সোনার বাংলা গড়তে নৌকায় ভোট দিতে হবে : সোহেল তাজ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৪৫ ২৭ ডিসেম্বর ২০২৩
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা সোনার বাংলার যে স্বপ্ন দেখেছিলেন, যে সোনার বাংলার জন্য লাখ লাখ মানুষ জীবন দিয়েছে এবং যার জন্য মানুষ নির্যাতিত হয়েছে তা বাস্তবায়নে আবারও নৌকায় ভোট দিতে হবে।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে গাজীপুর-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী তার মেজো বোন সিমিন হোসেন রিমির জন্য ভোট চেয়ে কাপাসিয়া উপজেলার টোক সরজুবালা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পথসভায় এসব কথা বলেন।
পথসভায় তিনি বলেন, আমার বাবা প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের জন্য কাপাসিয়াবাসী সারাদেশে গর্ববোধ করে। বাবার সৌজন্যে আপনারা বারবার নৌকায় ভোট দিয়েছেন। আমার বোনকে তিনবার জয়ী করেছেন। জনগণের এ ভালোবাসার প্রতিদান দিতে আমার বোন নিজ হাতে কাপাসিয়ার উন্নয়ন দেখভাল করেছেন। আজকে কাপাসিয়ার স্বাস্থ্য বিভাগ সারাদেশের মধ্যে প্রথম হয়েছে, কাপাসিয়ায় মাতৃমৃত্যুর হার শূন্য, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, এগুলো সোনার বাংলার কারণেই হচ্ছে।
তিনি আরও বলেন, আজকের নতুন প্রজন্ম আমাদের ভবিষ্যৎ। নতুন প্রজন্মের জন্য আমরা তাজউদ্দিন আহমেদ ও জোহরা তাজউদ্দিন ফাউন্ডেশনের মাধ্যমে উদ্যোগ নিয়েছি। আমরা পাঠ্যপুস্তক, বৃত্তি প্রদানের মাধ্যমে চেষ্টা করছি ভালো মানুষ তৈরি করতে। কেননা ভালো মানুষই পারে সোনারবাংলা গড়ে তুলতে। আমরা ভালো মানুষ চাই, সোনার মানুষ চাই যারা সোনার বাংলাদেশ গড়বে। আজ শুধু কাপাসিয়া নয় শেখ হাসিনার নেতৃত্বেই সারাদেশেই উন্নয়ন হচ্ছে, মেগা প্রজেক্ট হচ্ছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশের দিকে অগ্রযাত্রা শুরু করেছে।
সোহেল তাজ বলেন, আমাদের আরও কাজ বাকী রয়েছে, সমাজ থেকে দুর্নীতি নির্মূল করতে হবে, সমাজ থেকে অনিয়ম দুর করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে যাতে করে সকলের জন্য সমান অধিকার নিশ্চিত হয়, এসব কাজের নিশ্চয়তা শুধু নৌকা প্রতীকে ভোট দেওয়ার মধ্যেই হতে পারে।
পথসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমি এমপি, কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খানসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- A New Chapter for the FIFA World Cup
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না

