সর্বোচ্চ গোলদাতার লড়াই জমে গেছে
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৩৮ ১৩ এপ্রিল ২০২৪
জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। কার হাতে উঠবে এবারের শিরোপা তা এই মুহূর্তে বলা খুব কঠিন। কারণ শিরোপার দৌড়ে থাকা তিন তলের পয়েন্ট ব্যবধানও মাত্র ১। শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৭১, সমান পয়েন্টে দ্বিতীয় স্থানে লিভারপুল আর তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭০। তিন দলই আবার খেলেছে সমান ৩১ ম্যাচ।
শিরোপার দৌড়ের মতো ব্যাক্তিগত সর্বোচ্চ গোলদাতার লড়াইয়েও দেখা যাচ্ছে টান টান উত্তেজনা। লিগ জয়ের দৌড়ে তিনটি দল টিকে থাকলেও সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী হিসেবে টিকে আছেন ১০ জন। যেখানে সর্বোচ্চ গোলদাতার চেয়ে ১০ নম্বরের ব্যবধান মাত্র ৫ গোলের।
সবশেষ মৌসুমে ৩৬ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন অভিষিক্ত আর্লিং হলান্ড। ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় স্ট্রাইকারই যে সর্বোচ্চ গোলদাতা হতে যাচ্ছেন বোঝা গিয়েছিল লিগ মাঝ পথেই। সেই হলান্ডই এবারও এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল করেছেন। ২৫ ম্যাচে তার গোল ১৯। ৩১ ম্যাচে ১৮ গোল করে হলান্ডের ঘাড়ে তপ্ত নিশ্বাস ফেলছেন অ্যাস্টন ভিলার ওলি ওয়াটকিনস। প্রিমিয়ার লিগে এক মৌসুমে ইংলিশ স্ট্রাইকার এর আগে সর্বোচ্চ ১৫ গোল করেছিলেন গতবার।
এর আগে তিনবার সর্বোচ্চ গোলদাতা হওয়া মোহাম্মদ সালাহ ১৭ গোল করে আছেন তিনে। লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড এবার ম্যাচ খেলেছেন ২৫টি। ১৬ গোল করে এরপর যৌথভাবে চারে চেলসির কোল পালমার ও বোর্নমাউথের ডমিনিক সোলাঙ্কি। প্রিমিয়ার লিগ ক্যারিয়ারে ইংলিশ মিডফিল্ডার পালমারের মোট গোলই ১৬টি। অন্যদিকে ইংলিশ ফরোয়ার্ড সোলাঙ্কি এবারই প্রথমবার গোলসংখ্যাটাকে দুই অঙ্কে নিতে পারলেন।
সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষ দশে থাকা অন্য পাঁচজন জ্যারড বোয়েন, আলেকসান্দর ইসাক, সন হিয়ুং-মিন, ফিল ফোডেন ও বুকায়ো সাকা। এদের প্রথম তিনজন করেছেন ১৫ গোল, শেষের দুজন ১৪ গোল।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















