পোস্টাল ব্যালটে বিশেষ দলকে সুবিধা দিচ্ছে ইসি: ফখরুল
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:২৯ ১৮ জানুয়ারি ২০২৬
নির্বাচন কমিশন থেকে পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্ব করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন।
বিএনপির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে গিয়ে নির্বাচনসংক্রান্ত একাধিক বিষয় তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন ফখরুল। তিনি বলেন, “বিএনপির মতে নির্বাচন কমিশন বিভিন্ন ক্ষেত্রে তাদের কার্যকলাপের মাধ্যমে প্রশ্নবিদ্ধ আচরণ করছে।”
বিদেশে পোস্টাল ব্যালট সংক্রান্ত সমস্যা এখনো পুরোপুরি সমাধান হয়নি উল্লেখ করে তিনি বলেন, “বিশেষ করে প্রবাসী নিবন্ধিত ভোটারদের কাছে ব্যালট পেপার পৌঁছানো এবং ব্যালট পেপার মুদ্রণের পদ্ধতি নিয়ে তাদের আপত্তি রয়েছে। এসব অভিযোগ লিখিতভাবে সিইসিকে দেওয়া হয়েছে। বিএনপির দাবি, বর্তমান পোস্টাল ব্যালট সঠিক নয় এবং এতে পক্ষপাতিত্ব করা হয়েছে।”
জামায়াতকে সুবিধা দেওয়ার হচ্ছে- এমনটি ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, “বর্তমান পোস্টাল ব্যালট সঠিক নয় এবং এতে পক্ষপাতিত্ব রয়েছে। একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ কারণে পোস্টাল ব্যালট পরিবর্তনের আহ্বান জানানো হয়েছে।”
দেশের পোস্টাল ব্যালট নিয়ে যে দাবি
তিনি বলেন, “দেশের ভেতরে যারা নির্বাচনের দিন দায়িত্ব পালন করবেন, তাদের জন্য পোস্টাল ব্যালট ব্যবস্থার বিষয়ে বিএনপি অনুরোধ জানিয়েছে। প্রতীক বরাদ্দের পর যেন পোস্টাল ব্যালট দেওয়া হয়, সে দাবি জানানো হয়েছে। সাধারণ ব্যালটে যেভাবে ভোট দেওয়া হয়, ঠিক সেভাবেই পোস্টাল ব্যালট ব্যবস্থার দাবি করা হয়েছে।”
জামায়াতে ইসলামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “জামায়াতের নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনআইডির কপি, বিকাশ নম্বর ও মোবাইল নম্বর সংগ্রহ করছে। এটি ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ এবং একটি ক্রিমিনাল অফেন্স (আইন অনুযায়ী অপরাধ)। বিষয়টি দেখার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়েছে।”
আচরণবিধি ভঙ্গের অভিযোগ
তিনি বলেন, “জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব অনুভব করছে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বিএনপি বিশ্বাসী। সে কারণে দলের চেয়ারপারসন ব্যক্তিগত সফর বাতিল করেছেন। অথচ অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারা নিয়মিত আচরণবিধি ভঙ্গ করে প্রচারণা চালাচ্ছেন। এ বিষয়ে জরুরি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।”
ঢাকায় ব্যাপক হারে ভোটার স্থানান্তরের অভিযোগ
আরেকটি গুরুত্বপূর্ণ অভিযোগ তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, “একটি রাজনৈতিক দল তাদের প্রার্থীদের বিজয়ী করতে অনৈতিক কৌশল অবলম্বন করেছে। দেশের বিভিন্ন এলাকা থেকে ভোটার স্থানান্তর করে ঢাকার বিভিন্ন এলাকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কোন এলাকা থেকে কতজন ভোটার, কোন তারিখে এবং কী কারণে স্থানান্তর করা হয়েছে—এসব তথ্য বিএনপি জানতে চেয়েছে। জরুরি ভিত্তিতে এসব তথ্য সরবরাহের অনুরোধ করা হয়েছে।”
ইসি ও মাঠ প্রশাসন নিয়ে অভিযোগ
বিএনপি মহাসচিবের অভিযোগ, “বিভিন্ন নির্বাচনি এলাকার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ প্রশাসনের কিছু কর্মকর্তা একটি দলের পক্ষে ন্যাক্কারজনকভাবে কাজ করছেন। এসব অভিযোগ নির্বাচন কমিশনের নজরে আনা হয়েছে। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে তদন্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে। ”
তিনি বলেন, “নির্বাচন কমিশনের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধেও নির্দিষ্ট দলের পক্ষে কাজ করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কমিশনকে অনুরোধ জানানো হয়েছে।”
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- লিটন নাকি রিজওয়ান: ১০ হাজার রানে আগে পৌঁছাবেন কে?
- ইতিকাফে নারীরা কী করতে পারবেন, কী পারবেন না
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- ফিলিং স্টেশনে পেট্রোল-অকটেন সরবরাহ বাড়ল
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- আহত মোজতবা খামেনি কেমন আছেন?
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- কখন দাঁত ব্রাশ করবেন? সকালে না রাতে?
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ট্রাম্প নয়, যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান: আইআরজিসি
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ইচ্ছাশক্তি বাড়াবেন? জেনে নিন এই বৈজ্ঞানিক পদ্ধতি
- নেপালে সরকার গঠনের পথে গণঅভ্যুত্থানকারীরা
- তেলের মজুত পর্যাপ্ত, আসছে আরো দু’টি জাহাজ: জ্বালানিমন্ত্রী
- আমেরিকার সঙ্গে কোনো আপস নয়: আরাগচি
- বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ৬৬ বছর বয়সে মা হচ্ছেন অভিনেত্রী
- ১ কেজি আলু বেচে মিলছে না এক কাপ চায়ের দাম!
- নেইমারের বিরুদ্ধে সাবেক রাঁধুনীর মামলা
- অভ্যাসগুলো কতটা ক্ষতিকর? বিশেষজ্ঞরা যা বলছেন
- ভারতকে রাশিয়ার তেল কেনার ‘অনুমতি’, ট্রাম্পের ওপর চটলেন কমল হাসান
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- তেল বিক্রিতে কড়াকড়ি:মোটরসাইকেলে বরাদ্দ ২ লিটার, প্রাইভেটকারে ১০
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত
- শঙ্কা কাটিয়ে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- মেয়ে সানা নাকি বউ ডোনা, সৌরভের বিগ বস কে?
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ‘চিকনি চামেলির’ মতো গান গাইবেন না শ্রেয়া
















