৬ সেকেন্ডে গোল করে অস্ট্রিয়ান ফুটবলারের ইতিহাস
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:৩৮ ২৪ মার্চ ২০২৪
কিক-অফের পর থিতু হতে না হতেই গোল। আন্তর্জাতিক ফুটবলে গতকাল এমন দৃশ্য দেখা গেছে দুবার। অস্ট্রিয়ার ফুটবলার ক্রিস্তোফ বমগার্তনার তো ইতিহাসই গড়ে ফেললেন। আন্তর্জাতিক ফুটবল ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোলের মালিক বনে গেলেন তিনি।
তেহেলনে পোলে স্টেডিয়ামে স্লোভাকিয়াকে ২-০ গোলে হারিয়েছে অস্ট্রিয়া। ডেডলক ভাঙতে মাত্র ৬ সেকেন্ড সময় নান ক্রিস্তোফ। কিকঅফের পর তিনজন ফুটবলারকে কাটিয়ে ২৫ গজ দূর থেকে কোনাকুনি শটে জাল খুঁজে নেন তিনি।
এর আগে সবচেয়ে দ্রুততম গোলের রেকর্ডটি ছিল লুকাস পোডলস্কির। ২০১৩ সালে ইকুয়েডরের বিপক্ষে ৭ সেকেন্ডে গোল করেছিলেন সাবেক এই জার্মান মিডফিল্ডার। কিন্তু আন্তর্জাতিক তো বটেই জাতীয় দলের ক্ষেত্রেও তার রেকর্ডটি আর অক্ষুণ্ন নেই।
কেননা ফ্রান্সের বিপক্ষে ৭ সেকেন্ডে গোল করে সেই রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্লোরিয়ান ভাইর্ৎস। অবসর ভেঙে ফেরা টনি ক্রুসের পাসে ২৫ গজ দূর থেকে জোরালো শটে জাল খুঁজে নেন এই মিডফিল্ডার। পোডলস্কির গোলের থেকে যার ব্যবধান কয়েক মিলিসেকেন্ডের।
ইউরো জন্য দল নতুন করে ঢেলে সাজিয়েছেন কোচ ইউলিয়ান নাগেলসমান। তার অনুরোধে অবসর ভেঙে ফিরেছেন টনি ক্রুস। সেই জার্মানি দলের শুরুটা হলো দুর্দান্তই। নতুন বছরের প্রথম ম্যাচে ফ্রান্সকে ২-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। শেষ চার ম্যাচে এটাই তাদের প্রথম জয়। গ্রুপামা স্টেডিয়ামে জার্মানির হয়ে দ্বিতীয় গোলটি করেন কাই হাভার্টজ।
জয়ের পর জার্মান কোচ বলেন, ‘এই ম্যাচ থেকে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। আমরা আজ দারুণ খেলেছি এবং সঠিক পথেই আছি। ’কিক অফের পর গোল করার পরিকল্পনা আগে থেকেই করা ছিল বলে জানালেন ক্রুস, ‘ম্যাচের আগে আমরা এটা অনুশীলন করেছি। আসলে এভাবে গোল করার পরিকল্পনা আমাদের আগে থেকেই ছিল। ’
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















