএল নিলামে মোস্তাফিজসহ নাম লেখালেন যেসব বাংলাদেশি ক্রিকেটার
- এক বাড়িতেই ৩০০ বছরের ইতিহাস
- ধর্ষণে ১১ বছরের ছাত্রী অন্তঃসত্ত্বা, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
- বাংলাদেশে ফিরতে পাসপোর্ট আবেদন: হাসিনার ‘গেম প্ল্যান’ কী?
- খাদ্য ও স্বাস্থ্যসেবার খরচ কমাতে বাধ্য হচ্ছেন পোশাক শ্রমিকরা
- বিশ্বজুড়ে বাড়ছে অদ্ভুত জুতার ‘কদর’
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: জয়সওয়াল
- ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে এআই শিক্ষা: শিক্ষামন্ত্রী
- ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- হাসিনাকে ফেরাতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ
- গেম খেলে মানুষকেও টেক্কা দিচ্ছে এসব প্রাণী!
- অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
- চলতি মাসে কপাল খুলবে ৪ রাশির
- রেনেসাঁ মানব মাইকেল এঞ্জেলো
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট পুনরুদ্ধারের সময় এসেছে: বিজেপি এমপি
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- দিনে কত কাপ চা পান করা উচিত
- এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনা নিহত
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে কি বৈধ হয়?
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- দিনে কত কাপ চা পান করা উচিত
- চলতি মাসে কপাল খুলবে ৪ রাশির
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- গেম খেলে মানুষকেও টেক্কা দিচ্ছে এসব প্রাণী!
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
- অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
- ৪৮ বছর পানি পান করেননি বাফেট? নেপথ্যে কী
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
















