সেই ক্যাচ নিয়ে তুমুল বিতর্ক, ক্রিকেটীয় আইনে আউট নাকি ছক্কা?
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:১০ ১ জুলাই ২০২৪
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে মনে হয়েছিলো চোকার্স তকমা গুছিয়েই ফেলবে দক্ষিণ আফ্রিকা। কারণে ভারতের বিপক্ষে ফাইনালে একেবারে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলো প্রোটিয়ারা। অনেকে ধরেই নিয়েছিলো যে শিরোপা যাচ্ছে দ. আফ্রিকার ঘরে। কিন্তু সে আর হলো কই, শেষ পর্যন্ত নামের পাশে 'চোকার্স' শব্দটির প্রতি আবারো সুবিচার করলো দলটি।
ম্যাচে জয়ের জন্য শেষ ওভারে ১৬ রান দরকার ছিল তাদের। হার্দিক পান্ডিয়ার করা ২০তম ওভারের প্রথম বলেই লং অফে উড়িয়ে মারেন ডেভিড মিলার। একেবারে সীমানা দড়ির কাছে সূর্যকুমার যাদব সেটিকে তালুবন্দী করেন। কিন্তু সেই আউট নিয়ে তৈরি হয়েছে সংশয়। যা নিয়ে সামাজিক মাধ্যমগুলোতে চলছে সমালোচনাসহ জোর বিতর্ক।
রিপ্লে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ক্যাচের ভিডিও ক্লিপে স্পষ্ট দেখা যাচ্ছে যে ক্যাচ নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সূর্যকুমারকে সীমানার বাইরে চলে যেতে, তবে তার আগেই বল শূন্যে তুলে দিয়ে মাঠে ঢুকে ফের লুফে নেন ক্যাচটি। পরে রিপ্লে পরীক্ষা করে সেটিকে আউট বলে সিদ্ধান্ত দেন টিভি আম্পায়ার রিচার্ড কেটেলবরো। কিন্তু কেন যেন অন্যান্য ম্যাচের মতো সেই আউট দেয়ার আগে সীমানা দড়ির দিক থেকে ক্যামেরার অ্যাঙ্গেল দেখানোসহ পরীক্ষা করা হয়নি।
বিষয়টি নিয়ে ক্রিকেট বোদ্ধা-বিশ্লেষকসহ ভক্তদের অনেকেই মনে করছেন সেটি দেখানো হলে আর কোনো সংশয় থাকত না। যদিও ভারতীয় ক্রিকেটার ও বিশ্লেষকরা ওই ক্যাচকে আজীবন মনে রাখার মতো বলে প্রশংসায় ভাসাচ্ছেন সূর্যকে।
ফাইনালের ওই ক্রুসিয়াল মোমেন্টে মিলারের ওইকেটটি না পড়লে, সেটি ছয় বলে গণ্য হতো ও ম্যাচের ফলাফল ভিন্ন হলেও হতে পারত। তাই ম্যাচের ফল নির্ধারণকারী মুহূর্ত নিয়ে কেন আম্পায়ার বাড়তি সময় নিলেন না, তা নিয়েই অনেকে প্রশ্ন তুলছেন। এ ছাড়া রিপ্লেতে সীমানা দড়িটিও কিছুটা সরে গেছে বলে দেখা যায়, কারণ ঘাসের ওপর বাউন্ডারি লাইনে সাদা দাগ স্পষ্ট। সেই দাগের ওপরই পা ছিল সূর্যকুমারের, যা সেই বিতর্ক আরো উসকে দিচ্ছে।
আইসিসির আইনে এমন ক্যাচের বিষয়ে কী বলে, আউট নাকি ছয়?
ক্রিকেটীয় আইনে সীমানাদড়ি সরে যাওয়া নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দেয়া হয়েছে। সেই আইন তুলে ধরেছে ক্রিকেটের অ্যালমানাকখ্যাত উইজডেন। তারা বলছে, আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী ১৯.৩ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে বিঘ্নিত (সরে যায়) হয়, তাহলে সীমানাটি তার আসল অবস্থানে আছে বলে বিবেচিত হবে।’
এ ছাড়া ১৯.৩.২ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে বিঘ্নিত (সরে যায়) হয়, তাহলে যত দ্রুত সম্ভব তা ঠিক করতে হবে। খেলা চলতে থাকলে বল ডেড হওয়ামাত্রই এ কাজ করতে হবে।’ এমন নীতিমালার স্পষ্ট লঙ্ঘন ঘটেছে ম্যাচটিতে। কারণ সাদা দাগ থেকে সীমানা দড়ি সরে যাওয়ার পরও তা ঠিক করা হয়নি। সুতরাং মিলারের আউট এবং সূর্যের ক্যাচটি নিয়ে যে প্রশ্ন উঠেছে, তাকে অমূলক–ও বলা যাচ্ছে না।
এদিকে, ওই আউটের সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বেন কার্টিস নামে একজন লিখেছেন, ‘এটা নিশ্চিতভাবে একবারের বেশি দেখা উচিৎ ছিল। কথাটা এমনিতেই বলছি। বাউন্ডারির দড়ি মনে হচ্ছে সরে গিয়েছিল।’
ম্যাচের ভাগ্য গড়ে দেয়া ওই ক্যাচটি নিয়ে অনেক ছবি ভাইরাল হয়েছে অনলাইনে। যেখানে কয়েকটি ছবিতে দেখা যায়, সূর্যকুমার ক্যাচ ধরেছেন সাদা দাগে চিহ্নিত অংশ ও সীমানাদড়ির মধ্যখান থেকে। যা উল্লেখ করে আরেক টুইট পোস্টে রোহিত শঙ্কর নামে একজন লিখেছেন, ‘দক্ষিণ আফ্রিকার জন্য দুর্ভাগ্যজনক। দড়িটা মূল সীমানালাইন থেকে সরে গিয়েছিল। এটাই হলো বিষয়।’
উল্লেখ্য, মিলারের আউটের পর শেষ ৫ বলে প্রোটিয়ারা তুলতে পারে ৮ রান, ফলে জয় থেকে ৭ রান দূরত্বেই থামে তাদের বিশ্বকাপ অভিযান। স্বাভাবিকভাবেই ম্যাচ শেষে মিলার-মার্করামদের চোখে জল আর একরাশ হতাশা। অন্যদিকে, ১৩ বছর পর বিশ্বমঞ্চে শিরোপাখরা কাটানোর উল্লাসে মাতোয়ারা রোহিত-কোহলি ও বুমরাহরা।
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা ক্ষতি
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- Daffodil International University Celebrates Its 13th Convocation
- নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, আল্টিমেটাম
- Architect Kashef Chowdhury Unveils Climate-Responsive Monograph
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- ১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন ৫ ব্যাংকের গ্রাহক
- দুধ ছাড়া কফি খেলে কী ঘটে শরীরে?
- যদি গণভোটে ‘না’ জয়ী হয়, তবে কি ঘটবে?
- বিএনপি-জামায়াত-এনসিপি: আওয়ামী লীগের ভোট যাবে কার বাক্সে?
- নেতিবাচক চিন্তাধারা কি ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায়?
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ৩৬ দফা নির্বাচনি ইশতেহার এনসিপির
- পদ্মা ব্যারেজ নির্মাণসহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন তারেক
- বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
















