রাভিনার সঙ্গে প্রেম, কারিশমার জন্য প্রতারণা অজয়ের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:০২ ৯ জানুয়ারি ২০২৬
বলিউডের অন্দরমহলের কাহিনি অনেক সময় সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। তারকাদের প্রেম, বিচ্ছেদ আর বিতর্ক— এই নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। নব্বইয়ের দশকে এমনই এক ত্রিকোণ প্রেমের গুঞ্জন তোলপাড় ফেলে দিয়েছিল গোটা ইন্ডাস্ট্রিতে। সেই গল্পের কেন্দ্রে ছিলেন অজয় দেবগন, রাভিনা ট্যান্ডন ও কারিশমা কাপুর। সম্প্রতি আবারও সেই পুরোনো বিতর্ক উঠে এসেছে আলোচনার কেন্দ্রে।
শোনা যায়, 'দিলওয়ালে' (১৯৯৪) ছবির শুটিংয়ের সময় থেকেই অজয় দেবগন ও রাভিনা ট্যান্ডনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সময় তাদের রসায়ন পর্দাতেও দর্শকদের মন জয় করেছিল। ইন্ডাস্ট্রির অন্দরে তাদের সম্পর্ক নিয়ে কানাঘুষো চললেও, সেই প্রেম বেশিদিন স্থায়ী হয়নি। অভিযোগ ওঠে, অভিনেত্রী কারিশমা কাপুরের জন্য রাভিনার সঙ্গে প্রতারণা করেন অজয়।
যদিও অজয় দেবগন এই বিষয়ে বরাবরই নীরব থেকেছেন। তবে রাভিনা ট্যান্ডন কখনই মুখ বন্ধ রাখেননি। সম্পর্ক ভাঙার পর এক সাক্ষাৎকারে তিনি ক্ষোভ উগরে দিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেন, যা আজও চর্চার বিষয়।
রাভিনা বলেছিলেন, “কারিশমা অজয়কে নিজের কাছেই রাখুক। আমার ওর প্রতি আর কোনও আগ্রহ নেই। যদি কারিশমা আর অজয়ের কখনও সন্তান হয়, তাহলে তারা দেখতে জেব্রার মতো হবে।”
এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তীব্র সমালোচনার ঝড় ওঠে। রাভিনার মতো একজন প্রথম সারির অভিনেত্রী এমন ব্যক্তিগত আক্রমণ করতে পারেন, তা তার অনুরাগীরাও বিশ্বাস করতে পারেননি। তাঁর এই মন্তব্যকে ঘিরে সেই সময় প্রচুর বিতর্ক তৈরি হয়েছিল।
অজয়ের সঙ্গে বিচ্ছেদের আগে ও পরে রাভিনার নাম জড়িয়েছিল অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গেও। তাদের সম্পর্ক বাগদান পর্যন্ত গড়িয়েছিল। কিন্তু সেই সম্পর্কও শেষ পর্যন্ত ভেঙে যায়।
সময়ের সঙ্গে সঙ্গে তিন তারকাই নিজেদের জীবনে এগিয়ে গিয়েছেন। অজয় দেবগন বিয়ে করেছেন কাজলকে, রাভিনা বিয়ে করেছেন অনিল থাডানিকে এবং কারিশমাও নিজের জীবনে ব্যস্ত। কিন্তু নব্বইয়ের দশকের সেই বিতর্কিত প্রেমকাহিনি আজও বলিউডের ইতিহাসে এক আলোচিত অধ্যায় হয়ে রয়ে গিয়েছে।
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- আমুসহ শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দ্রুতই অভিযোগপত্র
- এলপিজির দামে বড় লাফ
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- শায়েস্তা খানের আমলে সত্যিই কি টাকায় ৮ মণ চাল পাওয়া যেত?
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- দৈনিক একটি কলা
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ















