দেশের সব ইনডোর স্টেডিয়াম হবে করোনা চিকিৎসাকেন্দ্র
ঢাকা মহানগরীসহ দেশের সব স্টেডিয়াম বিশেষ করে ইনডোর স্টেডিয়াম প্রয়োজনে করোনা রোগীদের চিকিৎসার জন্য হাসপাতাল হিসেবে ব্যবহার করা যাবে। জানালেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
০৮:৩৫ পিএম, ৩০ মার্চ ২০২০ সোমবার
করোনা সুরক্ষা সামগ্রী বিতরনে রক্তক্ষয়ী সংঘর্ষ: ১০ নারী-শিশু আহত
করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি সহায়তায় সুরক্ষা সামগ্রী বিতরণকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেঁটাবিদ্ধসহ আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ১০ জন নারী ও শিশু।
০৮:২৫ পিএম, ৩০ মার্চ ২০২০ সোমবার
হাসপাতালে অক্সিজেনের অভাবে মারা গেলেন অন্ত:সত্ত্বা শিক্ষিকা
হাসপাতালে অক্সিজেনের অভাবে মারা গেলেন রিপা দাস (৩২) নামে এক অন্তঃসত্ত্বা শিক্ষিকা। এ অভিযোগ করলেন মৃতের স্বজনেরা। সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
০৮:০৭ পিএম, ৩০ মার্চ ২০২০ সোমবার
৩০ মার্চ ঢাকা ছাড়ছেন মার্কিন কূটনীতিক ও নাগরিকরা
করোনাভাইরাসে সংক্রমণের আশঙ্কায় ৩০ মার্চ বাংলাদেশ ছাড়ছেন মার্কিন কূটনীতিক, তাদের পরিবার এবং নাগরিকদের একটি অংশ। একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছাড়বেন তারা। এ বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে মার্কিন দূতাবাস রোববার এক জরুরি ভিডিও ব্রিফিংয়ে জানিয়েছে।
জানা যায়, চার্টার্ড ফ্লাইটটির কোনো আসন ফাঁকা নেই। তবে এরমধ্যে কতজন কূটনীতিক আর কতজন নাগরিক ফিরছেন বা এয়ারক্রাফটটিতে কতগুলো আসন রয়েছে বিষয়টি স্পষ্ট করেনি মার্কিন দূতাবাসের মুখপাত্র।
০৮:৩৩ পিএম, ২৯ মার্চ ২০২০ রোববার
করোনার কারণে বেতনের ৮৫৩ কোটি টাকা ছেড়ে দিলেন রোনালদোরা
মহামারী করোনাভাইরাসের কারণে বন্ধ রয়েছে সবধরনের খেলাধুলা। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছে বিশ্বের প্রায় সব দল, ক্লাব কিংবা বোর্ড। করোনা পরিস্থিতির কারণে এ ক্ষতি পুষিয়ে ওঠারও কোনো পথ খোলা নেই কর্তৃপক্ষের সামনে।
এমতাবস্থায় নিজেদের ক্লাবের আর্থিক ক্ষতির কথা চিন্তা করে বড়সড় এক সিদ্ধান্তই নিয়েছেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যরা। দলের কোচ মাউরিসিও সারি, সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোসহ প্রত্যেকে ছেড়ে দিয়েছেন নিজেদের চার মাসের বেতন।
০৮:২৫ পিএম, ২৯ মার্চ ২০২০ রোববার
২০১১ সালে যে সিনেমা দেখিয়েছিলো চীন থেকে ছড়াবে করোনা
চীন থেকে একটি ভয়াবহ ভাইরাস ছড়িয়ে পড়ছে সারাবিশ্বে। এরকম গল্প নিয়েই ২০১১ সালে মুক্তি পেয়েছিলো হলিউডের সিনেমা ‘কনটেজিয়ন’। সেই সিনেমা তেমন করে বলার মতো ব্যবসা সফল হয়নি। তবে ২০২০ সালে এসে ছবিটির বিষয়বস্তু হয়ে গেল ‘সুপারহিট’।
