১০ বছর পর জয়খরা কাটালো বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৪:৫২ ৪ অক্টোবর ২০২৪
এক দশক অর্থাৎ সময়ের হিসেবে পুরো ১০ বছর। অন্যদিকে টুর্নামেন্টের হিসেবে ৪টি হলেও ম্যাচের হিসেবে ১৬টি। অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের দেখা পেল বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে নিগার সুলতানার দল।
এদিন টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দলের সংগ্রহটা অবশ্য খুব একটা বড় ছিল না। তবে ৭ উইকেটে পাওয়া সেই ১১৯ রানের পুঁজিতেই জয় এনে দেন বোলাররা। রান তাড়ায় নামা স্কটল্যান্ডকে ৭ উইকেটে ১০৩ রানে আটকে দেন রিতু মনিরা।
ওভার প্রতি ৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামা স্কটিশদের বড় পরীক্ষায় ফেলেন রিতু মনিই। ডানহাতি এ মিডিয়াম পেসার ৪ ওভারে ১৫ রান দিয়ে নেন ২ উইকেট। বাংলাদেশের বোলিংয়ে সাফল্যের শুরুটা অবশ্য ফাহিমা খাতুনের হাত ধরে। ইনিংসের তৃতীয় ওভারেই সাসকিয়া হরলিকে ফেরান তিনি। পাওয়ার প্লের শেষ ওভারে ক্যাথরিন ব্রাইসকে ফেরান মারুফা আক্তার।
যার ফলে প্রথম ৬ ওভারে ৩১ রানে ২ উইকেট তুলে নিয়ে স্কটল্যান্ডের ইনিংসের নিয়ন্ত্রণ নিতে শুরু করে বাংলাদেশ। যা পরের দিকে আরও বেড়েছে। শেষ পাঁচ ওভারে ৪৮, আর শেষ দুই ওভারে ৩১ রানের সমীকরণ না মেলাতে পেরে ১৬ রানের ব্যবধানেই হারে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা স্কটিশরা।
রিতুর ২ উইকেট ছাড়া ১টি করে উইকেট নিয়েছেন নাহিদা, মারুফা, ফাহিমা ও রাবেয়া। এর মধ্যে ক্যাথারিন ফ্রেসারকে আউট করে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন নাহিদা। বাংলাদেশের বোলারদের মধ্যে এটিই প্রথম কীর্তি। সব মিলিয়ে মেয়েদের ক্রিকেটে ১৪তম।
এর আগে বাংলাদেশের ব্যাটিংটা অবশ্য মন মতো হয়নি। স্কটিশ ফিল্ডারদের একাধিক ক্যাচ মিস ও মিসফিল্ডের পরও সুযোগ নিতে পারেননি টাইগ্রেসরা। উদ্বোধনী জুটিতে সাথি রানী ও মুরশিদা খাতুন ২৬ রান তোলার পর দ্বিতীয় উইকেটে সাথি ও সোবহানা মোশতারি যোগ করেন ৪২ রান। বাংলাদেশের ইনিংসে এ দুটিই ছিল বড় জুটি।
ব্যাটারদের মধ্যে মোশতারি ৩৮ বল খেলে ২ চারে করেন ৩৬ রান এবং সাথি করেন ৩২ বলে ৩১। এছাড়া শততম টি–টোয়েন্টি খেলতে নামা অধিনায়ক নিগার সুলতানা করেন ১৮ বলে ১৮ রান। বাংলাদেশ দলের পুঁজিটা যে খুব বেশি বড় হয়নি, সেটি ম্যাচের বিরতিতে সম্প্রচার চ্যানেলে স্বীকার করে নেন মোশতারিই। তবে বোলাররা ওই স্বল্প পুঁজিকেই জয়ের জন্য যথেষ্ঠ বানিয়ে নেন। যার সুবাদে এসেছে দীর্ঘ খরার পর জয়।
স্কটিশদের হারানোর আগে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ জিতেছিল ২০১৪ সালে। সেবার সিলেটে নবম স্থান নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে ১৭ রানে হারিয়েছিল বাংলাদেশ। এরপর টানা চার আসরে ১৬ ম্যাচে মাঠ ছাড়তে হয়েছে হার নিয়েই।
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- A New Chapter for the FIFA World Cup
- মন খারাপে দুঃখের গান শুনলে চোখে ভিজে যায় কেন?
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ওয়েসলির জায়গায় ব্রাজিল বিশ্বকাপ দলে এডারসন
- সালমানের ভাইরাল পোস্ট প্রসঙ্গে মুখ খুললেন বরুণ
- কত দিন পর পর জিন্স কাচা উচিত? জেনে নিন ভালো রাখার নিয়ম
- বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ
- বাজেট উপস্থাপন ১১ জুন
- বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক ইরাকের ফুটবলার!
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- A New Chapter for the FIFA World Cup
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
















