বগুড়ায় পর্যাপ্ত বরাদ্দ থাকলেও তালিকায় নাম নেই কর্মহীনদের
রিপন দাস, বগুড়াঃ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:২৩ ১২ মে ২০২০
করোনার কারণে কাজ করতে যেতে পারছেন দূরে। বাড়িতে বেশি সময় পার করতে হচ্ছে এসব কর্মহীনদের।
সরকারের পর্যাপ্ত বরাদ্দ থাকার পরেও তালিকায় নাম না থাকায় অনেক মানুষই পাচ্ছেন না এসব ত্রাণ সামগ্রী। অসচ্চল ও দরিদ্র পরিবারের নারী ও পুরুষের অভিযোগ তারা সংশ্লিষ্টদের কাছে গিয়েও পাচ্ছেন না সহযোগীতা।
করোনা পরিস্থিতির কারণে অধিকাংশ মানুষ বের হচ্ছেন না বাড়ি থেকে। আর এ অবস্থায় দিনমজুর থেকে শুরু করে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর অবস্থা খুবই নাজুক। সরকারের নানা সহাযোগীতার মধ্যে শিশু খাদ্যের পাশাপাশি অসহায় ও অসচ্ছল পরিবারে খাদ্য নিশ্চিত করতে দেয়া হচ্ছে ত্রাণ সামগ্রী। কিন্তু এসব ত্রাণ কোথায় কেমন করে বিতরণ করা হচ্ছে তা জানতে পারছেন না অসহায় মানুষগুলো।
সরকারে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি দরে ১০ কেজি চাল কিনে সংসার চালাচ্ছেন বললেন বগুড়া স্টেশন কলোনীর মোহাম্মদ আলীর স্ত্রী বেবি বেগম। তার এ অবস্থায় এখন পর্যন্ত কোন ধরণের ত্রাণ সহযোগীতা পাননি কোথাও থেকে। শুনেছেন শিশুর জন্যও খাদ্য দেয়া হচ্ছে সরকার থেকে। কিন্তু তা কোথায় গেয়ে পাওয়া যাবে তাও জানেন না তিনি। “আমি বেশ কয়েকদিন আগে ১০ টাকা দরে ১০ কেজি চাল কিনেছি ১০০ টাকা দিয়ে। এখন আমার ঘরে কোন খাবার নেই। কিছু চাল ছিল তা পাটায় গুড়ো করে ছোট শিশুর জন্য খাবার করছি। কিন্তু আমরা কী খাবো তা জানি না।” বললেন বেবি বেগম।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বড়ইকান্দি গ্রামের দিনমজুর মো: মজিবর ফকিরের স্ত্রী মরিয়ম খাতুন জানান, আমরা জনপ্রতিনিধের কাছে ঘুরে ঘুরে কিছুই পায়নি। একে অন্যের কাছে শুনেছি সরকার থেকে চাল টাকা দেয়া হচ্ছে কিন্তু আমাদের কপালে কিছুই জোটেনি। “আমরা যারা বাঁধে ঘর করে থাকি এখানে কেউ খোঁজ নিতেও আসে না। শুধু ভোটের সময় কিছু নেতাদের দেখা যায়। আর কোন দিন তাদের দেখি না। আপনারা (সাংবাদিকদের উদ্দেশ্যে) এসেছেন কিছু দিয়ে যান। আপনারা সাথে থেকে কিছু দিলে তবে আমরা পাব তাছাড়া কোন দিনও পাব না।” বললেন মরিয়ম খাতুন।

তবে করোনার কারণে বগুড়ায় কর্মহীনদের সরকারিভাবে খাদ্য সামগ্রীর পাশাপাশি অন্যান্য ত্রাণ সামগ্রী দেয়া হয় এপ্রিল মাসের শুরুর প্রথম দিকে।
বগুড়া সদরের পাশাপাশি সব উপজেলায় ছিন্নমুল মানুষ ও শিশুসহ ত্রাণের তালিকায় আছে ৩ লাখ ২০ হাজার পরিবার।
দুই দফায় ইতোমধ্যে দেয়া হয়েছে ২ হাজার ১৪৮ টন খাদ্য সামগ্রী ও নগদ ১ কোটি টাকার বেশি। এছাড়াও ২৭ লাখ টাকার শিশু খাদ্য দেয়া হয়েছে।
বরাদ্দকৃত ত্রাণের মধ্যে এখনো জেলা প্রশাসনের কাছে মজুদ আছে প্রায় ১৬ লাখ টাকার পাশাপাশি ১৭০ টন চাল।
বগুড়া জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মো: আজাহার আলী মন্ডল জানান, করোনার পরিস্থিরি কারণে ইতোমধ্যেই সরকার প্রচুর ত্রাণ সামগ্রী দিয়েছেন। আমরা জেলা সদরের পাশাপাশি বিভিন্ন উপজেলা পর্যায়ে এসব বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, যে পরিমাণ ত্রাণ সরকার বরাদ্দ করেছে তাতে কেউ বাদ পড়বে না। এছাড়াও দ্রুত এ তালিকা করতে অনেকের নাম বাদ পড়েছে তবে পর্যায়ক্রমে তালিকা করে ত্রাণ বিতরণ করা হবে।
অনেকের এলাকাবাসীর দাবী রাজনৈতিক প্রভাবসহ নানা কারণে এসব ত্রাণ সামগ্রী বিতরণে সমস্যা হচ্ছে।
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা ক্ষতি
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- Daffodil International University Celebrates Its 13th Convocation
- নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, আল্টিমেটাম
- Architect Kashef Chowdhury Unveils Climate-Responsive Monograph
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- ১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন ৫ ব্যাংকের গ্রাহক
- দুধ ছাড়া কফি খেলে কী ঘটে শরীরে?
- যদি গণভোটে ‘না’ জয়ী হয়, তবে কি ঘটবে?
- বিএনপি-জামায়াত-এনসিপি: আওয়ামী লীগের ভোট যাবে কার বাক্সে?
- নেতিবাচক চিন্তাধারা কি ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায়?
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ৩৬ দফা নির্বাচনি ইশতেহার এনসিপির
- পদ্মা ব্যারেজ নির্মাণসহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন তারেক
- বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ

