স্বর্ণ কেনার সেরা সময় এখনই
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:০৭ ২৪ জুলাই ২০২৩
শতাব্দীর পর শতাব্দী ধরে মহামূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত হয়ে আসছে স্বর্ণ। নেপথ্যে রয়েছে নানা কারণ। বিশেষ করে ধাতুটির দাম কখনও কমে না। অধিকন্তু অর্থনৈতিক অস্থিরতার সময় ব্যাপক আর্থিক নিরাপত্তা দেয় এটি।
যুগ যুগ ধরে স্বর্ণের চাহিদা রয়েছে। কারণ, এটি সবসময় কেনা ও বেচা যায়। ফলে সময়ের পরিক্রমায় দামি সম্পদে পরিণত হয়েছে দুঃসময়ের বন্ধু ধাতুটি।
তবে স্বর্ণ কেনা সবসময় লাভজনক নয়। নির্দিষ্ট কিছু সময়ে এটি কিনলে ব্যাপক মুনাফা করা যায়। অর্থাৎ মোটা অংকের লাভের মুখ দেখা যায়। প্রভাবশালী মার্কিন সংবাদমাদ্যম সিবিএসের এক প্রতিবেদনের আলোকে তা আলোচনা করা হলো।
১. দাম কম থাকলে স্বর্ণ কিনুন
অন্যান্য সম্পদ বা বাজারের মতো স্বর্ণের মার্কেট অস্থির নয়। বিশেষ করে শেয়ারবাজারের মতো। তবে সময়ে সময়ে নিরাপদ আশ্রয় ধাতুটির দর ওঠা-নামা করে। ভূরাজনৈতিক স্থিতিশীলতা, চাহিদা কমলে এবং সরবরাহ বাড়লে স্বর্ণের মূল্য নিম্নমুখী হয়। সেসময় মূল্যবান ধাতুটি কেনা শ্রেয়।
বর্তমানে স্বর্ণ ক্রয়ে ছাড় দিচ্ছে বিশ্বের শীর্ষ দুই ভোক্তা দেশ চীন ও ভারত। অনুমিতভাবেই বলা যায়, বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে। গত কয়েক মাসের মধ্যে মূল্যও কম রয়েছে। ফলে এখনই এটি কেনা যায়।
২. মূল্যস্ফীতি চড়া থাকলে স্বর্ণ কিনুন
হালে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী রয়েছে। প্রায় সবধরনের পণ্যের দাম বেড়ে গেছে। প্রধান আন্তর্জাতিক মুদ্রা ডলারের মূল্যমানও ঊর্ধ্বগামী আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়ে যাচ্ছে বিশ্বের সব কেন্দ্রীয় ব্যাংক।
এতে স্বর্ণের দাম নিম্নগামী রয়েছে। ফলে এটি কেনার এখনই সেরা সময়। বর্তমানে স্বর্ণ কিনে রাখলে আগামী দিনগুলোতে বেশি দামে বিক্রি করা যাবে।
৩. অর্থনৈতিক অস্থিরতার সময় স্বর্ণ কিনুন
এখন গোটা বিশ্ব একটা অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। পরিপ্রেক্ষিতে রুশ সম্পদে অজস্র নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা মহল। এতে বিশ্বব্যাপী সবকিছুর দামে উলম্ফন ঘটেছে।
এ অবস্থায় সামনের দিনগুলোতে কখন কোন পণ্যের দর হঠাৎ ব্যাপক বৃদ্ধি পায়, তা বলা যাবে না। এ পরিস্থিতিতে নিশ্চিন্তে স্বর্ণ কেনা যায়। কারণ, অদূর ভবিষ্যতে এর মূল্য বাড়বে।
৪. শেয়ারবাজারে মন্দার সময় স্বর্ণ কিনুন
পুঁজিবাজারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত স্বর্ণের মার্কেট। তালিকাভুক্ত নামীদামি কোনো কোম্পানির শেয়ার মূল্য কমলে মূল্যবান ধাতুটির দর বেড়ে যায়। বর্তমানে বিশ্বজুড়ে বিখ্যাত সব শেয়ারবাজারে মন্দা প্রবাহমান।
ফলে স্বর্ণ কেনার উপযুক্ত সময় এখনই। কারণ, আগামী দিনগুলোতে পুঁজিবাজারে ধস নামার আশঙ্কা রয়েছে। এ পরিবেশ সৃষ্টি হলে গুরুত্বপূর্ণ ধাতুটির প্রয়োজনীয়তা অপরিহার্য হয়ে উঠবে।
পরিশেষে বলা যায়, মূল্যস্ফীতি চড়া থাকলে, অর্থনীতি সংকুচিত হলে, শেয়ারবাজারের মন্দা বিরাজ করলে নিশ্চিন্তে স্বর্ণ কেনা যায়। সেরকম পরিস্থিতি মিলিয়ে কিনে ফেলুন আকর্ষণীয় ধাতুটি।
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব













