ঢাকা, ০৭ নভেম্বর শনিবার, ২০২৬ || ২৩ কার্তিক ১৪৩৩
good-food

সরকারের ব্যর্থতায় দেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অনেকগুলো দেশ বাংলাদেশের সঙ্গে বিমান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। বাংলাদেশিদের ইতালিতে প্রবেশের ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বিদেশে বাংলাদেশিদের বাঁকা চোখে দেখা হচ্ছে। বাংলাদেশিদের বহনকারী বিমানকে বলা হচ্ছে ‘করোনা বোমা’। এটা একটা বিব্রতকর পরিস্থিতি।

০৩:১৫ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার

করোনায় আক্রান্ত ২৯৪৯: ৩৭ জনের  মৃত্যু

দেশে করোনা পরীক্ষা কেন্দ্র বর্তমানে ৭৭টি। কিন্তু কিট সংকটের  কারনে পরীক্ষার হার কমে গেছে। এক সপ্তাহ আগে যেখানে গড়ে ১৭-১৮ হাজার নমুনা পরীক্ষা হত এখন তা ১৩ হাজারে  নেমে এসেছে। 

০৩:০৮ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার

ভারতে ২৫০ অমুসলিমের সৎকার করল মুসলিমরা

ভারতের মুম্বাইয়ের বাদা কবরস্থানের কর্মীরা গত তিন মাসে আড়াই শ অমুসলিমের সৎকার করেছেন। করোনা আক্রান্ত হওয়ায় এসব অমুসলিমের সৎকারে এগিয়ে আসেনি তাদের স্বজনরা। মুম্বাইয়ের মেরিন লাইনে অবস্থিত এই কবরস্থানের কর্মীরা সৎকারের কাজগুলো করেছেন সম্পূর্ণ বিনা মূল্যে। লাশ সৎকারের পাশাপাশি তাঁরা রোগীদের হাসপাতালে পৌঁছে দিচ্ছেন।

০৩:০৩ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার

করোনায় ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যানের মৃত্যু

ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা লোকমান হোসেন মৃধা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ...... রাজিউন। শুক্রবার  পৌনে ১২টার দিকে তিনি ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

০৩:০০ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার

ভারতীয় সব টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছে নেপাল

ভারতের সঙ্গে নেপালের উত্তেজনা বাড়ছেই। কখনো উত্তরাখণ্ডে ভারতের রাস্তা তৈরিতে বাধা, আবার কখনো বিহারে রাস্তা তৈরিতে বাধা দিচ্ছে নেপাল সরকার। এমন পরিস্থিতিতে আরো কড়া পদক্ষেপ গ্রহণ করল নেপাল সরকার। দেশটিতে ভারতীয় সব টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছে তারা।

০৯:১২ এএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের ইন্তেকাল

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য সাহারা খাতুন আর নেই। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে মারা যান (ইন্না লিল্লাহি .....রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

০৯:১০ এএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার

করোনা পজিটিভ : অপূর্ব-মেহজাবিন কোয়ারেন্টিনে

শুটিং চলাকালীন দ্বিতীয়বারের মতো করোনা পরীক্ষায় ইউনিটের দুজন পজিটিভ আসে। এজন্য শুটিং বন্ধ করে দেওয়া হয়। এরপর নাটকের পরিচালকসহ অভিনয় শিল্পী অপূর্ব ও মেহজাবিন কোয়ারেন্টিনে চলে গেছেন। পাশাপাশি নাটকটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে বাসায় নিজ নিজ বাসায় কোয়ারেন্টিনে থাকার অনুরোধ করেছেন নাটকের প্রযোজক।

০৯:৫২ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার

সরকারি প্রতিষ্ঠানে ৬ মাস গাড়ি কেনা বন্ধ

আগামী ছয় মাস সরকারি প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের আওতায় যানবাহন কেনা বন্ধ থাকবে। পরিচালন ও উন্নয়ন ব্যয় কমানোর জন্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় নিয়ন্ত্রণ শাখা এক পরিপত্রে সরকারের এ সিদ্ধান্ত সকল মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরকে জানিয়েছে। 

০৯:৩৮ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার

৫ অক্টোবর পর্যন্ত ইতালিতে বিমানের ফ্লাইটে নিষেধাজ্ঞা

আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের ফ্লাইটে নিষেধাজ্ঞার সময়সীমা বাড়িয়েছে ইতালি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার্টার্ড ফ্লাইটে বেশ কয়েকজন যাত্রীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এর ফলে বাংলাদেশি নাগরিক ছাড়াও বিদেশি নাগরিকরাও বাংলাদেশ থেকে ইতালিতে ঢুকতে পারবেন না।

০৯:৩১ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার

দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী

অন্যায়কারী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। তিনি বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কে কোন দলের সেটা বড় কথা নয়, দুর্নীতি ও অনিয়মে জড়িতদের আমরা ধরে যাচ্ছি। কাউকে ছাড় দেওয়া হবে না। করোনাকে জয় করেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

০৯:২৮ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার

আইসোলেশনে যে ৭ কাজ অবশ্যই করবেন

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে, বাংলাদেশে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে আইসোলেশনের রয়েছেন ১৬ হাজার ৮৫৬ জন।এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই আইসোলেশনে যুক্ত হয়েছেন ৭৯২ জন। দেশে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেই সঙ্গে আইসোলেশনে যাওয়ার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।

০৯:১৯ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার

ঘরে বসেই বানান মজাদার চিকেন রেজালা

বাঙালির অন্যতম সুস্বাদু খাবার চিকেন রেজালা। এটি স্বাদে ও গন্ধে অনন্য। তবে অনেক সময় বাড়িতে তৈরি রেজালা রেস্টুরেন্টের মতো খেতে হয় না।

০৮:০৯ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার

৫ মিনিটেই তৈরি করুন সুস্বাদু পপকর্ন

ঘরে বসে খেলা কিংবা সিনেমা দেখতে দেখতে পপকর্ন খেতে কে না পছন্দ করেন? তবে সেই পপকর্ন কিনে আনতে হয় বাইরে থেকে?

০৭:৪৩ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার

ভাত ছেড়ে দিয়েছেন তাসকিন

সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকলে কারো চোখ এড়ানোর কথা নয়। কখনো পেছনে টায়ার বেঁধে বালুর মাঠে ছুটছেন, জিমে ঘাম

০৭:১৯ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার

১ দিনে করোনায় আক্রান্তের চেয়ে সুস্থ বেশি

বাংলাদেশে গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের চেয়ে বেশি রোগী সুস্থ হয়েছেন। এসময়ে ৩ হাজার ৩০৭ জনের দেহে প্রাণঘাতী এ ভাইরাস শনাক্ত হয়েছে।

০৬:৫০ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার

হংকংয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: চীন সরকারের রোষানলে থাকা হংকংয়ে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দিয়েছে সেখানকার শিক্ষা মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে এখন থেকে রাজনৈতিক গান, স্লোগান, পোস্ট ও ক্লাস বয়কট করতে পারবে না শিক্ষার্থীরা।

০৩:২৪ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার

করোনায় মৃত্যু ৪১: শনাক্ত ৩,৩৬০

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ৩,৭০৬ জন। বুধবার সুস্থ হয়েছিলেন ২,৭৩৬ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৮৪,৫৪৪ জন। এছাড়া একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ জন। 

০৩:২০ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার

সাহেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা: ব্যাংক হিসাব জব্দ

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের ওরফে সাহেদ করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশন পুলিশকে চিঠি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।  বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। 

০৩:১৭ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার

কলেজে ভর্তি কার্যক্রম শুরু শিগগির

কোভিড-১৯ মহামারিতে এখনও স্থবির বিশ্বের অনেক কিছুই। বিঘ্ন ঘটছে নিয়মিত শিক্ষা কার্যক্রম। মধ্যে কয়েক মাস ধরে বন্ধ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বিভিন্ন শ্রেণিতে ভর্তি কার্যক্রমও বন্ধ। ফলে পিছিয়ে পড়ছে শিক্ষার নিয়মিত কার্যক্রম।

এজন্য বিকল্প উপায় বের করছে সংশ্লিষ্ট কর্তপক্ষ। এরই অংশ হিসেবে শিগগিরই শুরু হচ্ছে কলেজে (এইচএসসি) ভর্তি কার্যক্রম।

০১:১৩ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার

নন্দীগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে দেয়া হলো অক্সিজেন সিলিন্ডার

বগুড়ার নন্দীগ্রামে গত ৮ই জুলাই দুপুর ২টায় নন্দীগ্রাম উপজেলার বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সে নন্দীগ্রাম-কাহালু (বগুড়া-৪) আসনের সাবেক সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লা করোনা ভাইরাসের মহামারী থেকে সুরক্ষায় “বাঁচার লড়াই” সংগঠনের পক্ষ থেকে ২টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন।

১০:২৫ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার

সাংবাদিক রাশীদ  উন নবী বাবুর ইন্তেকাল

ক্যান্সার আক্রান্ত দেশের বিশিষ্ট সাংবাদিক এ কে এম রাশীদ উন নবী বাবুও চলে গেলেন। গুরুতর অসুস্থ অবস্থায় তিনি পান্থপথের বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন  অবস্থায় বুধবার রাত ৮টা ৩৫ মিনিটে ইন্তেকাল  করেন। বেশ কিছুদিন আগে হাসপাতালে ভর্তির পর তিনি অচেতন অবস্থায় ছিলেন।

১০:০০ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার

করোনায় প্রাণ হারালেন ছড়াকার আলম তালুকদার

প্রখ্যাত ছড়াকার, শিশুসাহিত্যিক আলম তালুকদার আর নেই। বুধবার বিকেলে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ এ তথ্য নিশ্চত করেছেন।

০৯:৪৪ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার

সরকারি চাকরিজীবীরা ঈদে বর্ধিত বোনাস পাবেন    

সরকারি চাকরিজীবীরা ঈদে বর্ধিত বোনাস পাচ্ছেন। জিলহজ্ব মাসের চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদুল আজহা আগামী ৩১ জুলাই কিংবা ১ আগস্ট হতে পারে। তবে ১ আগস্ট ঈদ হলে বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্টসহ এক মাসের মূল বেতন ও বোনাস পাবেন সরকারি চাকরিজীবীরা।

০৯:৪০ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার

করোনা পরীক্ষায় ফি আরোপ অমানবিক : টিআইবি

দেশে যখন কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে, ঠিক তখনই শনাক্তকরণ পরীক্ষায় ফি আরোপ করাকে বৈষম্যমূলক, অমানবিক, দুরভিসন্ধিজনক ও আত্মঘাতী হিসেবে আখ্যায়িত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

০৪:২২ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার