সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৪৬ ১ সেপ্টেম্বর ২০২৬
বাঙালির অন্দরসজ্জায় কাঠের আসবাবের কদর চিরকাল। শোয়ার ঘরের সেগুনের খাট, খাবার ঘরের মেহগনির টেবিল বা বসার ঘরের গামারির বুকশেলফ এসব কেবল আসবাব নয়, সময়ের সঙ্গে হয়ে ওঠে পরিবারেরই অবিচ্ছেদ্য অংশে। তবে সঠিক কাঠ নির্বাচনের বিষয়টি কেবল দাম বা সৌন্দর্যের ওপর নির্ভর করে না।
বাংলাদেশের গরম আবহাওয়া, অতিরিক্ত আর্দ্রতা ও বর্ষাকাল কাঠের ওপর প্রভাব ফেলে। তাই কেবল কাঠের জাত নয়, এর গুণগত মান, শুকানোর প্রক্রিয়া এবং ফিনিশিংয়ের দিকেও নজর দেওয়া জরুরি। অনেকে কোন আসবাবের জন্য কোন কাঠ উপযুক্ত তা নিয়ে দ্বিধায় ভোগেন। জেনে নেওয়া যাক কোন কাঠের কী বৈশিষ্ট্য আর কোন আসবাবের জন্য কোনটি বেছে নেওয়া উচিত।
সেগুন: প্রিমিয়াম কোয়ালিটি
আসবাবের বাজারে সবার ওপরে থাকে সেগুন কাঠের চাহিদা। পোক্ত গঠন, দীর্ঘস্থায়িত্ব এবং প্রাকৃতিকভাবে আর্দ্রতা ও ঘুণরোধী হওয়ায় এই কাঠের দামও তুলনামূলক বেশি। খাট, ডাইনিং টেবিল, আলমারি বা কেবিনেট তৈরিতে সেগুন কাঠের জুড়ি নেই। এই কাঠের সোনালি রং ও টেক্সচার আসবাবের সৌন্দর্য অনেকটা বাড়িয়ে দেয়। ব্যয়বহুল হওয়ায় এই কাঠের আসবাবকে দীর্ঘমেয়াদি প্রিমিয়াম বিনিয়োগ হিসেবেই বিবেচনা করা হয়।
মেহগনিতে দাম ও মানের ভারসাম্য
স্থায়িত্ব, সৌন্দর্যের সঙ্গে খরচের ভারসাম্য করতে চাইলে প্রথম পছন্দে থাকবে মেহগনি কাঠ। খাট, আলমারি, ড্রেসিং টেবিল, বুকশেলফ থেকে শুরু করে ডাইনিংয়ের আসবাব তৈরিতে এই কাঠের ব্যবহার করা হয়। তবে মেহগনি কাঠের ক্ষেত্রে সবচেয়ে জরুরি বিষয় হলো এর ‘সিজনিং’। ভালোভাবে সিজনিং করা না হলে আর্দ্রতার তারতম্যে শুকিয়ে বেঁকে যেতে পারে কিংবা ফাটল ধরতে পারে।
গামারি: হালকা ও স্থানান্তরে সুবিধাজনক
দেশীয় কাঠের মধ্যে গামারি বেশ জনপ্রিয়। ওজনে হালকা ও সহজে নকশা করা যায় বলে কেবিনেট ও ঘরের ভেতরের সাধারণ আসবাব তৈরিতে এটি ব্যবহৃত হয়। যারা ঘন ঘন বাসা বদল করেন বা ঘরের আসবাবের স্থান পরিবর্তন করতে ভালোবাসেন, তাদের জন্য গামারির আসবাব সুবিধাজনক। তবে মেহগনির মতোই গামারির ক্ষেত্রেও কাঠের সঠিক সিজনিং দরকার।
গর্জন: মজবুত ও সাশ্রয়ী
শক্তিশালী হওয়ায় গর্জন কাঠের আলাদা কদর রয়েছে। আসবাবের পাশাপাশি দরজার চৌকাঠ ও নির্মাণকাজেও এর ব্যবহার দেখা যায়। মজবুত খাট, টেবিল এবং আসবাবের ফ্রেম তৈরির জন্য এটি ভালো বিকল্প হতে পারে।
আমদানি করা কাঠ: ওক ও ম্যাপল
আসবাবের বাজারে বিদেশি ওক ও ম্যাপল কাঠের উপস্থিতিও বাড়ছে। বিদেশে আভিজাত্যের জন্য এগুলো সমাদৃত হলেও, বাংলাদেশের আবহাওয়ায় এগুলো কতটা টিকবে তা নির্ভর করে আর্দ্রতার মাত্রা ও ফিনিশিংয়ের ওপর।
ইঞ্জিনিয়ার্ড উড: আধুনিক ও সাশ্রয়ী বিকল্প
বর্তমানে আধুনিক ঘরের আলমারি, রান্নাঘরের কেবিনেট, অফিসের আসবাব বা মডুলার স্টোরেজে প্লাইউড, এমডিএফ এবং পার্টিকেল বোর্ডের মতো ‘ইঞ্জিনিয়ার্ড উড’ ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এগুলো সাশ্রয়ী ও মাপে নিখুঁত হয়। এক্ষেত্রেও আর্দ্রতা একটা বড় সমস্যা। বর্ষাকালে এমডিএফ বা পার্টিকেল বোর্ড নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।
সিদ্ধান্ত নেওয়ার আগে যা খেয়াল রাখবেন
আসবাব কেনার সময় কেবল কাঠের নাম শুনলেই হবে না। দেখতে হবে কাঠটি সঠিকভাবে সিজনিং করা হয়েছে কি না। আসবাবটি সলিড কাঠের নাকি ওপরে ভিনিয়ার বা পাতলা কাঠের প্রলেপ ব্যবহার করা হয়েছে, তা জানতে হবে। এছাড়া ভেতরের কাঠামোতে কী উপাদান ব্যবহৃত হয়েছে এবং আর্দ্রতা ঠেকাতে কী ব্যবস্থা আছে, বিক্রেতাকে এই প্রশ্ন করাও জরুরি।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















