হাজার ছাড়াল মৃত্যু, আক্রান্ত সর্বোচ্চ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:৪৭ ১০ জুন ২০২০
বাংলাদেশে করোনায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়াল। দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জন মারা গেছেন। আগের দিনের চেয়ে এ সংখ্যা কিছুটা কম। মঙ্গলবার মৃত্যু হয় রেকর্ড ৪৫ জন। বুধবার ৮ জন কম মৃত্যুবরণ করেছেন।
এখন পর্যন্ত দেশে মোট মারা গেছেন ১ হাজার ১২ জন। শনাক্ত বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ। গতকাল এ হার ছিল ১ দশমিক ৩৬ শতাংশ।
এদিকে দেশে করোনা আক্রান্তের মোট সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়েছে। বর্তমানে মারণঘাতী এ ভাইরাসে সংক্রমিত ৭৪ হাজার ৮৬৫ জন। গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ১৫ হাজার ৯৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ১৯০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত এটি সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।
এর আগে রেকর্ড ছিল গতকাল। ওই দিন ৩ হাজার ১৭১ জনের দেহে এ ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়। আজ ১৯ জন বেশি শনাক্ত হয়েছেন।
এদিন দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
নমুনা পরীক্ষায় আজ আক্রান্তের হার ১৯ দশমিক ৯৮ শতাংশ। গতকাল এ হার ছিল ২১ দশমিক ৬২ শতাংশ। আগের দিনের চেয়ে এদিন আক্রান্তের হার ১ দশমিক ৬৪ শতাংশ কম।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, করোনা আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৮৯৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থ হয়েছেন ৫৬৩ জন। বুধবার শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ২৪ শতাংশ। মঙ্গলবার এ হার ছিল ২১ দশমিক ৪০ শতাংশ।আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার শূন্য দশমিক ১৬ শতাংশ কম।
তিনি বলেন, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ১৬ হাজার ৯৯৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এ সময়ে নমুনা পরীক্ষা হয়েছে সর্বাধিক ১৫ হাজার ৯৬৫টি। গতকাল নমুনা পরীক্ষা হয় ১৪ হাজার ৬৬৪টি। গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে ১ হাজার ৩০১টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট ৪ লাখ ৬১ হাজার ৫৬০টি নমুনা পরীক্ষা হয়েছে।
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- NASA Opens Door to Personal Smartphones in Space
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ, পাত্র কে?
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

