সাকিবময় ম্যাচে জিতে দুইয়ে গায়ানা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:৫৪ ২৫ সেপ্টেম্বর ২০২২
চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএলে) বল হাতে নিয়মিত সাফল্য পাচ্ছিলেন সাকিব আল হাসান। তবে ব্যাট হাতে টানা দুই ম্যাচেই গোল্ডেন ডাক মারেন তিনি। এতে সমালোচিত হন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে তৃতীয় ম্যাচে স্বরূপে ফিরলেন সাকিব। দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে ব্যাট হাতেও দ্যুতি ছড়ালেন তিনি। তাতে সহজ জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসল তার দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
শনিবার রাতে গায়ানার প্রভিডেন্সে বলিউড কিং শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও আলো ছড়ান সাকিব। ফলে সাকিবময় ম্যাচে আরামসে জয় তুলে নিয়ে পাঁচ নম্বর থেকে তালিকার দুইয়ে উঠে বসল গায়ানা।
টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রান তোলে গায়ানা। জবাবে ১৩৬ রানেই অলআউট হয়ে যায় ত্রিনবাগো। খেলায় ব্যাট হাতে চার নম্বরে নেমে ২৫ বলে ১ ছক্কা ও ৪ চারে ৩৫ রান করেন সাকিব। পরে হাত ঘুরিয়ে মাত্র ২০ রান খরচায় ৩ উইকেট শিকার করেন সাকিব। সঙ্গে সরাসরি থ্রোতে ক্যারিবীয় অধিনায়ক নিকোলাস পুরানের উইকেট ভাঙেন তিনি। তাতে ত্রিনবাগোকে ৩৭ রানে হারিয়ে দেয় গায়ানা।
এ নিয়ে সাকিব দলটিতে যোগ দেয়ার পর টানা ৩ ম্যাচেই জয় পেল গায়ানা। মোট ৯ ম্যাচ খেলে ৪ জয়ে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে রয়েছে দলটি।
সাকিব ছাড়াও এদিন ওপেনিংয়ে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। ৪২ বলে ৬ চার ও ১ ছয়ে ৬০ রান করেন তিনি। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান আসে চারে নামা সাকিবের ব্যাট থেকে।
এছাড়া অধিনায়ক শিমরন হেটমায়ার ২৩ এবং ওডেন স্মিথ করেন ২২ রান। ত্রিনবাগোর পক্ষে সুনিল নারিন ২৩ রানে নেন ২টি উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে গায়ানার বোলারদের তোপে টিকতে পারেনি ত্রিনবাগো। যদিও প্রথম উইকেট জুটিতে ৩২ রান তুলে ফেলেছিল দলটি। তবে সাকিব বল হাতে নিয়েই নিজের প্রথম ওভারে টিম সেইফার্টকে ফিরিয়ে ত্রিনবাগোকে বিপদে ফেলেন।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানো ত্রিনবাগো আর ম্যাচে ফিরতে পারেনি। ম্যাচে সেইফার্ট ছাড়া দুই বিগ হিটার আন্দ্রে রাসেল এবং সুনিল নারিনের উইকেটও শিকার করেন সাকিব। পাশাপাশি ত্রিনবাগোর আরেক তারকা ব্যাটসম্যান নিকোলাস পুরানকে রানআউটে প্যাভিলিয়নের পথ দেখান তিনি।
ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে অসাধারণ নৈপুণ্যের সুবাদে ইএসপিএনক্রিকইনফোর চোখে ম্যাচে সাকিবের মোস্ট ভ্যালুয়েবল পয়েন্ট ছিল ৯৬.৬। ক্রিকইনফোই নয়, এদিন দলকে জিতিয়ে ম্যাচসেরার পুরস্কারও বাগিয়ে নিয়েছেন তিনি। আগের দুই ম্যাচে কোনও রান না পেলেও ৩টি উইকেট পান টাইগার দলপতি।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
















