হামলার আশঙ্কায় শ্রীলঙ্কায় ৯ মুসলিম মন্ত্রীর পদত্যাগ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০০ ৪ জুন ২০১৯
শ্রীলঙ্কায় সংখ্যালঘু ৯ মুসলিম মন্ত্রী ও তাদের সহকারী এবং দুই মুসলিম গভর্নর পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দেশটিতে সংখ্যালঘু মুসলিমদের ওপর হামলার ঘটনার জেরে সোমবার তারা এ পদত্যাগের ঘোষণা দেন। দেশটির একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।
কলম্বো পেইজ নামের ওই সংবাদমাধ্যম বলছে, ইস্টার সানডের হামলার পর দেশটিতে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হওয়ায় মুসলিম জ্যেষ্ঠ কর্মকর্তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
গত ২১ এপ্রিল ইস্টান সানডের দিনে রাজধানী কলম্বোর বাইরে তিনটি গির্জা ও বিলাসবহুল রেস্তোঁরায় জঙ্গি হামলা হয়। এতে অন্তত ২৫০ জনের প্রাণহানি ঘটে। হামলার তিনদিন পর মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর দায় স্বীকার করে বিবৃতি দেয়। যদিও দেশটির সরকার স্থানীয় কট্টরপন্থী মুসলিম গোষ্ঠী ন্যাশনাল তাওহীদ জামাত (এনটিজে) এই হামলার জন্য দায়ী বলে দাবি করেছে।
দেশটির সড়ক, মহাসড়ক উন্নয়ন ও খনিজসম্পদ মন্ত্রী কবির হাশিম বলেন, হামলার পর সবাই ঐকবদ্ধ হলেও কিছু গোষ্ঠী শ্রীলঙ্কাকে অস্থিতিশীল করার পায়তারা করছে। এ জন্য দেশের নিরাপত্তার স্বার্থেই মন্ত্রিসভার মুসলিম সদস্যরা পদত্যাগ করেছেন।
কট্টরপন্থী এনটিজে গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে শ্রীলঙ্কার পশ্চিম ও পূর্বাঞ্চলীয় প্রদেশের দুই গভর্নর ও মন্ত্রী রিশাদ বাথিউদিনের পদত্যাগের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন দেশটির কট্টরপন্থী বৌদ্ধ সন্ন্যাসী ও সংসদ সদস্য আথুরালিয়ে রত্নে। গত ৩১ মে থেকে শুরু করা তার এই অনশনের পরিপ্রেক্ষিতে মুসলিম মন্ত্রী ও গভর্নরদের পদত্যাগের ঘোষণা এল।
গত টানা চারদিন ধরে তিনি এই অনশন চালিয়ে আসছেন এবং দেশের কট্টরপন্থী বৌদ্ধদের সমর্থন চেয়েছেন। এমন পরিস্থিতিতে মুসলিম সম্প্রদায়ের ওপর হামলার আশঙ্কা তৈরি হওয়ায় পদত্যাগের ঘোষণা দিলেন সংখ্যালঘু মুসলিম মন্ত্রীরা।
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- উচ্চশিক্ষিতদের মধ্যে বেড়েছে বেকারত্ব
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা