রেকর্ড গোল করে উরুগুয়েকে বিদায় বললেন সুয়ারেজ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:২৬ ৩ সেপ্টেম্বর ২০২৪
উরুগুয়ের জার্সিতে আর মাত্র একবার দেখা যাবে লুইস সুয়ারেজকে। শনিবার ভোরে বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচটি খেলবেন ৩৭ বছর বয়সী এই ফুটবলার। নিজের অবসর নিয়ে এমনটাই জানিয়েছেন দেশটির হয়ে রেকর্ড ৬৯ গোল করা সুয়ারেজ।
উরুগুয়ের হয়ে ২০০৭ সালে অভিষেকের পর লম্বা সময় দলকে সার্ভিস দেওয়া সুয়ারেজ দেশের হয়ে খেলেছেন ১৪২টি ম্যাচ। প্যারাগুয়ের বিপক্ষে নিজের শেষ ম্যাচের আগে তাই বেশ আবেগপ্রবণ সুয়ারেজ। অবসরের ঘোষণা দিতে এসে কান্নায় ভেঙে পড়েছেন এই তারকা।
অশ্রুসজল চোখে অবসর নিয়ে সুয়ারেজ বলেন, ‘বলতে হৃদয় ভেঙে যাচ্ছে। তবু জানাচ্ছি, আগামী শুক্রবারই (বাংলাদেশ সময় শনিবার) জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলব আমি। আমি জানি, পরের বিশ্বকাপে খেলা আমার জন্য কঠিন হতো। চোটের কারণে নয়, নিজের ইচ্ছায় অবসর নিচ্ছি। এটা অনেক বড় ব্যাপার।’
উরুগুয়ের হয়ে চারটি বিশ্বকাপ খেলেছেন লুইস সুয়ারেজ, খেলেছেন পাঁচটি কোপা আমেরিকাও। ২০১১ সালে উরুগুয়েকে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন সুয়ারেজই। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন, করেছিলেন ৪ গোল। গোল চারটির শেষটি সুয়ারেজ করেছিলেন ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে। ম্যাচটি ৩-০ গোলে জেতে উরুগুয়ে।
সেই কোপা আমেরিকার জয়টাকেই ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন ভাবেন সুয়ারেজ, ‘কোনো কিছুর বিনিময়েই আমি কোপা আমেরিকার শিরোপাকে হাতছাড়া করতে রাজি নই। আমার ক্যারিয়ারের সবচেয়ে সেরা মুহূর্ত এটি। আবারও বলছি, কোনো কিছুর সঙ্গে আমি এটাকে অদলবদল করতে রাজি নই।’
আন্তর্জাতিক ফুটবল ছাড়লেও অবশ্য ক্লাব ফুটবল চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন সুয়ারেজ। বর্তমানে বন্ধু লিওনেল মেসির সঙ্গে এমএলএস ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন সুয়ারেজ।
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- লিটন নাকি রিজওয়ান: ১০ হাজার রানে আগে পৌঁছাবেন কে?
- ইতিকাফে নারীরা কী করতে পারবেন, কী পারবেন না
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- ফিলিং স্টেশনে পেট্রোল-অকটেন সরবরাহ বাড়ল
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- আহত মোজতবা খামেনি কেমন আছেন?
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- কখন দাঁত ব্রাশ করবেন? সকালে না রাতে?
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ট্রাম্প নয়, যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান: আইআরজিসি
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ইচ্ছাশক্তি বাড়াবেন? জেনে নিন এই বৈজ্ঞানিক পদ্ধতি
- নেপালে সরকার গঠনের পথে গণঅভ্যুত্থানকারীরা
- তেলের মজুত পর্যাপ্ত, আসছে আরো দু’টি জাহাজ: জ্বালানিমন্ত্রী
- আমেরিকার সঙ্গে কোনো আপস নয়: আরাগচি
- বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ৬৬ বছর বয়সে মা হচ্ছেন অভিনেত্রী
- ১ কেজি আলু বেচে মিলছে না এক কাপ চায়ের দাম!
- নেইমারের বিরুদ্ধে সাবেক রাঁধুনীর মামলা
- অভ্যাসগুলো কতটা ক্ষতিকর? বিশেষজ্ঞরা যা বলছেন
- ভারতকে রাশিয়ার তেল কেনার ‘অনুমতি’, ট্রাম্পের ওপর চটলেন কমল হাসান
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- তেল বিক্রিতে কড়াকড়ি:মোটরসাইকেলে বরাদ্দ ২ লিটার, প্রাইভেটকারে ১০
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত
- শঙ্কা কাটিয়ে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- মেয়ে সানা নাকি বউ ডোনা, সৌরভের বিগ বস কে?
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ‘চিকনি চামেলির’ মতো গান গাইবেন না শ্রেয়া
















