‘সেঞ্চুরির’ পথে পেঁয়াজ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৫৯ ২০ মে ২০২৩
বাজারে পেঁয়াজের দাম বেড়েই চলেছে। দ্রুতগতিতে তা ‘সেঞ্চুরি’ হাঁকাতে যাচ্ছে। দেশি-বিদেশি প্রায় সবধরনের পেঁয়াজ প্রায় ১০০ টাকা ছুঁই ছুঁই।
শনিবার (১৯ মে) রাজধানীর কারওয়ান বাজার, কাপ্তান বাজার ও আনন্দবাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে। এগুলোতে দেখা যায়, তুলনামূলক আকারে ছোট এবং ক্রস জাতের প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকায়।
সঙ্গত কারণেই বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। কিছুদিন আগেও ৩ কেজি পেঁয়াজ ১০০ টাকায় কিনেছেন তারা। কিন্তু এখন সেই দামে কিনতে হচ্ছে ১ কেজি।
পেঁয়াজের এ মূল্য বৃদ্ধিতে মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এজন্য অনেকে ব্যবসায়ীদের দোষারোপ করছেন। তারা মনে করছেন, সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে।
রাজধানীর এক অভিজাত বাড়িতে কেয়ারটেকার হিসেবে কাজ করেন সাইফুর রহমান। বাড়ির মালিকের যাবতীয় বাজার করে দেন তিনি।
কারওয়ান বাজারে আসা সাইফুর বলেন, রোজার আগে ৩ কেজি পেঁয়াজ কিনেছি ১০০ টাকায়। এদিন ১ কেজি কিনলাম ৮৪ টাকায়। গত সপ্তাহে কিনেছি ৭০ টাকায়। দর বেড়েই চলছে।
তিনি বলেন, আমি অন্যের বাজার করে দিই। ফলে আমাকে বিপদে পড়তে হয়। প্রতিদিন দাম ভিন্ন বললে মালিক অন্যরকম ভাবে।
কেনাকাটা করতে আসা অপর ব্যক্তি মো. রহিম বলেন, ৮৫ টাকার নিচে বাজারে পেঁয়াজ নেই। সেটারও মান ভালো নয়। এভাবে হলে আমরা চলব কীভাবে?
পেঁয়াজ বিক্রেতা হারুনুর রশিদ বলেন, বর্তমানে পেঁয়াজের দাম বেশি। ভারত থেকে নিত্যপণ্যটি আসছে না। তাই এখন বাড়তি আছে।
তবে শফিকুর রহমান নামের এক ক্রেতা অভিযোগ করে বলেন, এ বছর দেশে পেঁয়াজের ভালো ফলন হয়েছে। তবে সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। এখন তারা অযুহাত দেখাচ্ছেন, ভারতীয় পেঁয়াজ নেই।
মূলত রোজার ঈদের পর থেকে পেঁয়াজের দাম বাড়ছে। মাসের ব্যবধানে বেড়েছে ৩৫ টাকা। বিক্রেতারা বলছেন, বৃষ্টিতে পেঁয়াজের ফলন ক্ষতি হয়েছে। এতে সরবরাহে প্রভাব পড়েছে।
সমাধানে পেঁয়াজ আমদানির কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, পেঁয়াজের দাম বেড়েছে। আমরা লক্ষ্য রাখছি। আপাতত ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। যদি দু-একদিনের মধ্যে দাম না কমে তাহলে আমদানি করা হবে।
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু







