সৌদিতে আকর্ষণীয় চাকরি ছেড়েে এলাকায় বেবি কেয়ার চালাতেন ডা. আলম
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:১২ ১৯ অক্টোবর ২০১৯
সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকার মৃত আজিজুল হক মাস্টারের ছেলে মো. শাহ আলম (৫৮)। পেশায় চিকিৎসক। সৌদি আরবে আকর্ষণীয় বেতনে। সেই লোভনীয় বেতন-সুযোগ সুবিধার চাকরি ছেড়ে সম্প্রতি চিকিৎসক শাহ আলম গ্রামে এসে চালাচ্ছিলেন ‘বেবি কেয়ার’ নামে ক্লিনিক।
শুক্রবার সকালে সীতাকুণ্ডের কুমিরার ঘাটগড় এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। রাতে নিহতের নিকটাত্মীয় মীর হেলাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে জানান, নিহতের নাম শাহ আলম। তিনি সৌদি ফেরত চিকিৎসক।
মীর হেলাল লেখেন, ‘আমার অত্যন্ত প্রিয়জন, যিনি আমাকে আপন ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন, আমার খালাতো বোনের স্বামী, অত্যন্ত বিনয়ী ও পরোপকারী মানুষ ডা. শাহ আলম ভাইকে নরপিশাচরা গত রাতে হত্যা করে সীতাকুণ্ডের কুমিরায় রাস্তার পাশে ঝোপে ফেলে যায়।’
‘অত্যন্ত ঠান্ডা ও শান্ত মানুষটা সৌদি আরবের মদিনা হাসপাতালে শিশু বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। হঠাৎ উনার মাথায় আসল উনার নিজ এলাকার প্রতি উনার দায়বদ্ধতা আছে, তাই তৎক্ষণাৎ মদিনার চাকরি ছেড়ে বাংলাদেশে চলে আসলেন এবং নেমে পড়লেন কুমিরার মতো প্রত্যন্ত অঞ্চলে একটি আধুনিক ও মানসম্মত শিশুসেবা ক্লিনিক প্রতিষ্ঠায়। দ্রুততম সময়ের মধ্যেই দিন-রাত পরিশ্রম করে তিনি ক্লিনিক চালু করে সেবা দেয়া শুরু করলেন এলাকাবাসীর।’
‘কিন্তু এ দেশে তো আর ভালো ও গুণী লোকের কদর নেই, নেই এ দেশে থাকার অধিকার। তাই এ সোনার মনের নিরীহ, অত্যন্ত নম্র ও ভদ্র স্বভাবের ডা. শাহ আলম ভাইকে লাশ হয়ে পড়ে থাকতে হলো কুমিরার জঙ্গলে। আল্লাহ ছাড়া আর কারও কাছে বিচারের আশা করি না।’
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) শামীম শেখ বলেন, ‘গতকাল খবর পেয়েই ঘটনাস্থলে যাই। এ ঘটনায় থানা পুলিশ ও সিআইডি যৌথভাবে কাজ করছে। নিহতের শরীরে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।’
নিহতের পরিবারের বরাতে শামীম শেখ জানান, বৃহস্পতিবার রাতে নিজ হাতে গড়া শিশুসেবা ক্লিনিক ‘বেবি কেয়ার’ থেকে শহরের বাসায় ফেরার পথে দুষ্কৃতকারীরা হত্যা করে থাকতে পারে।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
















