সাকিবের সঙ্গে তুলনা নিয়ে যা বললেন হামজা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৩৮ ১৭ মার্চ ২০২৫
বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। এমনকি দেশের ক্রিকেটের সর্বকালের সেরাও বলা হয় মিস্টার ৭৫কে। সম্প্রতি বাংলাদেশ ফুটবল দলে ডাক পেয়েছেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার বাংলাদেশ দলে নাম লেখানোর পর থেকেই অনেকে তাকে তুলনা করছেন সাকিবের সঙ্গে। কেউ কেউ মনে করছেন বর্তমানে দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে দামি খেলোয়াড় অভিষেকের অপেক্ষায় থাকা হামজা চৌধুরী। তবে সাকিবের সঙ্গে তুলনায় যেতে রাজি নন হামজা।
ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আজ সোমবার (১৭ মার্চ) দুপুর পৌনে ১২ টায় বাংলাদেশের মাটিতে পা রেখেছেন হামজা। সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঘণ্টা দুয়েক সড়ক পথ পাড়ি দিয়ে তিনি হবিগঞ্জে তার নিজ বাড়িতে পৌঁছান। পরে সেখানেই বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরীকে পাশে বসিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন ২৭ বছর বয়সী এই ফুটবলার।
সেখানে উপস্থিত সাংবাদিকরা তার কাছে জানতে চান কে সেরা- সাকিব নাকি হামজা? জবাবে সাকিবের সঙ্গে তুলনা নিয়ে হামজা বলেন, 'সাকিব আল হাসান মেগা স্টার। সে অনেক বছর ধরে বিশ্বসেরা। আমি তার সঙ্গে তুলনায় যেতে চাই না।'
তবে দেশের মাটিতে পা রেখেই হামজা মনে করিয়ে দিলেন লাল-সবুজের জার্সিটা ২০ বছর ধরে আগলে রেখে বিশ্বসেরা হয়ে উঠেছেন সাকিব। তাই সাকিবের সঙ্গে তুলনায় যেতে রাজি নন তিনি।
সোমবার (১৭ মার্চ) নিজের বাড়ি সিলেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাকিবের সঙ্গে তুলনা নিয়ে হামজা বলেন, সাকিব আল হাসান মেগাস্টার। সে অনেক বছর ধরে বিশ্বসেরা। আমি তার সঙ্গে তুলনায় যেতে চাই না।
এদিন দুপুর পৌনে ১২টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন হামজা। তাকে বরণ করে নিতে সকাল থেকেই বিমানবন্দর এলাকায় উপচেপড়া ভিড় দেখা গেছে। এরপর বিকাল সাড়ে তিনটায় হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে পৌঁছালে হাজার হাজার জনতা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এরপর গণমাধ্যমের মাইক্রোফনের সামনে এসে হামজা বলেন, ‘আমার খুব ভালো লাগছে। আফনারা সবাই আসছেন আমাকে দেখবার লাগি।’ এটুক বলে হঠাৎ ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলা শুরু করলেন তিনি। ‘বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ (সমর্থকেরাও তখন বাংলাদেশ জিন্দাবাদ বলতে থাকেন)...বাংলাদেশ জিন্দাবাদ।’
বাংলাদেশি বংশদ্ভূত হামজার জন্ম ১৯৯৭ সালের ১ অক্টোবর ইংল্যান্ডের লেস্টারে। বেড়ে ওঠা লেস্টারের অ্যাকাডেমি থেকেই। সেখান থেকেই পরিণত হয়ে ওঠা। বাংলাদেশের হয়ে খেলার আগে ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলেছেন। এমনকি অনূর্ধ্ব-২১ ইউরো দলেও খেলেছেন তিনি। এবার বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় তিনি।
উল্লেখ্য, আগামী ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাই পর্বে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হবে হামজা চৌধুরীর।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















