রোনালদো জাদু চলছেই, ৭ ম্যাচে করলেন তৃতীয় হ্যাটট্রিক
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৩২ ৫ মে ২০২৪
আল-নাসরের জার্সিতে রীতিমতো উড়ছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। আগের ম্যাচ জোড়া গোল করে তিনি দলটিকে কিংস কাপের ফাইনালে তুলেছিলেন। এবার সৌদি প্রো লিগের ম্যাচে নেমেও করলেন হ্যাটট্রিক। কেবল এই বাক্যে তার সাম্প্রতিক পারফরম্যান্স জানান দেওয়া সম্ভব নয়। সর্বশেষ সাত ম্যাচের তিনটিতেই যে হ্যাটট্রিক করেছেন সিআরসেভেন। তার তৃতীয় হ্যাটট্রিকে আল-নাসর ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে আল ওয়েহদাকে।
শনিবার (৪ মে) রাতে নিজেদের মাঠে প্রতিপক্ষ দলটিকে আতিথ্য দেন রোনালদো-সাদিও মানেরা। স্বাগতিকদের কাছে কোনো পাত্তাই পায়নি ওয়েহদা। বল দখল থেকে শট সবখানেই দাপট দেখিয়েছে আল-নাসর। রোনালদো ছাড়াও তাদের হয়ে একটি করে গোল করেছেন ওতাভিও এডমিলসন, সাদিও মানে ও মোহাম্মেদ আল-ফাতিল।
এ নিয়ে বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের ৬৬তম হ্যাটট্রিক পূর্ণ করেছেন রোনালদো। বয়স ৩০ হওয়ার আগেই করেছিলেন ৩০টি হ্যাটট্রিক। আর সেই সীমা পেরিয়ে একই কীর্তি গড়লেন ৩৬ বার। পর্তুগাল জাতীয় দল ও ইউরোপের সব ক্লাবের হয়েই করেছেন ৫৫ হ্যাটট্রিক। আল-নাসরের জার্সিতে রোনালদোর হ্যাটট্রিক দাঁড়াল ছয়টিতে। এর আগে ২০২২ সালের ডিসেম্বরে তিনি সৌদি আরবের ক্লাবটিতে যোগ দিয়েছিলেন।
এদিন গোলের শুরুটাও করেন পর্তুগিজ তারকা। পঞ্চম মিনিটেই ডান পায়ের শটে তিনি আল-নাসরের লিড এনে দেন। সাত মিনিট পর মার্সেলো ব্রোজোভিচের ক্রসে লাফিয়ে হেড দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। মানের অ্যাসিস্টে ওতাভিও অষ্টাদশ মিনিটে ও ওতাভিওর অ্যাসিস্টে মানে ৪৫তম মিনিটে গোল করলে স্বাগতিকদের জয় একরকম নিশ্চিত হয়ে পড়ে। বিরতির আগেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় আল-নাসর।
দ্বিতীয়ার্ধে নেমেই বাঁ-পায়ের শটে রোনালদো নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। এ নিয়ে চলতি মৌসুমে সবমিলিয়ে ৫২ ম্যাচে ৫২তম গোল করে ফেললেন সিআরসেভেন। এছাড়া সৌদি প্রো লিগের চলতি মৌসুমের গোলদাতাদের তালিকায়ও তার শীর্ষস্থান আর মজবুত হলো। ২৭ ম্যাচে রোনালদোর নামের পাশে চারটি হ্যাটট্রিকসহ মোট ৩২ গোল রয়েছে। পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১০ গোলে।
ম্যাচ শেষ হওয়ার নির্ধারিত সময়ের দুই মিনিট আগে নাসরের ষষ্ঠ গোলটি করেন আল-ফাতিল। তাতেই আল ওয়েহদার কফিনে শেষ পেরেকটি ঠোকা হয়ে যায়। যদিও এই জয় কেবল প্রো লিগের শীর্ষে থাকা আল-হিলালের সঙ্গে নাসরের ব্যবধান কমিয়েছে। ফলে রোনালদোদের এবারও প্রো লিগের শিরোপা জেতার সম্ভাবনা নেই বললেই চলে। ২৯ ম্যাচে তাদের অর্জন ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নেইমার জুনিয়রবিহীন আল-হিলাল। তার চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আল-নাসর।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















