৪৮ ঘণ্টায় সিংহাসনচ্যুত পাকিস্তান
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৪২ ৮ মে ২০২৩
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলো না পাকিস্তান। সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে সফরকারী নিউজিল্যান্ডের কাছে ৪৭ রানে হেরেছে স্বাগতিকরা। এই হারে ৪৮ ঘণ্টার মধ্যে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিয়ের শীর্ষস্থান হারালো পাকিস্তান।
গত শনিবার সিরিজের চতুর্থ ম্যাচ জিতে প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল বাবর-আফ্রিদিরা। শেষ ম্যাচ হারলেও ১২ বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতলো পাকিস্তান। এর আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ২-২ সমতায় শেষ করেছিল দু’দল।
হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে গতরাতে করাচিতে টস জিতে প্রথম ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। টপ-অর্ডারে টম ব্লান্ডেল ১৫ ও হেনরি নিকোলস ২৩ রান করে ফিরেন। দ্বিতীয় উইকেটে নিকোলসের সাথে ৫১ রান যোগ করার পর তৃতীয় উইকেটে অধিনায়ক টম লাথামের সাথেও হাফ-সেঞ্চুরির জুটি গড়েন ওপেনার উইল ইয়ং। জুটিতে ৭৪ বলে ৭৪ রান আসার পর ইয়ং-লাথামকে বিচ্ছিন্ন করেন পাকিস্তানের স্পিনার শাদাব খান।
শাদাবের বলে আউটের আগে ৮টি চার ও ২টি ছক্কায় ৯১ বলে ৮৭ রান করেন ইয়ং। ইয়ং ফেরার পর মার্ক চাপম্যানের সাথে আরও একটি হাফ-সেঞ্চুরির জুটি গড়ে নিউজিল্যান্ডের রান ২শ’ পার করেন লাথাম। এতে বড় স্কোরের পথ পায় নিউজিল্যান্ড।
কিন্তু লাথাম ৫৮ বলে ৫৯ ও চাপম্যান ৩৩ বলে ৪৩ রানে আউটের পর নিউজিল্যান্ডের পরের দিকের ব্যাটাররা দ্রুত রান তুলতে পারেনি। শেষ ৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫২ রান তুলে নিউজিল্যান্ড। ৩ বল বাকী থাকতে ২৯৯ রানে অলআউট হয় কিউইরা। পরের দিকে কোল ম্যাককঞ্চি ২৬ ও রাচিন রবীন্দ্র ২৮ রান করেন।
পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ৩টি, উসামা মির-শাদাব ২টি করে উইকেট নেন। ৩০০ রানের জবাবে ভালো শুরু করতে পারেনি পাকিস্তান। ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। শান মাসুদ ৭, অধিনায়ক বাবর আজম ১, উইকেটরক্ষক মোহম্মদ রিজওয়ান ৯ ও ফখর জামান ৩৩ রান করেন। চতুর্থ উইকেটে ৯৫ বলে ৯৭ রানের জুটি গড়ে পাকিস্তানকে লড়াইয়ে ফেরান ইফতিখার আহমেদ ও আঘা সালমান।
৬টি চার ও ১টি ছক্কায় ৫৭ বলে ৫৭ রান করা সালমানকে শিকার করে নিউজিল্যান্ডকে ব্রেক-থ্রু এনে দেন পেসার হেনরি শিপলি। দলীয় ১৬৩ রানে সালমানের বিদায়ের পর পরের দিকে ব্যাটারদের সাথে বড় জুটি গড়তে পারেননি ইফতিখার। এক প্রান্ত আগলে ইফতিখার লড়াই করলেও অন্যপ্রান্তে কেউ তাকে যথার্থ সঙ্গ দিতে পারেনি। এতে ৪৬ দশমিক ১ ওভারে ২৫২ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস।
দলের ইনিংস গুটিয়ে গেলেও ৭২ বলে ৯৪ রান তুলে অপরাজিত থাকেন ইফতিখার। তার ইনিংসে ৮টি চার ও ২টি ছক্কা ছিল। শাদাব ১৪ ও মির ২০ রান করেন। নিউজিল্যান্ডের শিপলি-রবীন্দ্র ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন শিপলি। সিরিজ সেরা হন পাকিস্তানের ফখর। এই হারে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১১২ রেটিং নিয়ে তৃতীয়স্থানে নেমে গেল পাকিস্তান। ১১৩ রেটিং নিয়ে শীর্ষে ফিরলো অস্ট্রেলিয়া। ১১৩ রেটিং নিয়ে ভগ্নাংশের হিসেবে পিছিয়ে দ্বিতীয়স্থানে আছে ভারত।
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ইসরায়েলসহ যে তিন কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
















