ঢাকা, ২৫ নভেম্বর বুধবার, ২০২৬ || ১০ অগ্রাহায়ণ ১৪৩৩
good-food
৪

সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৫৭ ২৪ নভেম্বর ২০২৬  

সঙ্গী হয়তো মন খারাপ করে কোনো কথা বলছেন। কিন্তু মন দিয়ে শোনার বদলে আপনি তাকে নানা পরামর্শ দিতে শুরু করলেন। কী করা উচিত, কীভাবে সমস্যার সমাধান হবে, সব বুঝিয়ে দিলেন। আপনার মনে হলো, তাকে সাহায্য করছেন। অথচ তার মনে হলো, তার কথা বুঝতেই চাইছেন না।

আসলে এমন ঘটনা অনেকের ক্ষেত্রেই ঘটে। কারণ, কেবল কথা শুনলেই ভালো শ্রোতা হওয়া যায় না। বুঝতে হয়, অন্য মানুষটি আসলে কী চাইছেন।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিসিসিপির অধ্যাপক গ্রাহাম বোডি মানুষের কথা শোনা, বোঝা ও প্রতিক্রিয়া জানানোর বিষয় নিয়ে গবেষণা করেন। তার মতে, ভালো শ্রোতা হওয়ার কোনো বাঁধাধরা নিয়ম নেই। সবার কথা শোনার ধরনও এক নয়।

অনেকেই মনে করেন, ভালো শ্রোতা হতে হলে চোখে চোখ রেখে কথা শুনতে হবে, মাথা নাড়তে হবে, মাঝেমধ্যে প্রশ্ন করতে হবে, কথা বলার সময় ফোন দেখা যাবে না। অন্যের কথা শেষ হওয়ার আগে বাধা দেওয়া যাবে না। এসব পরামর্শ অবশ্যই কাজে লাগে। কিন্তু সব পরিস্থিতিতে একই নিয়ম মেনে চললেই ভালো শ্রোতা হওয়া যায় না।

বোডির মতে, আসল বিষয় হলো, সামনের মানুষটি যেভাবে কথা শুনতে চাইছেন, সেভাবে শুনতে পারছেন কি না।

Couple arguing Vectors - Download Free High-Quality Vectors | Magnific  (formerly Freepik)

কথা শুনছেন, তবু অভিযোগ কেন?

অনেক সময় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় কেবল কথা শোনার ধরন আলাদা হওয়ার কারণে। একজন হয়তো চান তার কথা মন দিয়ে শোনা হোক। অন্যজন ভাবেন, সমস্যার সমাধান করে দিলেই দায়িত্ব শেষ।

ধরা যাক, আপনার সঙ্গী অফিস থেকে ফিরে জানালেন, সহকর্মীর সঙ্গে তার ঝামেলা হয়েছে। তিনি মন খারাপ করে ঘটনাটি বলছেন। আপনি সঙ্গে সঙ্গে সমাধান দিতে শুরু করলেন। বললেন, ‘এটা করা উচিত ছিল’, ‘ওভাবে উত্তর দিলেই পারতে।’

মনে হতে পারে, আপনি তো সাহায্যই করছেন। কিন্তু সঙ্গী হয় তো তখন কোনো পরামর্শ চাননি। কেবল চেয়েছিলেন, কেউ তার কথা শুনুক, কষ্টটা বুঝুক ও একটু সান্ত্বনা দিক।

বোডির মতে, না চাইতেই পরামর্শ দেওয়া অনেক সময় উল্টো ফল দেয়। এতে যিনি সমস্যায় আছেন, তার মনে হতে পারে, তিনি নিজে সমস্যার সমাধান করতে পারবেন না। তিনি কেবল তার মনের কথাটুকুই বলতে চেয়েছিলেন। এখানেই মূলত ভুল বোঝাবুঝি হয়।

