হোঁচট খেল আর্জেন্টিনা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:২১ ৮ অক্টোবর ২০২১
পুরো ম্যাচে আধিপত্য দেখালেও জয় তুলে নিতে পারলো না আর্জেন্টিনা। যদিও দারুণ সব আক্রমণ গড়েছিলেন লিওনেল মেসি ও আনহেল দি মারিয়া। কিন্তু ফিনিশিংয়ের অভাবে সেই সাফল্য মিললো না। এতে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শুক্রবার প্যারাগুয়ের মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফিরেছেন লিওনেল মেসিরা।
ম্যাচের ৭০ শতাংশ বলের দখল ছিল আর্জেন্টিনার কাছে। অন টার্গেটে ১৪টি শটও নিয়েছিল তারা। তার মধ্যে ৮টি ছিল গোলমুখে। অন্যদিকে প্যারাগুয়ে অন টার্গেটে শট নিয়েছিল ১০টি। তার মধ্যে ৩টি ছিল গোল মুখে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আকাশী-নীল বাহিনী। মেসি-ডি মারিয়াদের থামাতে হিমশিম খায় প্যারাগুয়েনরা। তিন মিনিটের মধ্যেই দু'বার এগিয়ে যাওয়ার সুযোগ ছিল মেসিদের। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পাওয়া হয়নি আর্জেন্টিনার।
এদিকে আর্জেন্টিনার আক্রমণের পর পাল্টা আক্রমণ চালায় প্যারাগুয়ে। কিন্তু মার্টিনেজের বাধা টপকানো হয়নি তাদের। বল দখল এবং অন টার্গেট শটে এগিয়ে থাকলেও, জালের ঠিকানা খুঁজে পায়নি আর্জেন্টিনা।
প্রথমার্ধ গোলশূন্য শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে পাঁচটি পরিবর্তন আনে আর্জেন্টিনা। কিন্তু তাতেও কাজ হয়নি। পায়নি কাঙ্খিত গোলের দেখা। স্বাগতিকদের জমাট ডিফেন্স ভেদ করতে পারেননি মেসি-পারেদেসরা। শেষ পর্যন্ত হতাশার ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে।
২০১৯ সালের জুনের পর এই প্রথম আর্জেন্টিনা প্রতিপক্ষের জালের নাগাল পেতে ব্যর্থ হলো। তবে ড্র করে লিওনেল স্কালোনির আমলে টানা ২৩ ম্যাচ ধরে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুন্ন রাখলো তারা।
এই ড্রয়ে ৯ ম্যাচ থেকে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ২৭ পয়েন্টে শীর্ষে ব্রাজিল। অন্যদিকে ১০ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে প্যারাগুয়ে আছে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে। আর্জেন্টিনা তাদের পরবর্তী দুটি ম্যাচ ঘরের মাঠে খেলবে। ১০ অক্টোবর তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। আর ১৪ অক্টোবর পেরু।
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- কাঁচকলার কত গুণ?
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- সংঘাতের রাজনীতি দেখতে চাই না: রাষ্ট্রপতি
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী?
- এলাচের এত গুণ?
- ‘শুধু গান গেয়ে পরিচয়’ সাবিনা ইয়াসমিনের
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- নেপাল থেকে বাংলাদেশে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ
- শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- তামিমকে ছাড়িয়ে রেকর্ড ৩৫০ রান হৃদয়ের, ম্যাচ ড্র
- বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- কাঁচকলার কত গুণ?
- ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় হতে পারে আগামী সপ্তাহে: চিফ প্রসিকিউটর
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- ডায়াবেটিস কি পুরুষ-মহিলার শরীরে একইভাবে প্রভাব ফেলে?
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
















