ঢাকা, ২৭ আগস্ট বৃহস্পতিবার, ২০২৬ || ১২ ভাদ্র ১৪৩৩
good-food
১১৪১

সকালে উঠে কাজ করতে অসুবিধা হয়, কী করবেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১৯ ১৩ এপ্রিল ২০২১  

স্বাস্থ্যরক্ষায় সকালে উঠে অনেক কাজ করার পরিকল্পনা থাকে। প্রথমে দৌড়নো, তারপর যোগব্যায়াম, কিছু রান্নাবান্না, খানিক লেখাপড়া। এক-দু'দিন হলেও, পরিকল্পনামতো নিয়ম করে হয়তো কাজগুলো করা  হয়ে ওঠে না টানা বেশিদিন। কখনও কখনও সময়মতো ঘুম থেকে ওঠায় হয় না।


তবে কী করা যায়, যাতে নিয়ম মেনে চলা সম্ভব হয় প্রতিদিন। সেজন্য সবচেয়ে বেশি প্রয়োজন যা, তা হলো নিয়ম বানাতে হবে মানার মতো করে। এজন্য কী করতে হবে? অন্যেরটা দেখে নিয়ম বানানো আর নয়। নিজের মতো করে বানাতে হবে তা।


সকালে ওঠা
সবাই বলেন ভোর ভোর ওঠা জরুরি। কিন্তু সেজন্য সময়ে ঘুমাতে হবে। নিজের কাজের সময় দেখে নিয়ে সকালে কখন উঠবেন ঠিক করা ভালো। যাতে এমন না হয়, একদিন ৫টায় উঠে বাকি সব দিন কেটে গেল সেই ক্লান্তি কাটাতে। যদি রাত পর্যন্ত কাজ করতে হয়, তবে সেই কথা মাথায় রেখে ঘুম থেকে ওঠার অল্যার্ম দেওয়াই ভালো।


মানসিক চাপ
নিয়ম মেনে কাজ করার পরিকল্পনা যেন মানসিক চাপ না সৃষ্টি করে। যাতে তা না হয়, সেজন্য আগে নিজের মনকে প্রস্তুত করতে হবে। মানসিক চাপ না বাড়িয়ে যতটুকু সম্ভব ততটা করা হোক শুরুতে।


নেতিবাচক ভাবনা
সকালে উঠে ব্যয়াম করতে ভালো লাগবে না। রান্নাবান্না সারতে গিয়ে ক্লান্ত হয়ে যাবেন। এমন ভাবনা না আসাই ভালো। যদি কোনও কাজ করা হবে বলে ঠিক হয়, তাহলে সেই বিষয়ে নেতিবাচক ধারণা রেখে লাভ নেই। করতেই হবে বলে কিছু হয় না। নিজের সুবিধা হবে বলেই কাজের পরিকল্পনা করা।


এ কটা কথা মাথায় রাখা গেলে নিয়ম মেনে চলতে অসুবিধা কম হবে।

লাইফস্টাইল বিভাগের পাঠকপ্রিয় খবর