করোনা চিকিৎসায় নতুন দিগন্ত : দেশে প্লাজমা থেরাপি শুরু
মরণঘাতি কোভিড-১৯ প্রতিরোধে নানা উপায় খুঁজে বের করার চেষ্টা চলছে বিশ্বজুড়ে। বাংলাদেশেও চলছে নানা উদ্যোগ। এর মধ্যে বিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ একটি সংযোজন হচ্ছে - প্লাজমা থেরাপি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হলো করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপির কার্যক্রম।
০৪:১৩ পিএম, ১৬ মে ২০২০ শনিবার
করোনায় মৃত্যু ৩১৪ জন: শনাক্ত প্রায় ২১ হাজার
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন। এনিয়ে মোট মারা গেলেন ৩১৪ জন। এছাড়া একই সময়ে আরও ৯৩০ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে।
০৩:১৯ পিএম, ১৬ মে ২০২০ শনিবার
৩০ মে পর্যন্ত স্টক এক্সচেঞ্জ বন্ধ
করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবে আগামী ৩০ মে পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
০৩:১৭ পিএম, ১৬ মে ২০২০ শনিবার
প্রতিদিন ১০ হাজার নমুনা পরীক্ষা করা হবে
করোনা ভাইরাসের ওষুধ রেমডিসিভির আগামী দুই তিন দিনের মধ্যে হাতে পাওয়া যাবে যা বাংলাদেশে উৎপাদিত হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী আরো জানান, এ সপ্তাহ থেকেই সারা দেশে প্রতিদিন গড়ে ১০ হাজার নমুনা পরীক্ষা শুরু হবে।
০৩:১৫ পিএম, ১৬ মে ২০২০ শনিবার
মারাত্মক বিরল রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা
মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর এবার ফ্রান্স ও ইতালিতেও বেড়েছে বিরল প্রদাহজনিত উপসর্গে আক্রান্ত শিশুদের সংখ্যা।
০২:৩৭ পিএম, ১৬ মে ২০২০ শনিবার
সেই ব্যাট এবং আনন্দ বেদনার কাব্য
২০১৩ সালে শ্রীলংকার বিরুদ্ধে ডবল সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম। তরবারির মত ঝলসে উঠেছিল যে ব্যাটটি সেটি নিলাম হল।
০২:৩১ পিএম, ১৬ মে ২০২০ শনিবার
বিশ্বে করোনায় আক্রান্ত ৪৫ লাখ ছাড়াল
করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৪৫ লাখ ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ লাখ ৭ হাজার ৬৬৬ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ লাখ ৪২ হাজার ৩৪৭ জনে। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ লাখ ৩৭ হাজার ৬৭ জন।
১০:০৮ এএম, ১৬ মে ২০২০ শনিবার
আজ ঢাকা দক্ষিণ সিটির দায়িত্ব নিচ্ছেন তাপস
অনাড়ম্বর অনুষ্ঠান ছাড়াই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দায়িত্ব নিচ্ছেন মেয়র তাপস। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হক আজ তার হাতে দায়িত্ব তুলে দেবেন ।
নির্বাচিত হওয়ার প্রায় সাড়ে ৩ মাস পর মেয়রের চেয়ারে বসতে যাচ্ছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনবারের নির্বাচিত সংসদ সদস্যের চেয়ার থেকে এবার নগরপিতার চেয়ারে অধিষ্ঠিত হচ্ছেন শেখ পরিবারের এই সদস্য।
১০:০২ এএম, ১৬ মে ২০২০ শনিবার
মানুষ দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয় না
মানুষ দ্বিতীয়বার করোনাভাইরাসে সংক্রমিত হয় না। যেসব মানুষ ফের করোনা পরীক্ষায় পজিটিভ এসেছেন, সেগুলো মূলত পরীক্ষার ত্রুটি বা ব্যার্থতা। দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা গবেষণা শেষে এই অনুসিদ্ধান্তে এসেছেন।
দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের গবেষকরা বলছেন, কভিড ১৯ ভাইরাস মানুষের শরীরে একবার নিষ্ক্রিয় হয়ে গেলে দ্বিতীয়বার সক্রিয় হওয়া অসম্ভব। খবর: স্কাই নিউজ।
০৯:৫৯ এএম, ১৬ মে ২০২০ শনিবার
এবার প্রযোজনায় নামছেন সাবা
জনপ্রিয় মডেল-অভিনেত্রী সোহানা সাবা এবার প্রযোজকের খাতায় নাম লিখিয়েছেন। এই অভিনেত্রী‘খামারবাড়ি’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান চালুু করেছেন।
লকডাউনের পরেই এ প্রতিষ্ঠানের ব্যানারে ‘টুইন রিটার্নস’ নামে একটি ওয়েব সিরিজ ও দুটি সিনেমার শুটিং করবেন বলে জানান।
সাবা বলেন, এই প্রতিষ্ঠান থেকে বিনোদন অঙ্গনের জন্য অনেক পরিকল্পনা করছি।
০৯:৫৬ এএম, ১৬ মে ২০২০ শনিবার
১৭ লাখ টাকায় মুশফিকের ব্যাট কিনলেন আফ্রিদি
