ঢাকা, ০৮ নভেম্বর রোববার, ২০২৬ || ২৪ কার্তিক ১৪৩৩
good-food

ঈদ জামাতে কড়াকড়ি : বড় জমায়েত পরিহারের নির্দেশ

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সাধারণ ছুটি ১৭ থেকে ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ছুটি বাড়ানোর নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন ঈদুল ফিতরের জামাতের ক্ষেত্রে বিদ্যমান বিধি-বিধান প্রযোজ্য হবে, অর্থাৎ ঈদের জামাতের ক্ষেত্রে কড়াকড়ি থাকবে।

০৪:৫৫ পিএম, ১৪ মে ২০২০ বৃহস্পতিবার

কর্মস্থল ত্যাগ নয়, চলাচলেও কড়াকড়ি

৩০ মে পর্যন্ত গণপরিবহন বন্ধ

গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত আগামী ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তাররোধে সাধারণ ছুটি আগামী ৩০ মে পর্যন্ত বর্ধিত করার পর গণপরিবহনের ব্যাপারে এ সিদ্ধান্ত নেয়া হলো।

০৪:৪২ পিএম, ১৪ মে ২০২০ বৃহস্পতিবার

চলাচলে কড়াকড়ি

৩০মে পর্যন্ত ছুটি : গণপরিবহন-বিমান বন্ধ

কোভিড-১৯ সংক্রমণ রোধে চলমান সাধারণ ছুটি আরও ১৪ দিন বাড়ানো হয়েছে। সাধারণ ছুটি ৩০ মে পর্যন্ত বাড়িয়ে আদেশ জারি করেছে সরকার।   বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সপ্তম দফায় ছুটি বাড়িয়ে আদেশ জারি করা হয়। এ ছুটির মধ্যে শবে কদর ও ঈদের ছুটিও অন্তর্ভুক্ত থাকবে।

০৪:৩২ পিএম, ১৪ মে ২০২০ বৃহস্পতিবার

স্বাস্থ্যকর্মীদের ‘জীবাণুমুক্তকরণ চেম্বার’

৩০সেকেন্ডেই ঝুঁকিমুক্ত

মরণঘাতি কোভিড-১৯ বা করোনাভাইরাস মোকাবেলায় সামনে থেকে যারা লড়াই করছেন সেই  স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় ‘জীবাণুমুক্তকরণ চেম্বার’ তৈরি করলেন বুয়েটের একদল সাবেক শিক্ষার্থী।

১১:১৫ এএম, ১৪ মে ২০২০ বৃহস্পতিবার

রেলের পণ্য পরিবহনের মাশুল অর্ধেক করা হবে : রেলমন্ত্রী

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, রেলের পণ্য পরিবহন আরো সহজ করা হচ্ছে। বিদ্যমান শুল্ক হ্রাস করে কৃষিপণ্য পরিবহনের ক্ষেত্র শুল্ক অর্ধেক হ্রাস করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 
 

১০:৩৭ এএম, ১৪ মে ২০২০ বৃহস্পতিবার

বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আলামত

 বুধবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। ধাপে ধাপে এটি ঘনীভূত ও শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হয় কিনা তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

তবে  সমুদ্র স্বাভাবিক থাকায় বন্দরসমূহকে কোনো সতর্কতা সঙ্কেত দেখাতে বলা হয়নি।

১০:২৩ এএম, ১৪ মে ২০২০ বৃহস্পতিবার

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু প্রায় ৩ লাখ

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু প্রায় ৩ লাখে দাঁড়িয়েছে। সর্বশষে হিসেব অনুযায়ী বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৯৮ হাজার ১৬৫ জন। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশী মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। 
চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে গত বছরের ডিসেম্বরে প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার পর চার মাস পেরোলেও নিয়ন্ত্রণের কোনো লক্ষণ নেই।

১০:১৭ এএম, ১৪ মে ২০২০ বৃহস্পতিবার

করোনায় মারা গেলেন জনপ্রিয় মডেল ডা. আবুল মোকারিম

‘অযথা বাড়তি খরচ কেন করবেন?’ একটি বিজ্ঞাপনে চিকিৎসকের বেশেই হাজির হয়েছিলেন তিনি। করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন সেই মডেল ও চিকিৎসক ডা. মেজর (অব.) আবুল মোকারিম মো. মহসিন উদ্দিন।

ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের কাস্টমার কেয়ারের তথ্য কর্মকর্তা মো. মাহবুব গণমাধ্যমকে নিশ্চিত করেন।

১০:০৯ এএম, ১৪ মে ২০২০ বৃহস্পতিবার

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সুরক্ষা কামনায় ১১ খাসি জবাই করে বিতরন

কোভিড-১৯ ভাইরাসে চরম আতংকে কার্যত ঘরবন্দি দেশের মানুষ। প্রতিদিনই বড় হচ্ছে আক্রান্ত ও মৃত্যুর তালিকা। এ অবস্থায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন করোনাভাইরাসে আক্রান্ত না হন এবং তাদের দীর্ঘায়ু কামনা করে ১১টি খাসি জবাই করে বিলিয়ে দিলেন উত্তরের জেলা কুড়িগ্রামের এক যুবক।

০৪:৪৫ পিএম, ১৩ মে ২০২০ বুধবার

করোনার আঘাতে লণ্ডভণ্ড বিশ্ব অর্থনীতি : স্বাভাবিক হতে কতদিন লাগবে?

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জারি করা লকডাউন বিশ্বের বেশিরভাগ দেশ থেকেই ধীরে ধীরে তুলে নেওয়া হচ্ছে।

০৪:৩৭ পিএম, ১৩ মে ২০২০ বুধবার

করোনার ভয়াবহ ছোবল : একদিনে ১৯ মৃত্যু, আক্রান্ত ১১৬২

প্রাণঘাতি করোনাভাইরাস মারাত্মক ছোবল হেনেছে দুনিয়াজুড়ে। বাংলাদেশে ভয়ংকর এ ভাইরাস সংক্রমণে  ২৪ ঘণ্টায় আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন এক হাজার ১৬২ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৬৯  জনের। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছেন ১৭ হাজার ৮২২ জন।

০৪:২১ পিএম, ১৩ মে ২০২০ বুধবার

করোনার জিনোম সিকোয়েন্স উদঘাটন করলো বাংলাদেশ

করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্স উদঘাটন করেছে বাংলাদেশ। ফলে ভাইরাসটির গতি-প্রকৃতি নির্ণয় করতে পারবেন গবেষকরা। এ ভাইরাস মোকাবিলায় কোন ধরনের ওষুধ বা ভ্যাকসিন প্রয়োগ করতে হবে তাও জানা যাবে।

১১:২৭ এএম, ১৩ মে ২০২০ বুধবার

অল্পের জন্য বেঁচে গেল নিউইয়র্ক

মহাকাশ থেকে ছিটকে পড়া চীনা রকেটের কয়েকটি টুকরোর আঘাত থেকে অল্পের জন্য বেঁচে গেছে আমেরিকার নিউইয়র্ক শহর।

১১:১৮ এএম, ১৩ মে ২০২০ বুধবার

প্রাইজমানির পুরোটাই দান করলেন সানিয়া মির্জা

প্রথম ভারতীয় হিসেবে সেরা হওয়ার কৃতিত্ব দেখালেন ভারতীয় টেনিসের আইকন। পুরস্কার হিসেবে পাওয়া ২ হাজার মার্কিন ডলারের পুরোটাই সানিয়া দান করলেন করোনা তহবিলে। 

০৯:৩০ এএম, ১৩ মে ২০২০ বুধবার

নীরবে চলে গেলেন ঢাকার শেষ আর্মেনিয়ান

অনেকটা নীরবেই প্রস্থান ঘটলো পুরান ঢাকার ঐতিহ্যবাহী আর্মেনিয়ান সম্প্রদায়ের অবশিষ্ট মানুষটির। বাকীরা আগেই চলে গেছেন। কেউ কবরে, বেশির ভাগই বাংলাদেশ ছেড়ে গেছেন। স্বজন-পরিজনহীন অবস্থায় মাইকেল জোসেফ মার্টিন বাংলাদেশের মাটি কামড়ে পড়েছিলেন অনেকটা আবেগে।

