সাকিব কলকাতায় ফেরার পর ডিনার পার্টি করেছি : তাসকিন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:৫৪ ২৭ অক্টোবর ২০২৩
মুম্বাই থেকে গত বুধবার সকালে ঢাকায় ফিরেছিলেন সাকিব আল হাসান। জরুরি কাজ শেষে শুক্রবার আবার ভারতে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক। সেখানে গতকাল রাতেই দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।বৃহস্পতিবার রাতে সাকিব দলে যোগ দেওয়ার পর আয়োজন করা হয় বিশেষ ডিনার। তাতে দলের একতাবদ্ধ থাকার বার্তাও দেওয়া হয়েছে, সেই ইঙ্গিত আজ সংবাদ মাধ্যমে দিলেন পেসার তাসকিন আহমেদ।
তাসকিন বলেন, 'তার (সাকিব) আসার পর আমাদের দলের সবাই একটা ডিনার করেছি। একটা ভালো সময় কাটিয়েছি। আশা করছি সামনে নতুন কিছু শুরু করবো ভালো কিছু করে। চারটা ম্যাচ আছে এই চারটা ম্যাচও যদি ভালো খেলতে পারি তাহলে ভিন্ন কিছু হতে পারে। এখন আসলে কালকের ম্যাচটাই মূল ফোকাস।'
হঠাৎ কি এমন ব্যস্ততা যে, বিশ্বকাপের মধ্যে দেশে ফিরে এসেছেন সাকিব? সাকিবের দেশে ফেরার খবরে ভক্ত-সমর্থকদের মনে এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। গতকাল দুপুরের দিকে জট খুলেছে সেই রহস্যের। রান খরায় ভুগতে থাকা সাকিব মূলত ব্যাটিং নিয়ে কাজ করতেই ঢাকায় এসেছিলেন। নিজের ছোট বেলার কোচ নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে গত বুধবার তিন ঘণ্টার একটি ব্যাটিং সেশন করেছেন সাকিব।
দুই দিন অধিনায়ক দলের সঙ্গে না থাকায় এটা কোনো প্রভাব ফেলেছে কি না এমন প্রশ্ন করা হয় আজ তাসকিনকে। এই প্রশ্নের উত্তরে টাইগার পেসার বলেন, 'কোনো প্রভাব ফেলেনি। সে উন্নতির জন্য দেশে গেছে। আমাদের তাকে আপ্রিশিয়েট করা উচিত। নিয়মভঙ্গ করে কিছুই হয়নি। কোচের সঙ্গে কথা বলেই গিয়েছিলেন।'
‘আসলে এটা তেমন প্রভাব ফেলেনি। তিনি ফেরার পর দলের সবার খুব ভালো সময় কেটেছে। উনি কিছু উন্নতির জন্য গিয়েছিল, নিজের প্রত্যাশা অনুযায়ী ভালো ব্যাট করছিলেন না। নির্দিষ্ট অনুশীলন করতে চেয়েছেন, আমাদের দলের জন্য ভালো কিছু করতে। আমাদের এটার প্রশংসা করা দরকার।'-যোগ করেন তাসকিন।
সাকিব দেশে ফিরে অনুশীলন করায় তাকে প্রশংসায় ভাসিয়েছেন তাসকিন। তিনি বলেন, 'তিনি টিম ম্যানেজমেন্ট ও বিসিবির সঙ্গে কথা বলেই গেছে। আমাদের ওই দিন রেস্ট ডে ছিল। অফিশিয়াল অনুশীলনে তিনি আছেন এখানে। আমার মনে হয় আরও বাহবা দেওয়া দরকার। আমাদের কোনো সমস্যা নেই, আমাদের এটা প্রভাবও রাখছে না।'
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