অবশেষে মুশফিকুর রহিমের ঐতিহাসিক ব্যাটটির নিলাম শেষ হয়ে গেল। এতদিন ৪০ লাখ ৪১ লাখ পর্যন্ত বিড হয়েছে। সানি লিওন (!) এসেও বিড করেছিল। শেষ পর্যন্ত নিলাম স্থগিত করে নিয়মে পরিবর্তন আনা হয়। যে মানুষটি মুশফিকের ব্যাট কিনেছেন, তিনি নিজেই মহাতারকা। পাকিস্তানের সাবেক সুপারস্টার শহিদ আফ্রিদি। আফ্রিদির সঙ্গে এই ব্যাটের নিলামে মধ্যস্থতা করেছেন মুশির প্রিয়বন্ধু তামিম ইকবাল।
০৯:৫২ এএম, ১৬ মে ২০২০ শনিবার
ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে সরকার : রিজভী
ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে সরকার। করোনা মহামারি থেকে মানুষকে বাঁচাতে বা সচেতন করতে সরকার কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলী এলাকায় ও শ্রীনগরের বীরতারা ইউনিয়নে ত্রাণ বিতরণের সময় তিনি এ কথা বলেন।
০৫:১৫ পিএম, ১৫ মে ২০২০ শুক্রবার
দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়াল
বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনাভাইরাসে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বাংলাদেশেও প্রতিদিনই রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হচ্ছে। সেই সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড সংখ্যক ১২০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল সংখ্যা ২০ হাজার ৬৫।
০৫:১২ পিএম, ১৫ মে ২০২০ শুক্রবার
বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ১ নম্বর সংকেত
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে উক্ত এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে।
এতে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শুক্রবার বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদফতর বলছে, আজকেই এটি নিম্নচাপে পরিণত হয়েছে।
০৫:১০ পিএম, ১৫ মে ২০২০ শুক্রবার
আলোকবর্তিকার চিরবিদায়
জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন প্রক্রিয়া সম্পন্ন করে আল মারকাজুল ইসলাম। কবরস্থ করার আগে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেয়া হয়।
০১:০৭ পিএম, ১৫ মে ২০২০ শুক্রবার
করোনা চিকিৎসা : বিভ্রান্তির নতুন কালো মেঘ
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় কোভিড - ১৯ চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন এবং এজিথ্রোমাইসিন
১২:১৮ পিএম, ১৫ মে ২০২০ শুক্রবার
না ফেরার দেশে প্রখ্যাত সাহিত্যিক দেবেশ রায়
প্রখ্যাত সাহিত্যিক দেবেশ রায় আর নেই। বৃহস্পতিবার রাত ১০ টা ৫০ মিনিটে পশ্চিমবঙ্গের বাগুইআটির একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
বুধবার রাতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নার্সিং হোমে ভর্তি হয়েছিলেন বিশিষ্ট এই লেখক। বৃহস্পতিবার তার অবস্থার অবনতি হলে রাত ১০টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।
১০:২৯ এএম, ১৫ মে ২০২০ শুক্রবার
ঠাকুরগাঁওয়ে ৩০ কেজি ওজনের কচ্ছপ উদ্ধার
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলায় ৩০ কেজি ওজনের একটি কচ্ছপ উদ্ধার করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার বিকেলে স্থানীয় একটি পুকুর থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়।
তামলাই এলাকায় আবু রায়হানের পুকুরের পানিতে কচ্ছপটি ভেসে উঠলে এলাকাবাসী পুকুর কর্তৃপক্ষকে খবর দেয়। পরে কচ্ছপটি সেখান থেকে উদ্ধার করে উপজেলা প্রশাসনকে জানায়। উপজেলা প্রশাসন সেখান থেকে কচ্ছপটি নিয়ে আসে।
১০:২৪ এএম, ১৫ মে ২০২০ শুক্রবার
মা হতে চলেছেন শুভশ্রী
মা হতে চলেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। নিজের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে এক টুইট বার্তায় এমনটাই জানিয়েছেন তিনি।
টুইটে শুভশ্রী জানিয়েছেন, ‘আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের জীবনে আরও একজন আসতে চলেছে, আমরা প্রেগন্যান্ট।
১০:১৮ এএম, ১৫ মে ২০২০ শুক্রবার
রোহিঙ্গা ক্যাম্পে করোনা রোগী শনাক্ত
বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দু'জন শরণার্থীকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। ফলে প্রায় দশ লাখ রোহিঙ্গার আবাসস্থল শরণার্থী শিবিরগুলোতে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেলো।
রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের স্বাস্থ্য সমন্বয়ক ডা. তোয়াহা ভুঁইয়া জানিয়েছেন যে ৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয় এবং ওই পরীক্ষায় দু'জন করোনাভাইরাস পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
১০:০৭ এএম, ১৫ মে ২০২০ শুক্রবার
রাজধানীতে ছাত্রলীগের ইফতার বিতরন
রাজধানীতে যারা মানবেতর জীবন যাপন করছেন, সেহরী কিংবা ইফতারের জন্য রাস্তার দুপাশে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বসে থাকা মানুষের জন্য স্বল্প পরিসরে ইফতারের ব্যবস্থা করছেন ছাত্রলীগ। করোনার সময় ছাত্রলীগের এই কার্যক্রম প্রশংসা কুড়িয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম সাকিবের নেতৃত্বে ইফতারের দু ঘণ্টা আগে থেকে রাজধানীর বিভিন্ন এালাকায় ঘুরে ঘুরে প্রতিদিন ১০০ জন মানুষের জন্য ইফতার বিতরন করা হয়।
১০:০২ এএম, ১৫ মে ২০২০ শুক্রবার
ঈদগাহ নয়, ঈদ জামায়াত হবে মসজিদে
এবার ঈদগাহ বা খোলা জায়গায় ঈদের নামাজ পড়া যাবে না। তার পরিবর্তে নিকটস্থ মসজিদে ঈদের নামাজের জামায়াত আদায় করার জন্য অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।
০৯:৩৫ পিএম, ১৪ মে ২০২০ বৃহস্পতিবার
৩০ মে পর্যন্ত বাড়ল বিমান চলাচলে নিষেধাজ্ঞা
যাত্রীবাহী বিমান চলাচলের নিষেধাজ্ঞা ফের বাড়াল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ মে পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আকাশপথে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
বৃহস্পতিবার বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান জানান, আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী পরিবহনের (সিডিউল প্যাসেঞ্জার ফ্লাইট) ক্ষেত্রে বিমান চলাচলের নিষেধাজ্ঞা ৩০ মে পর্যন্ত বাড়ানো হলো।
০৯:২৯ পিএম, ১৪ মে ২০২০ বৃহস্পতিবার
করোনায় অধ্যাপক আনিসুজ্জামানের ইন্তেকাল: দাফন সম্পন্ন
জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্বাস্থ্যবিধি মেনে তার দাফন প্রক্রিয়া সম্পন্ন করে আল মারকাজুল ইসলাম। কবরস্থ করার আগে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেয়া হয়।
রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিক্ষাবিদ ড. আনিসুজ্জামান।
০৯:২৮ পিএম, ১৪ মে ২০২০ বৃহস্পতিবার
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- হাসিনাকে ফেরাতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ
- গেম খেলে মানুষকেও টেক্কা দিচ্ছে এসব প্রাণী!
- অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
- চলতি মাসে কপাল খুলবে ৪ রাশির
- রেনেসাঁ মানব মাইকেল এঞ্জেলো
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট পুনরুদ্ধারের সময় এসেছে: বিজেপি এমপি
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- দিনে কত কাপ চা পান করা উচিত
- এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনা নিহত
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- খেলাপি সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- ৪৮ বছর পানি পান করেননি বাফেট? নেপথ্যে কী
- এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
- দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’
- ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে কি বৈধ হয়?
- আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম
- কেউ দ্রুত ঘুমিয়ে পড়েন, আবার কারও দেরি হয়: নেপথ্যে কী
- অনন্য রেকর্ডের সামনে মেসি
- ২০২৭ সালে সরকারি ছুটি কতদিন, জানা গেল
- ঘরের ভেতর অলৌকিক ‘জোড়া কবর’
- কেউ দ্রুত ঘুমিয়ে পড়েন, আবার কারও দেরি হয়: নেপথ্যে কী
- অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী
- মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে ট্রাম্পের কী হবে?
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে কি বৈধ হয়?
- ২০২৭ সালে সরকারি ছুটি কতদিন, জানা গেল
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- অনন্য রেকর্ডের সামনে মেসি
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- ঘরের ভেতর অলৌকিক ‘জোড়া কবর’
- ৪৮ বছর পানি পান করেননি বাফেট? নেপথ্যে কী
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন

