২০১১ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রটির গল্প আর ২০২০ সালের বাস্তবতার সঙ্গে অবিশ্বাস্য মিল দেখা গেছে। বিবিস বাংলার একটি ফিচারে এমন তথ্যই দাবি করা হয়েছে।
০৮:১৫ পিএম, ২৯ মার্চ ২০২০ রোববার
বোল্টকে হারিয়ে বিশ্বের দ্রুততম স্প্রিন্টার ব্রিটনি স্পিয়ার্স
৯.৫৮ সেকেন্ড সময়ে ১০০ মিটার দৌড়ে বিশ্বের সর্বকালের দ্রুততম মানবের রেকর্ড দখল করে রয়েছেন উসাইন বোল্ট। ২০০৯ সালে বার্লিন অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এই রেকর্ড গড়েছিলেন জ্যামাইকান এই কিংবদন্তি। তার এই রেকর্ড আদৌ কেউ ভাঙতে পারবেন কি না তা নিয়ে রয়েছে ঘোর সংশয়।
কিন্তু উসাইন বোল্টের এই রেকর্ডকে যে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন মার্কিনি পপ গায়িকা ব্রিটনি স্পিয়ার্স! বিশ্বাস হয় এমন কথা? বিশ্বাস না হলেও, খোদ ব্রিটনি স্পিয়ার্সের দাবি কিন্তু এমনই। তাও মাত্র ৫.৯৭ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার দৌড় শেষ করেন স্পিয়ার্স।
০৮:১০ পিএম, ২৯ মার্চ ২০২০ রোববার
জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রীর ৪ বার্তা
প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় পরামর্শ ও আহ্বান সংবলিত চারটি বার্তা জনগণের কাছে পৌঁছে দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর পরামর্শ ও বার্তাগুলো হচ্ছে-
প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না। বাইরে বের হলে মানুষের ভিড় এড়িয়ে চলুন। যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিদেশ থেকে ফিরেছেন, তারা ১৪ দিন সম্পূর্ণ আলাদা থাকুন। ঘন ঘন সাবান-পানি দিয়ে হাত ধুতে হবে। হাঁচি-কাশি দিতে হলে রুমাল বা টিস্যু পেপার দিয়ে নাক-মুখ ঢেকে নিন। যেখানে-সেখানে কফ-থুথু ফেলবেন না। করমর্দন বা কোলাকুলি থেকে বিরত থাকুন। মুসলমান ভাইয়েরা ঘরেই নামাজ আদায় করুন। অন্যান্য ধর্মাবলম্বীরাও ঘরে বসে প্রার্থনা করুন। পরিবার, পাড়া-প্রতিবেশী এবং দেশের মানুষের জীবন রক্ষার্থে এ সব পরামর্শ মেনে চলা প্রয়োজন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।
০৭:৪১ পিএম, ২৯ মার্চ ২০২০ রোববার
১৪ দিনের লকডাউনে যেতে পারে নিউইয়র্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘করোনাভাইরাসের ভয়াবহতা ঠেকাতে শিগগিরই নিউইয়র্ককে ১৪ দিনের কোয়ারেন্টিনে (লকডাউন) নেয়া হবে।’
দেশটিতে করোনা রোগীর সংখ্যা চীনকে ছাপিয়ে যাওয়ার পর স্থানীয় সময় শনিবার এমন সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প। খবর ইউএস নিউজের।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়েছে। তবে সবচেয়ে বেশি আক্রান্ত জনবহুল রাজ্য নিউইয়র্ক ও নিউ জার্সি।
০৫:৫৩ পিএম, ২৯ মার্চ ২০২০ রোববার
দারিদ্রতার সঙ্গে `বড়লোকের বিটি লো` গানের স্রষ্টার লড়াই
তার গান ভাঙিয়ে অনেকে খ্যাতি আর অর্থকড়ি কামালেও রোজ বেঁচে থাকার তাগিদে দারিদ্রের সঙ্গে লড়াই করতে হচ্ছে ‘বড়লোকের বিটি লো’ গানের স্রষ্টা ভারতের
