সুপার এইটে প্রতিপক্ষ হিসেবে যাদের পাবে বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৩৩ ১৪ জুন ২০২৪
নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটের পথে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ। পরের ম্যাচগুলোতে অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটলে গ্রুপ ‘ডি’ থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গী হয়ে পরের রাউন্ড খেলবে টাইগাররা। যেখানে প্রতিপক্ষ হিসেবে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে পেতে পারে শান্তরা।
শ্রীলঙ্কাকে হারিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও হারতে হয়েছে। তবে বৃহস্পতিবার (১৩ জুন) নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ম্যাচে আবার ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। তাতে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সুপার এইটের পথ সুগম করেছে শান্ত বাহিনী।
তিন ম্যাচের সবকটিতে জয় তুলে গ্রুপ ‘ডি’ থেকে ইতোমধ্যে সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশ ছাড়াও গ্রুপ ‘ডি’ থেকে সেরা আটে জায়গা করে নেয়ার সুযোগ আছে নেদারল্যান্ডস ও নেপালের। ৩ ম্যাচে ২ হারে ইতোমধ্যে আসর থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা।
তবে নেদারল্যান্ডস ও নেপালের ভাগ্য নির্ভর করছে অনেক যদি কিন্তুর ওপর। অবশ্য ১৭ জুন গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে বাংলাদেশ জয় পেলে কোনো সমীকরণই তাদের কাজে দেবে না। নিশ্চিতভাবেই সুপার এইটে যাবে টাইগাররা। সেখানে প্রতিপক্ষ হিসেবে কাদের পাবে বাংলাদেশ?
সুপার এইটে সুযোগ পাওয়া দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে যাবে। গ্রুপ ‘ওয়ান’ এবং গ্রুপ ‘টু’। আইসিসি টুর্নামেন্ট শুরুর আগেই জানিয়েছে, ভারত এ-১, পাকিস্তান এ-২, ইংল্যান্ড বি-১, অস্ট্রেলিয়া বি-২, নিউজিল্যান্ড সি-১, ওয়েস্ট ইন্ডিজ সি-২ এবং দক্ষিণ আফ্রিকা ডি-১ এবং শ্রীলঙ্কা ডি-২ হিসেবে সুপার এইটে খেলবে।
শর্ত ছিল, যদি এখান থেকে কোনো দল সুপার এইটে উঠতে ব্যর্থ হয় তাহলে তাদের জায়গায় যে দল উঠবে তারা সে জায়গাগুলো দখল করে নেবে। যেহেতু শ্রীলঙ্কা বিদায় নিয়েছে সে হিসেবে ডি-২ হিসেবে সুপার এইটে যাবে বাংলাদেশ। সেটা গ্রুপ চ্যাম্পিয়ন হলেও।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে গ্রুপ ওয়ানে পাবে বাংলাদেশ। ভারত ও অস্ট্রেলিয়া ইতোমধ্যে সুপার এইট নিশ্চিত করেছে। আফগানিস্তান সে পথেই আছে। পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচে জয় পেলেই নিউজিল্যান্ডকে বিদায় করে জায়গা নিশ্চিত করবে তারা।
এদিকে সুপার এইটের সময় সূচিও নির্ধারিত। সবকিছু ঠিক থাকলে এ পর্বে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অ্যান্টিগাতে ২১ জুন ভোর সাড়ে ৬টায় হবে এ ম্যাচ। পরের দিন রাত সাড়ে ৮টায় একই ভেন্যুতে ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ। এরপর ২৫ জুন সাড়ে ৬টায় সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটের শেষ ম্যাচটি খেলবে টাইগাররা।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















