৫ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ ঠেকাতে যেভাবে পরিকল্পনা করে হাসিনা সরকার
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৪৫ ১৩ ফেব্রুয়ারি ২০২৫
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঠেকাতে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগের দিন দুই দফায় উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেখানে এই কর্মসূচি মোকাবিলার পরিকল্পনা হয়। বুধবার (১২ ফেব্রুয়ারি) জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিস (ওএইচসিএইচআর) প্রকাশিত তথ্য অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে ৫ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি দমনে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিবরণ দেয়া হয়েছে। তবে প্রতিবেদনে এ কর্মসূচির নাম লেখা হয়েছে ‘মার্চ অন ঢাকা’।
তাতে উল্লেখ করা হয়, আন্দোলনরত নেতাদের প্রকাশ্য ঘোষণা এবং গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য থেকে রাজনৈতিক নেতৃত্ব জানতে পারে, ৫ আগস্ট ঢাকার কেন্দ্রস্থলে বড় প্রতিবাদ মিছিলের পরিকল্পনা করছেন আন্দোলনকারীরা। ৪ আগস্ট সকালে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করেন শেখ হাসিনা। তাতে সেনা, বিমান, নৌ, বিজিবি, ডিজিএফআই, এনএসআই, পুলিশ ও পুলিশের বিশেষ শাখার প্রধানেরা অংশ নেন। স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন। ‘মার্চ অন ঢাকা’ প্রতিরোধে কারফিউ জারি ও বলবৎ করতে আলোচনা করেন তারা।
বৈঠকের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয়, অনির্দিষ্টকালের জন্য কারফিউ চলবে। আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যায়িত করে বিবৃতি দেন প্রধানমন্ত্রী। দেশবাসীকে ‘এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন’ করার আহ্বান জানান তিনি। ৪ আগস্ট সন্ধ্যার পর গণভবনে আরেকটি বৈঠক হয়। সেখানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, র্যাব ও আনসার/ভিডিপির প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও সেনাবাহিনীর কোয়ার্টারমাস্টার জেনারেল অংশ নেন। তাতে ঢাকা রক্ষায় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন সেনাপ্রধান ও অন্যান্য নিরাপত্তা কর্মকর্তা।
বৈঠকে পরিকল্পনা হয়, প্রয়োজনে শক্তি প্রয়োগ করে বিক্ষোভকারীদের ঢাকার কেন্দ্রস্থলে প্রবেশে বাধা দিতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হবে। সেনাবাহিনী ও বিজিবি সাঁজোয়া যান ও সেনা মোতায়েন করে ঢাকার প্রবেশের পথগুলো অবরুদ্ধ করবে এবং বিক্ষোভকারীদের প্রবেশে বাধা দেবে। অন্যদিকে পুলিশ ‘উচ্ছৃঙ্খল জনতাকে নিয়ন্ত্রণ’ করবে।
৫ আগস্ট প্রথম প্রহরে (রাত ১২টা ৫৫ মিনিট) বিজিবির মহাপরিচালককে দুটি হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক। প্রথমটি ছিল ফরোয়ার্ড করা সম্প্রচারিত বার্তা, যা আন্দোলনের নেতাদের। এতে তারা ঢাকায় প্রবেশের পথগুলো সম্পর্কে আন্দোলনকারী ছাত্র–জনতাকে জানান।
দ্বিতীয় বার্তাটি প্রতিরক্ষা আদেশের রূপরেখার ভিডিও। তাতে প্রতিরক্ষার প্রথম ও দ্বিতীয় লাইন, তৃতীয় দূরপাল্লার ইউনিট, ব্যাকআপ ইউনিট, পশ্চাদ্ভাগের বাহিনীর কথা বলা হয়। ওই দিন সকালে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা মূলত দাঁড়িয়ে ছিলেন। পরিকল্পনা অনুযায়ী, তাদের ওপর অর্পিত ভূমিকা পালন করেননি।
এক জ্যেষ্ঠ কর্মকর্তা সাক্ষ্য দেন, যে বাহিনী মোতায়েনের প্রতিশ্রুতি দিয়েছিল, সেটা করেনি সেনাবাহিনী। আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, প্রতি ঘণ্টায় বিভিন্ন প্রবেশপথ দিয়ে প্রায় ১০-১৫ হাজার বিক্ষোভকারীকে ঢুকতে দিয়েছে বিজিবি, যা তাদের নিয়ন্ত্রণ করার কথা ছিল। অপর জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সিসিটিভি ফুটেজে ৫০০ থেকে ৬০০ বিক্ষোভকারীকে সেনাবাহিনীর বাধা ছাড়াই উত্তরা থেকে ঢাকার কেন্দ্রস্থলের দিকে আসতে দেখেন। সেসময়ই তিনি বুঝতে পারেন, কিছু একটা গড়বড় হচ্ছে।
তবে‘মার্চ অন ঢাকা’ থামাতে, বিক্ষোভকারীদের শহরের কেন্দ্রস্থলে পৌঁছাতে বাধা দিতে পুলিশ অনেক জায়গায় প্রাণঘাতী গুলি চালায়। পুলিশের এক কর্মকর্তা বলেন, ওই দিন (৫ আগস্ট) সকাল থেকেই সেনাবাহিনী জানতো শেখ হাসিনার পতন হয়ে গেছে। কিন্তু পুলিশ জানতো না। তাই আওয়ামী লীগ সরকারকে টেকাতে মাঠে ছিল তারা। এক প্রত্যক্ষদর্শী বলেন, পুলিশ যাকে দেখেছিল, তাকে লক্ষ্য করে গুলি চালাচ্ছিল।
‘মার্চ অন ঢাকা’প্রতিরোধে আওয়ামী লীগের সমর্থকেরাও বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালান। ঘটনাস্থলে মোতায়েন থাকা কর্মকর্তাদের তথ্যমতে, কিছু বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। বাঁচার উপায় খুঁজতে গিয়ে বেশ কিছু নিরস্ত্র বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করেন পুলিশ কর্মকর্তারা।
৫ আগস্ট দুপুরে দেশ ছেড়ে চলে যান শেখ হাসিনা। ফলে বিকেলে তার বিদায় উদ্যাপন শুরু করেন ছাত্র-জনতা। সেসময়ও পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। আনসার সদস্যরা তাদের সহায়তা করেন। ওই দিন কিছু লাশ পুড়িয়ে ফেলা হয়। মূলত, সাভার ও আশুলিয়ায় অবস্থা খারাপ ছিল। ঢাকার বিভিন্ন স্থানে হতাহতের খবর পাওয়া যায়। সেই তালিকায় রয়েছেন সাধারণ মানুষ, রিকশাচালক ও আন্দোলনকারীরা। কিছু পুলিশের মৃত্যুর খবরও উঠে এসেছে জাতিসংঘের প্রতিবেদনে।
- মহাসড়কেই শেষ পরিবারের সব স্বপ্ন, পাশাপাশি ৪ কবর
- স্বামীরা আসলে কী চায়? সম্পর্ক ভালো রাখতে জানুন ৫ বিষয়
- বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইতালি
- ৩০ হাজার টন তেল নিয়ে জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে
- নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন বালেন্দ্র
- ঈদের ছুটি কাটিয়ে ঢাকামুখী মানুষ, ট্রেন-বাসে স্টেশনে উপচেপড়া ভিড়
- হলিউডে হবে না অস্কার আয়োজন
- ‘ধুরন্ধর ২’-র তাণ্ডবে তছনছ সব রেকর্ড
- শিক্ষাপ্রতিষ্ঠানে ১২,৯৫১ প্রধান ও সহকারী প্রধান নিয়োগ দেওয়া হবে
- অতিরিক্ত চিন্তা ঝেড়ে ফেলার ৪ উপায়
- মেয়েকে নিয়ে ফুটবল ম্যাচ দেখলেন প্রধানমন্ত্রী
- হরমুজ দিয়ে নির্বিঘ্নে চলতে পারবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ
- পদ্মায় বাসডুবি: মৃতের সংখ্যা বেড়ে ২৬
- ইরানের নৌ কমান্ডার তানসিরিসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত
- এসকেএফ ফার্মায় চাকরি, পাবেন নানা সুবিধা
- ঈদ শেষে বাসায় ফিরে যেসব কাজ করবেন না
- সবজি চাষের আনন্দ ভাগ করলেন জয়া
- আর্চারি এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
- এবার উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি
- যুদ্ধবিরতিতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের
- দেশের নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল
- ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
- ঘুমাতে গেলেই কি মাথায় ঘোরে পুরোনো কথা?
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- সোনার দামে বড় দরপতন কেন?
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ভারত সফর বাতিল করলেন শাকিরা
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
- চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
- কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২: তদন্তে ৩ কমিটি, বরখাস্ত ২
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ভক্তদের ঈদ শুভেচ্ছা সাকিব-তাসকিনদের
- প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
- এসকেএফ ফার্মায় চাকরি, পাবেন নানা সুবিধা
- যুদ্ধবিরতিতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের
- আর্চারি এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
- এবার উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি
- সবজি চাষের আনন্দ ভাগ করলেন জয়া
- দেশের নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল








