রাজনৈতিকভাবে সাকিবকে ‘অবস্থান স্পষ্ট করার’ আহ্বান উপদেষ্টার
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৬:১৭ ৩০ সেপ্টেম্বর ২০২৪
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সাকিব আল হাসানকে দেশের একজন খেলোয়াড় হিসেবে নিরাপত্তা দেওয়া সম্ভব হলেও জনগণের ক্ষোভ থাকলে সেই নিশ্চয়তা দেওয়া ‘সম্ভব নয়’। জনগণের ‘ক্ষোভ প্রশমনে’ রাজনীতির জায়গা থেকে সাকিবের নিজের অবস্থান সবার সামনে ‘স্পষ্ট করারও’ আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার বিকালে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, "এখানে সাকিব আল হাসানের পরিচয় দুইটা, এটা আমাদের খেয়াল রাখতে হবে। খেলোয়াড় হিসেবে একটা পরিচয়, আরেকটা হচ্ছে রাজনৈতিক পরিচয়। উনি আওয়ামী লীগের প্যানেল থেকে এমপি নির্বাচন করেছিলেন। মানুষের মধ্যে এই দুইটা নিয়েই মিশ্র প্রতিক্রিয়া আছে।”
দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ভোট করে মাগুরার এমপি হয়ে সংসদে গিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ অগাস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, তখন তিনি কানাডায় সেদেশের ক্রিকেট লিগে খেলছেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে গেছেন। দলের জ্যেষ্ঠ নেতারা অধিকাংশই আছেন আত্মগোপনে, কেউ কেউ গ্রেপ্তারও হয়েছেন। আন্দোলন দমাতে গুলির ঘটনায় অনেকের বিরুদ্ধেই হত্যা মামলা হয়েছে, এর মধ্যে একটি মামলায় সাকিবও আসামি।
ক্ষমতার পট পরিবর্তনের পর আর দেশে না ফিরলেও বাংলাদেশের হয়ে খেলা চালিয়ে গেছেন সাবেক অধিনায়ক সাকিব। কানাডা থেকে ইংল্যান্ডে গিয়ে খেলেছেন কাউন্টি লিগের ম্যাচ। তারপর পাকিস্তানে গিয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের সঙ্গী হয়েছেন। এখন তিনি ভারতে গিয়ে বাংলাদেশের হয়ে টেস্ট খেলছেন।
ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগের দিন কানপুরে সাকিব জানিয়ে দেন, টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে শেষ ম্যাচটি তিনি খেলে ফেলেছেন। অক্টোবরে দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে তিনি বিদায় জানাতে চান টেস্ট ক্রিকেটকেও।
তবে হত্যা মামলা মাথায় নিয়ে সাকিবের দেশে ফেরা নিয়ে আছে নানারকম অনিশ্চয়তা ও জটিলতা। সেই শঙ্কা থেকেই বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার অবসরের ঘোষণার পর বলেছিলেন, “আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয়। বোর্ড খেয়াল করছে। বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তারা দেখছেন।”
সাকিব বোর্ডের দিকে তাকিয়ে থাকলেও বিসিবি সভাপতি ফারুক আহমেদ গত ২৬ সেপ্টেম্বর স্পষ্ট করেই জানিয়ে দেন, দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে সাকিব দেশে এলে টেস্ট ক্রিকেট থেকে তার বিদায়কে রাঙিয়ে তোলার সব আয়োজনই বিসিবি করবে। তবে তার নিরাপত্তা ব্যবস্থা ও সিরিজ শেষে তার দেশ ছেড়ে যাওয়ার নিশ্চয়তার প্রক্রিয়ার অংশ হবে না বোর্ড।

রোববার বিকালের সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতির ওই মন্তব্যের বিষয়ে ক্রীড়া উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, গার্মেন্টসকর্মী রুবেল হত্যায় সাকিবের সংশ্লিষ্টতা না থাকলে মামলা থেকে যাতে তার নাম বাদ দেওয়া হয়, সে ব্যবস্থা তারা করবেন।
"এখন খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার, দেওয়ার দায়িত্ব, সেটা দেব, দেশে এলে আমরা দেব। কিন্তু উনার রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে, তাহলে…।
“মনে করেন আমার নিরাপত্তায় পাঁচজন পুলিশ কনস্টেবল থাকে, একজন গানম্যান থাকে। আমার উপরে যদি দেশের ১৬ কোটি মানুষের মধ্যে দশ কোটি জনগণের ক্ষোভ থাকে, তাহলে এই পাঁচ ছয়জন আমাকে কী নিরাপত্তা দেবে? আমারও সেই ক্ষেত্রে নিরাপদ থাকার সুযোগ নেই।"
উপদেষ্টা বলেন, “জনগণের কোনো ক্ষোভ থাকলে সেটা তো আমাকেই রিডিউস করতে হবে, কথা দিয়ে। আমার যেটা মনে হয়, উনাকে উনার বিষয়টা পরিষ্কার করা প্রয়োজন, রাজনৈতিক জায়গা থেকে। উনার যে রাজনৈতিক অবস্থান… ইতোমধ্যে মাশরাফি বিন মর্তুজা কথা বলেছেন সে বিষয়টি নিয়ে।"
সাকিবকে নিজের অবস্থান জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, “জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তার ঝুঁকি থাকে, সেটার (নিশ্চয়তা) কেউ কাউকে দিতে পারবে না, শেখ হাসিনাকেও দেওয়া যায়নি, দেশ ছেড়ে পালাতে হয়েছে।
"সেই জায়গাটা, রাজনৈতিক বিষয়টা, পরিষ্কার করা উচিত বলে আমি মনে করি। খেলোয়াড় হিসেবে প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব, এটা আমরা পালন করব।"
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- A New Chapter for the FIFA World Cup
- মন খারাপে দুঃখের গান শুনলে চোখে ভিজে যায় কেন?
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ওয়েসলির জায়গায় ব্রাজিল বিশ্বকাপ দলে এডারসন
- সালমানের ভাইরাল পোস্ট প্রসঙ্গে মুখ খুললেন বরুণ
- কত দিন পর পর জিন্স কাচা উচিত? জেনে নিন ভালো রাখার নিয়ম
- বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ
- বাজেট উপস্থাপন ১১ জুন
- বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক ইরাকের ফুটবলার!
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- A New Chapter for the FIFA World Cup
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
















