হার্ট অ্যাটাকের আশঙ্কা বাড়ায় রাগ, উচ্চ ঝুঁকিতে নারীরা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৪৩ ২৪ সেপ্টেম্বর ২০২৫
বর্তমানে শুধু বয়স্কদের নয়, তরুণদেরও হার্ট অ্যাটাক হয়। কম বয়সীদের মধ্যে দ্রুতগতিতে এই সমস্যা বাড়ছে। নেপথ্যে অন্যতম কারণ অতিরিক্ত রাগ ও মানসিক চাপ। সম্প্রতি এক ফিটনেস কোচ দাবি করেছেন, বারবার রেগে গেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এবং অন্যান্য আন্তর্জাতিক গবেষণাতেও একই তথ্য মিলেছে।
রাগ যেভাবে হৃদপিণ্ড ক্ষতিগ্রস্ত করে
হার্ভার্ডের একাধিক গবেষণায় দেখা গেছে, চরম মানসিক চাপ কিংবা রাগ শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করে। অ্যাড্রেনালিন ও কর্টিসলের মতো স্ট্রেস হরমোন রক্তচাপ ও হৃদস্পন্দন বাড়ায়। সেই সঙ্গে রক্ত জমাট বাধে। ফলে হৃদপিণ্ডে রক্তপ্রবাহ কমে (ইস্কেমিয়া), যা হার্ট অ্যাটাক বা হার্ট ফেইলিউরের প্রধানতম কারণ।
২০২০ সালের এক গবেষণা অনুযায়ী, হঠাৎ রাগ, দুঃখ বা উদ্বেগ হৃদরোগের ঝুঁকি কয়েকগুণ বাড়িয়ে দেয়। ২০২১ সালে JAMA-তে প্রকাশিত এক গবেষণায় প্রমাণিত হয়, মানসিক চাপজনিত ইস্কেমিয়ায় আক্রান্ত রোগীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি দ্বিগুণ। আর মানসিক ও শারীরিক চাপ মিলিয়ে এই ঝুঁকি বেড়ে হয় চারগুণ।
উচ্চ ঝুঁকিতে নারীরা
ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের নিউক্লিয়ার কার্ডিওলজির পরিচালক ডা. আহমেদ তাওয়াক্কোলের মতে, স্ট্রেস হৃদপিণ্ডের ক্ষুদ্র রক্তনালী বা মাইক্রোভাসকুলার সিস্টেম ক্ষতিগ্রস্ত করে। পুরুষের তুলনায় নারীর এই ঝুঁকি বেশি। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে করা এক গবেষণায় দেখা যায়, অতিরিক্ত রাগের মাত্র দুই ঘণ্টার মধ্যেই হার্ট অ্যাটাকের ঝুঁকি ৮.৫ গুণ বেড়ে যায়।
সতর্ক বার্তা
দিল্লি-ভিত্তিক চিকিৎসক ডা. গীতা প্রকাশ বলেন, কেবল রাগ হার্ট অ্যাটাকের কারণ নয়, তবে এটি হৃদপিণ্ডের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান বা এনজাইনার মতো সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি বেশি।
শুধু রাগ নয়, অস্বাস্থ্যকর জীবনযাপনও হৃদরোগের ঝুঁকি বাড়ায়। তাই হৃদপিণ্ডকে সুস্থ রাখা জরুরি। ফলে নিয়মিত ব্যায়াম, যোগব্যায়াম ও ধ্যান করতে হবে। সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। ধূমপান-অ্যালকোহল পরিহার করতে হবে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















