সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৫৯ ১ অক্টোবর ২০২৬
সূর্য সবে আড়মোড়া ভেঙে পুব আকাশে দেখা দিয়েছে। এ সময় প্রকৃতি যেন এক স্নিগ্ধ আলোয় আলোকিত হয়ে ওঠে। সকালের মৃদু রোদ শুধু শীতের কুয়াশা কাটিয়ে চারপাশকে উষ্ণই করে না, আমাদের শরীরের দেহঘড়িকেও প্রভাবিত করে।সারাবছর সকালে রোদ পোহানোর জন্য খুব একটা তাড়া কারও না থাকলেও শীতের সকালগুলোতে আঙিনায় পাটি বিছিয়ে, বারান্দায় কিংবা ছাদে বসে রোদ পোহানোর জন্য শিশু থেকে বয়স্ক—সবারই যেন হুটোপুটি লেগে যায়।
সকালে কিছু সময় রোদে থাকা আমাদের শরীর ও মনকে নানা ইতিবাচক উপায়ে প্রভাবিত করতে পারে। তবে প্রশ্ন হলো, সকালের রোদে দাঁড়ানো বা রোদ পোহানো আসলে আমাদের জন্য কতটা উপকারী? এর উপকারিতা সম্পর্কে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
রোদে থাকার উপকারিতা
ভিটামিন ডি-এর প্রাকৃতিক উৎস
সকালের সূর্যের আলো আমাদের শরীরে ভিটামিন ‘ডি’ তৈরিতে সহায়তা করে। ভিটামিন ‘ডি’ হাড় ও দাঁত মজবুত রাখতে, শরীরে ক্যালসিয়াম শোষণে এবং সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া শরীরের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়াতেও ভিটামিন ‘ডি’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ত্বকের সূর্যালোকের সংস্পর্শে এলে শরীর নিজে থেকেই ভিটামিন ‘ডি’ তৈরি করতে পারে।
মানসিক স্বাস্থ্য সুরক্ষা
সকালের মিষ্টি রোদ আমাদের মনে ইতিবাচক অনুভূতি বাড়াতে, মনকে শান্ত রাখতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। এটি আমাদের ব্রেনে সেরোটোনিন হরমোনের নিঃসরণকে প্রভাবিত করে। সেরোটোনিন হরমোন মন ভালো রাখতে এবং মানসিক স্থিতি বজায় রাখতে সাহায্য করে।
সকালে রোদে কিছুক্ষণ সময় কাটালে তা উদ্বিগ্নতা কমাতে, হালকা বিষণ্নতায় ভুগছেন এমন ব্যক্তিদের মানসিক অবস্থার উন্নতিতে এবং মনোযোগ ও একাগ্রতা বাড়াতে সাহায্য করে। এককথায় বলতে গেলে, ইতিবাচক অনুভূতি বাড়াতে সাহায্য করে।
সারকাডিয়ান রিদম নিয়ন্ত্রণ
সারকাডিয়ান রিদম কী? বাংলা উপমায় বলতে চাইলে সারকাডিয়ান রিদমকে ‘দেহঘড়ি’ বলা যেতে পারে, যা আমাদের ঘুমকে (ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার বিষয়গুলো) নিয়ন্ত্রণ করে। সকালের মৃদু রোদের সংস্পর্শ আপনাকে সারাদিন এনার্জেটিক রাখতে সাহায্য করবে এবং দিনশেষে ভালো ঘুমের ক্ষেত্রেও ভূমিকা রাখে।
সকালের রোদ আমাদের চোখে এসে পড়লে তা ব্রেইনকে মেলাটোনিন হরমোনের নিঃসরণ কমানোর সিগন্যাল দেয় এবং সজাগ থাকতে সাহায্য করে। এরপর সন্ধ্যার দিকে রোদ কমে গেলে, স্বাভাবিকভাবেই মেলাটোনিনের নিঃসরণ বেড়ে যায় এবং ঘুমের অনুভূতিকে তীব্র করে।
যাদের ঘুমের সমস্যা রয়েছে বা নিয়মিত ঘুম হয় না, সকালের রোদ তাদের এই সমস্যাগুলো দূর করতে অনেকাংশে সাহায্য করতে পারে।
রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
আমাদের দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সকালের রোদের বেশ ভূমিকা রয়েছে। সূর্যালোক আমাদের দেহে ভিটামিন-ডি তৈরি করতে সাহায্য করে, আর এই ভিটামিন ইমিউন কোষগুলোকে সঠিকভাবে কাজ করতে ও শরীরের বিভিন্ন ধরনের প্রদাহ কমাতে সহায়তা করে। এছাড়াও, বিভিন্ন ধরনের ইনফেকশন এবং মৌসুমি রোগবালাইয়ের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।
শক্তি বৃদ্ধি