আবার কেউ কেউ কথা শোনার সময় বারবার প্রশ্ন করেন। যেমন, ‘এর প্রমাণ কী?’, ‘তুমি নিশ্চিত তো?’, এভাবে প্রশ্ন করে তারা হয়তো বিষয়টি ভালোভাবে বুঝতে চান। কিন্তু যিনি কথা বলছেন, তার কাছে এই প্রশ্নগুলো বিরক্তিকর মনে হতে পারে। মনে হতে পারে, তার কথা বিশ্বাস করা হচ্ছে না। অর্থাৎ, একজন যেভাবে কথা শুনতে পছন্দ করেন, অন্যজনের কাছে তা সব সময় ভালো নাও লাগতে পারে।Angry couple cartoon Images - Free Download on Magnific (formerly Freepik)সঙ্গী কী চান, বুঝবেন কীভাবে

বোডির পরামর্শ, অন্য মানুষটি কী বলছেন, সেদিকে মনোযোগ দিন। শুধু কথার অর্থ নয়, কোন কথাগুলো তিনি বারবার বলছেন, সেটিও খেয়াল করুন। ধরা যাক, সঙ্গী বারবার বলছেন, ‘আমার খুব খারাপ লাগছে’, ‘আমি ভীষণ কষ্ট পেয়েছি।’ তখন বুঝতে হবে, ওই মুহূর্তে তিনি আবেগের জায়গা থেকে কথা বলছেন। তাই তাকে বোঝানো বা উপদেশ দেওয়ার চেয়ে তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া বেশি জরুরি।

বলতে পারেন, ‘বুঝতে পারছি, বিষয়টা তোমার জন্য খুব কষ্টের।’ কিংবা ‘তোমার জায়গায় থাকলে আমারও খারাপ লাগত।’  আবার কেউ যদি কোনো ঘটনা বা সমস্যা নিয়ে তথ্য-উপাত্তসহ কথা বলেন, তাহলে তার সঙ্গে যুক্তি দিয়ে আলোচনা করতে পারেন। তিনি হয়তো আবেগের সান্ত্বনার চেয়ে বিষয়টি নিয়ে আপনার মতামত জানতে চাইছেন।

অর্থাৎ, সব সময় একইভাবে কথা শুনলে হবে না। কখনো প্রয়োজন সহানুভূতি, কখনো পরামর্শ, আবার কখনো যুক্তি দিয়ে আলোচনা।

 

Couple arguing animation Images - Free Download on Magnific (formerly  Freepik)সরাসরি জিজ্ঞেস করতেও পারেন

কীভাবে কথা শুনলে সঙ্গী স্বস্তি পাবেন, তা বুঝতে না পারলে সরাসরি জিজ্ঞেস করুন। বোডির মতে, বলতে পারেন, ‘আমি তোমার পাশে থাকতে চাই। বলো, এই মুহূর্তে আমার কাছ থেকে তুমি কী চাও?’

এতে ভুল বোঝাবুঝির সুযোগ কমে। সঙ্গীও বুঝতে পারবেন, আপনি কেবল কথাগুলো শুনছেন না, তাকে বোঝার চেষ্টাও করছেন। আমাদের প্রত্যেকেরই কথা শোনার নিজস্ব ধরন আছে। কেউ মন দিয়ে শোনেন, কেউ দ্রুত পরামর্শ দেন, কেউ আবার নানা প্রশ্ন করেন। সমস্যা হয় যখন সবার সঙ্গে একই আচরণ করা হয়।

তাই সঙ্গী যখন বলবেন, ‘তুমি আমার কথা শোনো না’, তখন আত্মপক্ষ সমর্থনে ব্যস্ত না হয়ে একটু ভাবুন। হয়তো আপনি তার কথা শুনছেন ঠিকই, কিন্তু তিনি যেভাবে শুনতে চাইছেন, সেভাবে নয়। ভালো শ্রোতা হওয়ার জন্য সব সময় অনেক কথা বলতে হয় না। কখনো কখনো শুধু মন দিয়ে শোনাটাই সবচেয়ে বড় সহায়তা।

লাইফস্টাইল বিভাগের পাঠকপ্রিয় খবর