সর্দি-কাশি থেকে দূরে থাকতে পাতে থাকুক এই ১০ খাবার
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:১৭ ৯ নভেম্বর ২০২৫
শীত আসি আসি করছে। তাপমাত্রাও কমে এসেছে বেশ খানিকটা। শীত মানেই তাপমাত্রা কমে যাওয়া, আবহাওয়া শুষ্ক হওয়া আর সঙ্গে ঠান্ডা-সর্দি-কাশির উপদ্রব। এই মৌসুমে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়, তাই দরকার ভেতর থেকে শক্তি জোগানো পুষ্টি। ভিটামিন সি সেই শক্তির অন্যতম উৎস।
জেনে নিই সহজলভ্য এমন ১০টি খাবার, যেগুলো থেকে শরীর পাবে প্রাকৃতিকভাবে পর্যাপ্ত ভিটামিন সি।
কমলালেবু
ভিটামিন সি’র সবচেয়ে জনপ্রিয় উৎস হলো কমলালেবু। প্রতিদিন সকালে একটি কমলালেবু খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ঠান্ডাজনিত সমস্যা কমে।
লেবু
একটি লেবুতে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি। লেবু পানি বা সালাদে লেবুর রস মিশিয়ে খেলে শরীর থাকে সতেজ, ত্বকও উজ্জ্বল হয়।
পেয়ারা
বাংলাদেশের শীতকালীন এই ফলটি ভিটামিন সি’তে ভরপুর। একটি মাঝারি পেয়ারা প্রায় দুইটি কমলালেবুর সমান ভিটামিন সি সরবরাহ করে।

লেবুতে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি।
আমলকী
আমলকী হলো ভিটামিন সি-এর ‘পাওয়ার হাউস’। এতে কমলালেবুর চেয়ে প্রায় ২০ গুণ বেশি ভিটামিন সি থাকে। সকালে কাঁচা আমলকী বা আমলকির রস খেলে ইমিউন সিস্টেম অনেক শক্তিশালী হয়।
স্ট্রবেরি
শীতের বাজারে পাওয়া যায় টাটকা স্ট্রবেরি। এটি শুধু মিষ্টি আর রঙিনই নয়, বরং ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা ত্বককে রাখে তারুণ্যময়।
ক্যাপসিকাম
লাল, হলুদ ও সবুজ তিন রঙের ক্যাপসিকামেই আছে প্রচুর ভিটামিন সি। এটি রান্না, সালাদ বা অমলেটের সঙ্গে খেলে পুষ্টির ঘাটতি পূরণ হয়।
ব্রকলি
সবুজ এই সবজিটি শীতের জন্য আদর্শ। এতে ভিটামিন সি ছাড়াও থাকে ফাইবার ও আয়রন, যা শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রক্তস্বল্পতা দূর করে।
ভিটামিন সি ছাড়াও এতে থাকে ফাইবার ও আয়রন, যা শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
কিউই
ছোট এই ফলটির প্রতিটি কামড়ে লুকিয়ে আছে ভিটামিন সি, ই ও কে। প্রতিদিন একটি কিউই খেলে ত্বক উজ্জ্বল থাকে এবং ঠান্ডার সংক্রমণ কম হয়।
টমেটো
টমেটোতে আছে ভিটামিন সি ও লাইকোপিন যা ত্বকের কোষ মেরামত করে এবং সর্দি-কাশি প্রতিরোধে সহায়ক।
আনারস
রসালো এই ফলটি শুধু সতেজই করে না, এতে থাকা ব্রোমেলিন ও ভিটামিন সি একসঙ্গে কাজ করে শ্বাসযন্ত্রের প্রদাহ কমাতে ও সর্দি সারাতে সাহায্য করে।
শীতের দিনে গরম কাপড়ের পাশাপাশি দরকার পুষ্টির সঠিক বর্ম। ভিটামিন সি সমৃদ্ধ এসব ফল ও সবজি নিয়মিত খাদ্যতালিকায় রাখলে শরীর শুধু ঠান্ডা-সর্দি থেকে রক্ষা পায় না, বরং সার্বিকভাবে হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও সুস্থ।
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো






