স্যানিটাইজারে কী ভাইরাস মরে?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৩৭ ১০ জুন ২০২১
করোনা থেকে বাঁচতে কত রকম চেষ্টাইনা করা হচ্ছে, মাস্ক পরা হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে। এ ছাড়া বারবার হাত ধোয়াও হচ্ছে। এই নিয়ম আমরা সবাই মেনে চলছি।
যাঁরা বাইরে যাচ্ছেন, বাড়ি ফিরে গোসল করছেন, ব্যাগ পর্যন্ত ধুয়ে পরিস্কার করছেন। এই সব ঝক্কি ঝামেলা থেকে বাঁচতে একটা সমাধানও বের হয়ে গেছে। সেটি হলো স্যানিটাইজারে।
একটু স্প্রে করে নিলেই বা হাতে একটু লাগিয়ে নিলেই শান্তি। কেউ ভাবছেন, ব্লিচিং পাউডার পানিতে গুলে ব্যাগটা চুবিয়ে নিলেও তো হয়। কেউ ভাবছেন, বাজার থেকে ফেরার সময় স্যানিটাইজিং টানেল হয়েই তো এলেন। ভাইরাসের দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা তা হলে তো আর নেই। সত্যিই কি তাই? কী বলছেন চিকিৎসকেরা?
ব্যবহারের আগে সতর্কতা
প্রথমত, যাঁরা বাড়িতে রয়েছেন বেশির ভাগ সময় তাঁরা সাবান পানিতে হাত ধুলেই হবে। বারবার হাত ধুতে হবে, অন্তত আধ ঘণ্টা ৪০ মিনিট অন্তর অন্তর হাত ধুতে হবে, এমনটাই বলেন সংক্রামক ব্যাধি চিকিৎসক অমিতাভ নন্দী।
মেডিসিনের চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলেন, সাবান দিয়ে হাত ধোওয়াই ভাল। তবে যাঁরা বাইরে বেরহচ্ছেন, রাস্তায় তো সাবান পানি দিয়ে হাত ধোওয়া সব সময় সম্ভব নয়। সে ক্ষেত্রে স্যানিটাইজার ব্যবহার করতে হবে।
চিকিৎসক অমিতাভ বলেন, স্যানিটাইজার ব্যবহার করার আগে অবশ্যই দেখে নিতে হবে, তাতে ৭০ শতাংশ অ্যালকোহল রয়েছে কি না। অরিন্দমবাবুর মতে, ৬৫ থেকে ৭০ শতাংশ অ্যালকোহল থাকলে তবেই সেই স্যানিটাইজার স্প্রে-তে কাজ হবে।
তিনি সতর্ক করেন, বাজারে নানা রকম সুগন্ধী স্যানিটাইজার কিংবা স্প্রে বিক্রি হচ্ছে। কিন্তু সবক'টাই যে ভাইরাসনাশক এমনটা কখনও নয়। বরং করোনা আবহের আগে যে সংস্থাগুলি স্যানিটাইজার বিক্রি করত, তাঁদের থেকে কেনাই ভাল। খানিকটা হলেও এতে নিশ্চিন্ত থাকা যাবে।
এই চিকিৎসক বলেন, এখন বাজারে এত রকম স্যানিটাইজার বিক্রি হচ্ছে, এতে বিভ্রান্তি বেড়ে চলেছে। এ বিষয়ে অসাধু ব্যবসায়ীদের থেকে সতর্ক থাকতে হবে। প্রশাসনকেই দায়িত্ব নিতে হবে।
স্প্রে বা লিকুইডে ভাইরাস মরে?
স্যানিটাইজারের মতোই এ ক্ষেত্রেও যদি অ্যালকোহলের পরিমাণ ৬৫ থেকে ৭০ শতাংশ হয়, তবেই ভাইরাস মরবে। অমিতাভবাবু জানালেন, অফিস থেকে ফিরে অনেকেই চামড়ার ব্যাগে এ জাতীয় স্প্রে ব্যবহার করে নিচ্ছেন, ভাবছেন আর চিন্তা নেই।
কিন্তু এটা একেবারেই ভুল। জীবাণুনাশক স্প্রে মানেই তা ভাইরাস মারবে, এমনটা নয়। সব সময় দেখে নিতে হবে অ্যালকোহলের পরিমাণ। না জেনেই ব্যাকটিরিয়ানাশক স্প্রে ব্যবহারের ফলে একটি সুরক্ষার অনুভূতি তৈরি হচ্ছে, যেটা আসলে মিথ্যা। এ জাতীয় কোনও ভুয়ো যন্ত্রে যাতে সাধারণ মানুষের কোনও ক্ষতি না হয়, তা দেখার দায়িত্ব প্রশাসনেরই।
কী ধরনের অ্যালকোহলে ভাইরাস মরে?
