শ্যাম্পুর যেসব রাসায়নিক মারাত্মক ক্ষতিকর
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০৫ ২ এপ্রিল ২০২১
প্রতিদিনই বাজারে আসছে নতুন সাবান বা শ্যাম্পু। অনেব পুরনো কোম্পানি নিত্যনতুন নামে নিয়ে আসছে পুরাতন প্রোডাক্টই। চলছে সেটার বিজ্ঞাপন। কিন্তু এর মধ্যে কতগুলো ভালো? কতগুলোই বা ক্ষতিকারক রাসায়নিকে ঠাসা?
হালের চিকিৎসকরা বলছেন, প্রতিদিন ব্যবহারের শ্যাম্পুর মধ্যে অনেকটিতেই গাদা রাসায়নিক থাকে, যা শরীরের জন্য খুব খারাপ। তাই শ্যাম্পু কেনার আগে কোন কোন রাসায়নিকমুক্ত দেখে নেবেন, রইল সেই তালিকা।
সালফেট
এটি এক ধরনের রাসায়নিক সাবান। বহু নামী শ্যাম্পু কোম্পানি নিজেদের প্রোডাক্টে তা ব্যবহার করে। হালে সালফেট নিয়ে সচেতনতা বাড়ার পর বহু কোম্পানি জোর গলায় ঘোষণা করছে, তাদের শ্যাম্পু সালফেটমুক্ত। কিন্তু কেন এই রাসায়নিক শরীরের জন্য ক্ষতিকারক?
চিকিৎসকদের কথায়, সালফেটে ডাইঅক্সেন নামের উপাদান থাকে। এটি ক্যানসারের আশঙ্কা বাড়ায়। তাছাড়া কিডনিরও মারাত্মক ক্ষতি করে।
প্যারাবিন
শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করে এই রাসায়নিক। কিছু ক্ষেত্রে স্তনের ক্যানসারের পেছনে এর সক্রিয় ভূমিকার প্রমাণও পেয়েছেন চিকিৎসকরা। যদিও ক্যানসারের মতো অসুখ প্যারাবিন ঘটায়— এমন কথা এখনও প্রমাণ হয়নি। তবে এই রাসায়নিক যে শরীরের জন্য ক্ষতিকারক, তা প্রমাণিত।
ট্রাইক্লোসান
প্যারাবিনের মতোই এই রাসায়নিক হরমোনের ভারসাম্য নষ্ট করে। এর বাইরে আরও নানা ধরনের ক্ষতি করে এটি। রোগ-প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, ওজন হ্রাস করে এবং শরীরে নানা ধরনের কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি ঘটাতে থাকে।
পলিইথিলিন গ্লাইকল বা পিইজি
আপনার শ্যাম্পুতে এই উপাদান আছে কি? কেনার আগে ভালো করে দেখে নিন। কারণ এটি শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক। ক্যানসারের মতো রোগও ডেকে আনতে পারে।
ফ্র্যাগ্রেন্স
যদিও এর আভিধানিক অর্থ সুগন্ধী। কিন্তু আসলে এটি বেশ কিছু রাসায়নিকের মিশ্রণ। পরিসংখ্যান বলছে, প্রায় ৩১০০ রকমের রাসায়নিকের ব্যবহার হয় ফ্র্যাগ্রেন্স হিসেবে। এর অনেকটাই শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক।
- বিদেশি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে স্কলারশিপের তথ্য খুঁজবেন যেভাবে
- পটুয়াখালীতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শাকিরা
- রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুজনকে হত্যার অভিযোগ
- ফের শ্রমিকদের অবরোধ: ৭০ পোশাক কারখানা বন্ধ
- গোপালগঞ্জ উত্তাল: লগি-বৈঠা নিয়ে আ. লীগের মিছিল, ভাঙচুর-অগ্নিসংযোগ
- ১০ বছরে ‘গল্পকথা’য় পরিণত হবে ক্যান্সার-অ্যালঝাইমার্স!
- হাঁসের মাংসের উপকারিতা কত?
- শীতে নিউমোনিয়ার ঝুঁকি এড়াতে যেসব টিকা নেবেন?
- গণঅভ্যুত্থানের মীরজাফর হাসনাত-সারজিস: রাশেদ
- হাসিনাকে ফেরত দিতে দুই শর্ত ভারতের
- রসগোল্লা ভেবে মুখে দেওয়ার পর বোমা বিস্ফোরণ, নিহত ১
- মচমচে ফুলকপির বড়া বানানোর রেসিপি
- সেদ্ধ নাকি ডিম ভাজি: কোনটি বেশি উপকারী?
- ওজন কমাতে নাস্তায় রাখবেন যেসব পুষ্টি উপাদান
- শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি যেভাবে দেখছে দিল্লি
- নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি
- হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁই ছুঁই
- ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার: পুরস্কৃত হলেন যারা
- গবেষণা
রক্তের চেয়ে ত্বকের গন্ধেই বেশি আকৃষ্ট হয় মশা - আইপিএল নিলামে মোস্তাফিজসহ নাম লেখালেন যেসব বাংলাদেশি ক্রিকেটার
- এক বাড়িতেই ৩০০ বছরের ইতিহাস
- ধর্ষণে ১১ বছরের ছাত্রী অন্তঃসত্ত্বা, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
- বাংলাদেশে ফিরতে পাসপোর্ট আবেদন: হাসিনার ‘গেম প্ল্যান’ কী?
- খাদ্য ও স্বাস্থ্যসেবার খরচ কমাতে বাধ্য হচ্ছেন পোশাক শ্রমিকরা
- বিশ্বজুড়ে বাড়ছে অদ্ভুত জুতার ‘কদর’
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: জয়সওয়াল
- ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে এআই শিক্ষা: শিক্ষামন্ত্রী
- ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার: পুরস্কৃত হলেন যারা
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- বিশ্বজুড়ে বাড়ছে অদ্ভুত জুতার ‘কদর’
- বাংলাদেশে ফিরতে পাসপোর্ট আবেদন: হাসিনার ‘গেম প্ল্যান’ কী?
- ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে এআই শিক্ষা: শিক্ষামন্ত্রী
- মচমচে ফুলকপির বড়া বানানোর রেসিপি
- হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: জয়সওয়াল
- নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি
- হাসিনাকে ফেরাতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ
- গবেষণা
রক্তের চেয়ে ত্বকের গন্ধেই বেশি আকৃষ্ট হয় মশা - ওজন কমাতে নাস্তায় রাখবেন যেসব পুষ্টি উপাদান