০৯:২৬ এএম, ১৩ মে ২০২০ বুধবার

করোনাযুদ্ধে আক্রান্ত সংবাদকর্মীর সংখ্যা ১০০ ছাড়াল

করোনা পরিস্থিতিতে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে সংবাদকর্মীদের কভিড-১৯ আক্রান্ত হওয়ার সংখ্যা ১০০ ছাড়াল। সংগৃহীত তথ্য অনুযায়ী মঙ্গলবার  পর্যন্ত পরিসংখ্যান এটি। এরা দেশের ৪৭টি গণমাধ্যমে কর্মরত। আক্রান্তদের মধ্যে ৮৯ জন ঢাকায় এবং ১১ জন ঢাকার বাইরে কর্মরত।

০৯:২০ এএম, ১৩ মে ২০২০ বুধবার

প্রয়াত ইরফানকে ভুলেনি তার গ্রাম

বাঙালি স্ত্রী সুতপা সিকদারের কল্যাণে মাছ ভাত খেতে ভালোবাসতেন বলিউডের প্রয়াত আন্তর্জাতিক তারকা ইরফান খান৷ সুতপা যদিও মূলত আসামের মেয়ে, তবু বাংলাকে ভালোবাসতেন ইরফান৷ কিন্তু তিনি জানতেন না তাঁর সাবেক গ্রাম লগতপুরি তাঁকে ভালোবাসে আরও অনেক বেশি৷

০৯:২৯ পিএম, ১২ মে ২০২০ মঙ্গলবার

এসএসসি রেজাল্ট আগামী সপ্তাহেই

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ জানান, চলতি মাসের মধ্যে এসএসসির ফল প্রকাশ করা হবে।  

০৯:২৩ পিএম, ১২ মে ২০২০ মঙ্গলবার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লকডাউন

নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ২২ সদস্য করোনাভাইরাস আক্রান্ত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লকডাউন করা হয়েছে।

মঙ্গলবার  ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের অন্যতম সদস্য প্রসিকিউটর (প্রশাসন) জেয়াদ আল মালুম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

০৯:১০ পিএম, ১২ মে ২০২০ মঙ্গলবার

বগুড়ায় পর্যাপ্ত বরাদ্দ থাকলেও তালিকায় নাম নেই কর্মহীনদের

সরকারের পর্যাপ্ত বরাদ্দ থাকার পরেও তালিকায় নাম না থাকায় অনেক মানুষই পাচ্ছেন না এসব ত্রাণ সামগ্রী। অসচ্চল ও দরিদ্র পরিবারের নারী ও পুরুষের অভিযোগ তারা সংশ্লিষ্টদের কাছে গিয়েও পাচ্ছেন না সহযোগীতা।

 

০৬:২৩ পিএম, ১২ মে ২০২০ মঙ্গলবার

ডলফিন রক্ষায় পদক্ষেপ নিন

ভার্চুয়াল কোর্টের প্রথম আদেশ

পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় চট্টগ্রামের হালদা নদীতে ডলফিন রক্ষায় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।

০৪:৩৩ পিএম, ১২ মে ২০২০ মঙ্গলবার

কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যবিধি পালন নিশ্চিতে ১৩ নির্দেশনা

কোভিড-১৯ সংক্রমণ থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ সবার জন্যই জরুরি। এর অংশ হিসেবে সরকারের সব মন্ত্রণালয় ও অধীনস্ত দপ্তর / প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করতে ১৩ দফা নির্দেশনা দেয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ সচিবকে এসব স্বাস্থ্যবিধি বাস্তবায়নের প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

০৪:০৪ পিএম, ১২ মে ২০২০ মঙ্গলবার

দ্বিতীয় কন্যার ছবি প্রকাশ করলেন সাকিব

দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। এটা পুরনো খবর। গেল ২৪ এপ্রিল তার দ্বিতীয় কন্যাসন্তান জন্মের খবরটি পাওয়া গিয়েছিল। তবে প্রথমবার সেই মেয়ের ছবি প্রকাশ করলেন তিনি।

১২:৫৭ পিএম, ১২ মে ২০২০ মঙ্গলবার

আকাশপথে সামাজিক দূরত্ব কেমন হবে?

কোভিড-১৯ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভবিষ্যতে বিমান ভ্রমণের ওপর নজরদারি, বিধিনিষেধ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ - তা নিয়ে কোনো বিতর্ক নেই।

১২:২৯ পিএম, ১২ মে ২০২০ মঙ্গলবার