মেডিসিনের চিকিৎসক কল্লোল সেনগুপ্ত এই প্রসঙ্গে বলেন, ইথানল বা ইথাইল অ্যালকোহল ব্যবহার হয়েছে কি না তা দেখে নিতে হবে। আইসোপ্রোপাইল অ্যালকোহল থাকলে সেটিও কাজ করবে। কিন্তু তার পরিমাণ যেন ৬৫ থেকে ৭০ শতাংশ হয়।
কেন সাবান পানি বা অ্যালকোহলের ক্ষেত্রে জোর?
ভাইরাসের লিপিড আস্তরণকে নষ্ট করে দিতে পারে সাবান জল বা ৬৫ থেকে ৭০ শতাংশ অ্যালকোহল। শুধু পানিতে যা কখনও সম্ভব নয়। পানিতে দ্রবীভূত হয় না বলেই ভাইরাস সে ক্ষেত্রে মরবে না।
অ্যালকোহলের পরিমাণ কম হলে তার ভাইরাসনাশক ক্ষমতা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। এ কথা বললেন মেডিসিনের চিকিৎসক অরিন্দম।
তিনি জানান, এই বিষয় নিশ্চিত করার দায়িত্ব সরকারেরই। ফলে মানুষও বিভ্রান্তির হাত থেকে রেহাই পাবেন। তবে সরকারের তরফে যে বার বার সাবান জলে হাত ধোওয়ার কথা বলা হচ্ছে, সেটি ভাইরাস বিনাশে উৎকৃষ্টতম পদ্ধতি বলেও উল্লেখ করেন তিনি। বাস-গাড়িতে যাতায়াতের সময়টুকু স্যানিটাইজার ব্যবহার করা যায়।
এসব কি স্প্রে বা স্যানিটাইজার হিসেবে কাজ করে?
হাত তৈলাক্ত থাকলে, ধুলো লেগে থাকলে স্যানিটাইজার বা স্প্রে-র কাজ সম্পূর্ণ হবে না। সাবান পানি সে ক্ষেত্রে তেলটাও সরিয়ে দিতে পারবে। মারতে পারবে ভাইরাসও, কারণ একটা লিপিড অন্য লিপিডে দ্রবীভূত হয়ে যাবে। ফলে হাত পরিষ্কার হয়ে গেল।
এ কথা জানান অরিন্দম। কল্লোল বলেন, চামড়ার ব্যাগ বা এ জাতীয় জিনিস একান্তই ব্যবহার করতে হলে তা বাইরে থেকে ফিরে দরজার বাইরে রেখে দিতে হবে এক জায়গায়। পরিষ্কার করতে হলে সে ক্ষেত্রে অ্যালকোহল সোয়াব ব্যবহার করা যেতে পারে, সেখানেও ইথাইল অ্যালকোহলের পরিমাণ দেখে নিতে হবে।
ব্লিচিং পাউডার কোন ক্ষেত্রে ব্যবহার?
ঘরের মেঝে, বেসিন, শৌচাগার, বারান্দায়, ঘর মুছতে ব্লিচিং পাউডার বা কড়া কোনও ফিনাইল ব্যবহার করতে হবে। এগুলিও ভাইরাসনাশক। কিন্তু জামাকাপড় কাচার সময় সাবান পানিই যথেষ্ট।
এতে ব্লিচিং পাউডার দিলে জামা নষ্ট হয়ে যাবে। খালি হাতে কখনওই ব্লিচিং পাউডার ধরা যাবে না। চামড়ার ব্যাগেও ব্লিচিং পাউডার ব্যবহার করলে তা ঔজ্জ্বল্য হারাবে।
বাড়ির পাশেই করোনা আক্রান্ত ছিল, কিংবা বাড়িতেই কেউ আক্রান্ত হয়েছে। সে ক্ষেত্রে ধোঁয়া স্প্রে দিয়ে স্যানিটাইজ করা হয়েছে। এতে ভাইরাস মরে যাবে?
সোডিয়াম হাইপোক্লোরাইটে বেশি ক্ষণ থাকলে ভাইরাস মরে, এটা প্রতিষ্ঠিত সত্য। পিপিই পরে সোডিয়াম হাইপোক্লোরাইটের মাধ্যমে ধোঁয়া দিলে ভাইরাস অবশ্যই মরবে। কিন্তু কোনও পিপিই না পরা অবস্থায় সেখানে যেন কেউ না থাকেন।
কারণ তা চোখ এবং ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকারক। বাজারে বা নানা জায়গায় এই হাইপোক্লোরাইটের যে টানেল তৈরি হয়েছে, সেগুলি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন অমিতাভবাবু।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

