রাচিনের ব্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় বাংলাদেশ-পাকিস্তানের
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৪৫ ২৫ ফেব্রুয়ারি ২০২৫
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হলো গত আসরের সেমিফাইনালে খেলা বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তানের। রোববার (২৪ ফেব্রুয়ারি) ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হেরেছিল টাইগাররা। ফলে ২ ম্যাচের দু’টিতেই হেরে বিদায়ের ঘন্টা বাজলো বাংলাদেশের। অন্যদিকে,২ ম্যাচের দু’টিতে হেরে যাওয়ায় বিদায় নিতে হলো বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানকেও। এই জয়ে গ্রুপ থেকে ভারতকে নিয়ে সেমিফাইনালে উঠলো নিউজিল্যান্ড।
পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশকে ৮ ওভারে ৪৫ রানের সূচনা এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান ও অধিনায়ক শান্ত। বলের সাথে পাল্লা দিয়ে রান তুলে ১টি চার ও ২টি ছক্কায় ২৪ বলে ২৪ রানে নিউজিল্যান্ড স্পিনার মাইকেল ব্রেসওয়েলের শিকার হন তানজিদ। তিন নম্বরে নেমে ১টি করে চার-ছক্কা মেরে দ্রুত রান তোলার চেষ্টা করেও বেশি দূর যেতে পারেনি মেহেদি হাসান মিরাজ। ১৪ বলে ১৩ রান করে নিউজিল্যান্ড পেসার উইল ও’রুকের বলে আউট হন মিরাজ।
উইকেটে সেট হবার লক্ষ্যে সাবধানে খেলতে শুরু করেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয়। কিন্তু এবার আর বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ২৪ বল খেলে মাত্র ৭ রান করে ব্রেসওয়েলের দ্বিতীয় শিকার হন হৃদয়। ৯৭ রানে তৃতীয় ব্যাটার হিসেবে হৃদয় ফেরার পর জোড়া আঘাত সইতে হয় বাংলাদেশকে। দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ২ ও মাহমুদুল্লাহ রিয়াদ ৪ রানে ব্রেসওয়েলের শিকার হন। এতে ১১৮ রানে পঞ্চম উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। চাপে পড়া বাংলাদেশকে লড়াইয়ে ফেরান শান্ত ও জাকের আলি। ষষ্ঠ উইকেটে জাকেরের সাথে ৬৭ বলে ৪৫ রান যোগ করেন শান্ত।
এক প্রান্ত আগলে ৭১ বলে ওয়ানডেতে দশম হাফ-সেঞ্চুরি পূর্ন করেন শান্ত। হাফ-সেঞ্চুরির পর ইনিংস বড় করার চেষ্টা করে ৭৭ রানে আউট হন টাইগার দলপতি। ও’রুকের বলে মিড উইকেটে ব্রেসওয়েলকে ক্যাচ দেন ১১০ বল খেলে ৯টি চার মারা শান্ত। দলীয় ১৬৩ রানে শান্ত ফেরার পর বাংলাদেশের রানের চাকা সচল রাখেন জাকের, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ। সপ্তম উইকেটে রিশাদের সাথে ৩৫ বলে ৩৩ এবং অষ্টম উইকেটে তাসকিনকে নিয়ে ৩০ বলে ৩৫ রানের জুটি গড়েন জাকের।
রিশাদের ২৬ ও তাসকিনের ১০ এবং জাকেরের ৩টি চার ও ১টি ছক্কায় ৫৫ বলে ৪৫ রানে ভর করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৬ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। বল হাতে নিউজিল্যান্ডের ব্রেসওয়েল ১০ ওভারে ২৬ রানে ৪ উইকেট নেন। এটিই ক্যারিয়ার সেরা বোলিং ব্রেসওয়েলের। এছাড়া ও’রুর্ক ৪৮ রানে ২ উইকেট নেন।
২৩৭ রানের জবাবে প্রথম ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দেন পেসার তাসকিন আহমেদ। আগের ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করা ওপেনার উইল ইয়ং রানের খাতা খোলার আগেই আউট হন। চতুর্থ ওভারে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন আরেক পেসার নাহিদ রানা। নিউজিল্যান্ডের সেরা ব্যাটার কেন উইলিয়ামসনকে ৫ রানে শিকার করেন রানা। ১৫ রানে ২ উইকেট পতনের পর নিউজিল্যান্ডের রানের চাকা সচল রাখেন আরেক ওপেনার ডেভন কনওয়েল ও রাচিন। ৬টি চারে ৩০ রান করে পেসার মুস্তাফিজুর রহমানের বলে বোল্ড হন কনওয়ে।
৭২ রানে তৃতীয় ব্যাটার হিসেবে কনওয়ে ফেরার পর নিউজিল্যান্ডের জয়ের পথ তৈরি করেন রাচিন ও টম লাথাম। চতুর্থ উইকেটে ১৩৬ বলে ১২৯ রান যোগ করে দু’জনে। এই জুটিতেই ৯৫ বলে ওয়ানডেতে চতুর্থ হাফ-সেঞ্চুরি করেন রাচিন। অবশ্য ব্যক্তিগত ৯৩ রানে রানার বলে মিরাজের হাতে জীবন পান রাচিন। সেঞ্চুরির পর ব্যক্তিগত ১০৫ রানে আবারও ক্যাচ দিয়ে জীবন পান রাচিন। এবার বোলার ছিলেন মুস্তাফিজ, ফিল্ডার ছিলেন মাহমুদুল্লাহ। দ্বিতীয়বার জীবন পেয়ে শেষ পর্যন্ত স্পিনার রিশাদের বলে ১১২ রানে আউট হন রাচিন। ১০৫ বলে ১২টি চার ও ১টি ছক্কা মারেন তিনি।
রাচিন ফেরার পর রান আউট হয়ে সাজঘরে ফিরেন ৩টি চারে ৫৫ রান করা লাথাম। এ সময় ৫০ বলে ২৩ রান দরকার ছিলো নিউজিল্যান্ডের। ষষ্ঠ উইকেটে ২৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে কিউইদের জয় নিশ্চিত করেন ফিলিপস ও ব্রেসওয়েল। ফিলিপস ২১ ও ব্রেসওয়েল ১১ রানে অপরাজিত থকেন। বাংলাদেশের তাসকিন, মুস্তাফিজ, রানা ও রিশাদ ১টি করে উইকেট নেন। আগামী ২৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