রাতে ঘুমানোর পরও কি দিনের বেলা বেশিরভাগ সময় ক্লান্ত লাগে? এর অন্যতম একটি কারণ হতে পারে, আপনার শরীর পর্যাপ্ত পরিমাণে রোদ পাচ্ছে না। আপনি যদি নিয়মিত সকালের রোদ পোহান, তাহলে দেখবেন সারাদিন বেশ এনার্জেটিক লাগবে এবং কাজের ক্ষেত্রেও প্রফুল্ল লাগবে। এটি দিনের ক্লান্তি কমাতে, হজমে এবং কর্টিসল হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
চোখের সুস্থতা ও ব্রেনের কার্যকারিতা বৃদ্ধি
ডা. সীফাত বলেন, ‘সকালের মৃদু রোদ আমাদের চোখের জ্যোতি বাড়াতে এবং ব্রেনের কার্যকারিতা বৃদ্ধিতে সাহায্য করে। নিয়মিত রোদের এই সংস্পর্শ আমাদের দৃষ্টিশক্তিকে প্রখর করে, ব্রেনকে সজাগ রাখে, একাগ্রতা ও চিন্তাশক্তিকে উন্নত করে। শিশু থেকে বয়স্ক—সবাই এর থেকে উপকৃত হন।’
হরমোনের ভারসাম্য রক্ষা
আমাদের শরীরের হরমোনগুলো লাইট সিগন্যালের দ্বারা বেশ প্রভাবিত হয়। সকালের রোদ মেলাটোনিন, সেরোটোনিন ও কর্টিসলের মতো গুরুত্বপূর্ণ হরমোনগুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এর ফলে মানসিক স্থিতি, ভালো ঘুম, হজম ও শারীরিক সুস্থতার বিষয়গুলোতে সহায়ক ভূমিকা পালন করে।
ওজন নিয়ন্ত্রণ
হয়তো ভাবছেন, সকালে রোদ পোহানোর সঙ্গে ওজন নিয়ন্ত্রণের কী যোগসূত্র থাকতে পারে? সকালের রোদ আমাদের হজমশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। আমাদের শরীরের ইনসুলিন সেনসিটিভিটির ওপর প্রভাব ফেলে, ক্ষুধা নিয়ন্ত্রণ করে এবং রক্তে সুগারের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। সকালের রোদের সংস্পর্শ, সুষম খাদ্যাভ্যাস ও নিয়মিত কায়িক পরিশ্রম—এই তিন মিলে আমাদের শরীরের হজম প্রক্রিয়াকে ভালো রাখতে সাহায্য করে।
দিনে কতটুকু পানি খাবেন, অতিরিক্ত খেলে কী ক্ষতি
সকালে কতটুকু সময় রোদে থাকা উচিত
প্রতিদিন নির্দিষ্ট একটি সময় রোদ পোহানোর বিষয়টিকে দৈনন্দিন জীবনের একটি অভ্যাসে পরিণত করে ফেলতে হবে। ডা. সীফাত বলেন, ‘বেশিরভাগ মানুষের ক্ষেত্রে সকালে ১৫ থেকে ২০ মিনিট রোদের সংস্পর্শে থাকলেই যথেষ্ট। তবে বয়স বা ত্বকের প্রকারভেদে এই সময়ের কিছুটা কম বা বেশি হতে পারে। সূর্যোদয়ের পরপরই সকালের মৃদু রোদের উপকারিতা পাওয়া যেতে পারে। তবে বেলা বাড়তে থাকলে, বিশেষ করে দুপুরের দিকের তীব্র রোদ অবশ্যই এড়িয়ে চলা উচিত।’
কাদের সতর্ক থাকতে হবে?
কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলেছেন ডা. সীফাত। তিনি বলেন, ‘সূর্যোদয়ের পরপরই মৃদু রোদ মোটামুটি সবার জন্যই অনেকটা নিরাপদ, তবে কারও কারও ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। যেমন: যাদের রোদে সেনসিটিভিটি রয়েছে, বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা রয়েছে বা যারা নির্দিষ্ট কিছু ওষুধ সেবন করছেন, যেগুলো সেনসিটিভিটি বাড়িয়ে দিতে পারে।’
তাই এসব ব্যক্তিদের রোদ পোহানোর আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। যদি রোদ পোহানোর ফলে আপনার ত্বকে লালচে ভাব, র্যাশ বা অন্য কোনো সমস্যা দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
সকালের একটুখানি রোদ আপনাকে দিতে পারে সুস্থতার একটি সুরক্ষা-কবচ। তাই শরীর ও মনের সুস্থতায় আজ থেকেই শুরু করতে পারেন এই স্বাস্থ্যসম্মত অভ্যাসের অনুশীলন।
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- বিপাকে অজয়-কাজল
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন

















