হাথুরুকে নিয়ে মুখ খুললেন সৌম্য
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৪৫ ২০ ডিসেম্বর ২০২৩
আজকের আগেও সৌম্য সরকার কেন জাতীয় দলে— ক্রিকেট মহলে এমন প্রশ্ন অনেক বেশি উঠতে দেখা যেত। বিশেষত বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের পছন্দের হওয়ার কারণেই তিনি বারবার সুযোগ পেয়ে আসছেন, এ বিষয়টা অনেকটাই ওপেন সিক্রেট। হাথুরুর সামনেও এমন প্রসঙ্গ তোলা হলে সঠিক উত্তর দেননি তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে আজ (বুধবার) রেকর্ডময় এক ইনিংস খেলার পর বাঁ-হাতি এই ব্যাটসম্যান বিষয়টি নিয়ে মুখ খুলেছেন।
প্রায় ৫ বছর পর সৌম্য আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি পেয়েছেন। এর আগে ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে শতকের পর নিজেকে প্রায় হারিয়ে খুঁজেছেন এই ওপেনিং ব্যাটার। সেই খরা আজ ঘুচলো। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের ২য় ম্যাচে ১৬৯ রানের ম্যারাথন এক ইনিংস খেলেছেন সৌম্য।
এমন ইনিংস খেলার পর তার কাছে জানতে চাওয়া হয়— পুরোনো সৌম্য কি আবার ফিরে এসেছে কি না। একইসঙ্গে জানতে চাওয়া হয় কোচ হাথুরুর বিষয়ে। জবাবে সংবাদ সম্মেলনে ৩০ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, ‘সৌম্য সৌম্যই ছিলাম। হয়তো সে (হাথুরু) আমাকে ভালো বুঝে, এজন্য ছোট একটা জিনিস বলেছে, যা আমার জন্য ক্লিক করেছে। আমরা কীভাবে দেখি সেটা বড় বিষয়। একটা মানুষ হেঁটে গেলেও তার মধ্যে অনেক নেগেটিভিটি পাবেন। আপনি যদি কেবল নেগেটিভিটি দেখতে চান নেগেটিভিটিই দেখবেন। পজিটিভ চিন্তা করলে পজিটিভ জিনিস পাবেন। হয়তো উনি পজেটিভ জিনিসটাই চিন্তা করে।’
খারাপ খেললে সমালোচনা হবে এটাও মানেন সৌম্য, ‘আমি তো খেলোয়াড়, আমাকে খেলতেই হবে। ভালো খেললে হয়তো ভালোটা নিয়ে লিখবেন, খারাপ করলে খারাপ লিখবেন। এটা আপনাদের কাজ, আমার কাজ খেলা। এগুলো নিয়ে ভাবা হয়নি। ভাবলে হয়তো নিজের ওপর চাপ আসত। আমি কেবল নিজের খেলার ওপর বিশ্বাস রেখেছিলাম, আমার যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়ার ওপর আস্থা ছিল।’
তবে সমালোচনা নিয়ে খারাপ লাগাও আছে সৌম্যের, বিষয়টি তিনি সামলেছেন নিজস্ব কৌশলে, ‘একটা সময় হয়তোবা (সমালোচনার খবর) দেখতাম। কিন্তু সত্যি বলতে, প্রায় এক বছর আমার ফোনে এ ধরনের কোনো সংবাদ আসেনি। আমার ফেসবুক বন্ধু বা অন্যরা ক্রিকেট নিয়ে কোনো কথা বললে আমি তার সঙ্গে থাকি না। যে ইতিবাচক কথা বলে, আমি তার সঙ্গেই থাকি এবং ইতিবাচক দিকগুলো নিয়েই ভাবি। ভালো-খারাপ দুটোই থাকবে। কিন্তু খারাপ করলে তো ক্রিকেট ছেড়ে চলে যেতে পারব না। ক্রিকেটের জন্যই এত দূর আসতে পেরেছি, ক্রিকেটের জন্যই এত পরিশ্রম করছি।’
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















