সেরার তালিকায় ১০ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠান
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৪৪ ১৭ জুলাই ২০২৫
দেশের ১০টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং দুটি আর্থিক প্রতিষ্ঠান টেকসই আর্থিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রতিষ্ঠানগুলোর টেকসই ব্যাংকিং কার্যক্রম, সবুজ অর্থায়ন ও শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনার ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ২০২৪ সালের সাসটেইনেবল ফাইন্যান্স রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে।
শীর্ষে থাকা ১০ ব্যাংক হলো- ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংক।
এ তালিকায় ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও প্রাইম ব্যাংক আগের বছরেও অবস্থান ধরে রেখেছিল। অন্যদিকে, ২০২৩ সালের তালিকায় থাকা এক্সিম ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউসিবি ও উত্তরা ব্যাংক এ বছর তালিকায় স্থান পায়নি।
আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, আইডিএলসি ফাইন্যান্স এবং আইপিডিসি ফাইন্যান্স। তারা টানা দ্বিতীয় বছরের মতো টেকসই রেটিংয়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে।
বাংলাদেশ ব্যাংক পাঁচটি সূচকের ভিত্তিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে রেটিং করে। এ সূচকগুলো হলো- সাসটেইনেবল ফাইন্যান্স ইনডেক্স, করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) কার্যক্রম, সবুজ প্রকল্পে অর্থায়ন, কোর ব্যাংকিং সাসটেইনেবিলিটি ইনডেক্স ও ব্যাংকিং সার্ভিসেস কাভারেজ।
এর মধ্যে কোর ব্যাংকিং সাসটেইনেবিলিটি ও ব্যাংকিং সার্ভিসেস কাভারেজ সূচকের সম্মিলিত ওজন মোট স্কোরের প্রায় ৬০ শতাংশ।
মূল্যায়নের ক্ষেত্রে বিবেচনায় থাকে নিট খেলাপি ঋণের হার, টায়ার-১ মূলধন ও ঝুঁকিভিত্তিক সম্পদের অনুপাত, প্রভিশন মেইনটেন্যান্স, সিএমএসএমই খাতে ঋণ বিতরণ, বড় ঋণ পোর্টফোলিওর এক্সপোজার এবং শাখা সংখ্যা, এজেন্ট ব্যাংকিং আউটলেট ও হিসাব সংখ্যা।
বাংলাদেশ ব্যাংক ২০২০ সালে প্রথমবারের মতো সাসটেইনেবিলিটি রেটিং সিস্টেম চালু করে। যার লক্ষ্য ছিল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে পরিবেশগত, সামাজিক ও প্রশাসনিক (ইএসজি) বিষয়গুলো অন্তর্ভুক্ত করে টেকসই আর্থিক ব্যবস্থা নিশ্চিত করা।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ











