শরীরে প্রোটিনের ঘাটতি কীভাবে বুঝবেন?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৩৭ ২৭ নভেম্বর ২০২৫
শরীর গড়ে তোলার অন্যতম প্রধান নিয়ামক হলো প্রোটিন।
পেশি, হাড়, ত্বক, চুল, এমনকি হরমোন- সবকিছু ঠিকভাবে কাজ করতে প্রোটিনের দরকার হয়। কিন্তু খাদ্যতালিকায় প্রোটিন কম হলে শরীর নানাভাবে সংকেত দিতে শুরু করে।
জেনে নিই যেভাবে জানা যাবে প্রোটিন ঘাটতির ইঙ্গিতগুলো-
ফোলা ভাব বা ইডিমা
প্রোটিন কমে গেলে রক্তে অ্যালবুমিনের মাত্রা কমে যায়। ফলে টিস্যুতে পানি জমে পায়ের গোড়ালি, পাতা বা মুখ ফুলে যেতে পারে।
ফ্যাটি লিভার
প্রোটিন কম হলে লিভারে চর্বি জমতে থাকে, যা দীর্ঘমেয়াদে প্রদাহ বা লিভার ক্ষতির ঝুঁকি বাড়ায়।
চুল–ত্বক–নখের সমস্যা
চুল পড়া, ত্বক রুক্ষ হওয়া, নখ ভঙ্গুর হয়ে যাওয়া- এসবই প্রোটিন ঘাটতির লক্ষণ হতে পারে।
পেশি কমে যাওয়া
প্রোটিন না পেলে শরীর নিজের পেশি ভেঙে সেখানে প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড সরবরাহ করে। ফলে ধীরে ধীরে পেশি ক্ষয় হতে থাকে। বিশেষত বয়স বাড়লে এর প্রভাব বেশি।

প্রোটিন না পেলে শরীর নিজের পেশি থেকে প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড সংগ্রহ করে।
হাড় দুর্বল হওয়া
কম প্রোটিনযুক্ত খাদ্য হাড়ের ঘনত্ব কমায় এবং হাড় ভাঙার ঝুঁকি বাড়ায়।
শিশুদের বৃদ্ধি থেমে যাওয়া
শিশুরা নিয়মিত প্রোটিন না পেলে শারীরিক বিকাশ ব্যাহত হয় এবং পুষ্টিহীনতার ঝুঁকি বাড়ে।
সংক্রমণ বাড়া
প্রোটিন অ্যান্টিবডি তৈরিতে জরুরি। তাই ঘাটতি হলে সর্দি-কাশি বা সংক্রমণে আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে যায়।
ক্ষুধা এবং ক্যালোরি চাহিদা বাড়া
প্রোটিন কম পেলে শরীর ক্ষুধা বাড়িয়ে তা পূরণ করার চেষ্টা করে। এতে বাড়তি কার্বোহাইড্রেট ও চর্বি খাওয়ার প্রবণতা তৈরি হয়, যা ওজন বাড়াতে পারে।
প্রতিদিন কী পরিমাণ প্রোটিন দরকার?
গড়ে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির, তার শরীরের ওজনের প্রতি কেজিতে ০.৮ গ্রাম প্রোটিন প্রয়োজন। যারা ব্যায়াম করেন বা পেশি বাড়াতে চান, তাদের আরও বেশি লাগতে পারে।
চুল পড়া, বেশি ক্ষুধা, সংক্রমণ বৃদ্ধি- এগুলো যদি নিয়মিত হয়, তবে এসবের পেছনে প্রোটিন ঘাটতি কাজ করছে কিনা তা পরীক্ষা করে দেখা প্রয়োজন। প্রয়োজনে পুষ্টিবিদের পরামর্শ নিন।
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
