বীরভূমের নিভৃতচারী লোক সংগীতশিল্পী রতন কাহারকে।
০৯:৩১ পিএম, ২৮ মার্চ ২০২০ শনিবার
এই প্রথম অনুবীক্ষণ যন্ত্রে ধরা পড়ল করোনাভাইরাসের ছবি
ভারতে এই প্রথম অনুবীক্ষণ যন্ত্রে ধরা পড়ল প্রাণঘাতী করোনাভাইরাসের ছবি।পুণের আইসিএমআর-এনআইভির বিজ্ঞানীদের অনুবীক্ষণ যন্ত্রে করোনার এই ছবি ধরা পড়ে। ইন্ডিয়ান জার্নাল অব মেডিকেল রিসার্চে এ নিয়ে একটি নিবন্ধ প্রকাশ করা হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, গত ৩০ জানুয়ারি ভারতের প্রথম Sars-Cov-2 ভাইরাস আক্রান্তের গলা থেকে সংগৃহীত নমুনা গবেষণাগারে বিশ্লেষণ করার সময় ওই ছবিটি তোলা হয়।
০৯:১৮ পিএম, ২৮ মার্চ ২০২০ শনিবার
পুলিশ দেখেই হাতজোড় করলেন বৃদ্ধ
করোনাভাইরাস প্রতিরোধে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া নিষেধ। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।
কিন্তু উপায় নেই বলে কাগজ কুড়াতে বের হয়েছিলেন প্রায় ৬০ বছরের এক বৃদ্ধ। তাকে বাজারে দেখে পুলিশ তার দিকে এগিয়ে যায়। সঙ্গে ছিলেন জেলা প্রশাসক (ডিসি)। ভীতসন্ত্রস্ত বৃদ্ধ ডিসিকে দেখেই হাতজোড় করে ক্ষমা চান। আবেগ আপ্লুত ডিসি তখন চাল-ডাল কেনার টাকা দিয়ে ওই বৃদ্ধকে বাড়ি পাঠান।
০৬:৩৪ পিএম, ২৮ মার্চ ২০২০ শনিবার
ক্যাটরিনার বিরুদ্ধে চুরির অভিযোগ আনলেন দীপিকা
বলিউডের দুই ডিভা দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফ। দুজনের মধ্যকার সম্পর্কটা ঠিক জমজমাট কিছু নয়। তবে তারা খুব খারাপ শত্রুও না। পেশাদার একটা সম্পর্ক আছে তাদের।
তবে হঠাৎ ক্যাটরিনার বিরুদ্ধে চুরির অভিযোগ আনলেন দীপ। এ নিয়ে বেশ হৈ চৈ হচ্ছ বি টাউনে! যদিও সেটা সিরিয়াস কিছু নয়। মজা করেই ক্যাটকে চোর বলেছেন দীপিকা।
০৫:৪৫ পিএম, ২৮ মার্চ ২০২০ শনিবার
করোনা নিয়ে যে সুখবর দিলেন সেব্রিনা
দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টার চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
০৫:২৬ পিএম, ২৮ মার্চ ২০২০ শনিবার
মাছিতেও করোনা ছড়ায়, সতর্ক করলেন অমিতাভ
করোনাভাইরাস নিয়ে বরাবরই সচেতন বার্তা দিয়ে চলেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। যদিও কিছুদিন আগে আমাবস্যায় ভাইরাসের শক্তি বাড়ে এমন মন্তব্য করে ট্রলের শিকার হয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে সেই টুইট মুছেও দেন তিনি।
এবার তিনি নতুন পোস্টে জানালেন, মাছি থেকেও মানবদেহে সংক্রামিত হতে পারে করোনাভাইরাস। এ বিষয়ে ভিডিওবার্তায় সবাইকে সতর্ক করলেন অমিতাভ বচ্চন। কীভাবে ঘটে এই সংক্রমণ?
০৫:২০ পিএম, ২৮ মার্চ ২০২০ শনিবার
সড়কে ক্ষুধার্ত কুকুর, রান্না করে খাওয়ালো তরুণ-তরুণীরা
রাজধানীর অলি-গলিতে এবং বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো কুকুরগুলোর প্রাণ বাঁচে খাবার হোটেল ও ডাস্টবিনের উচ্ছিষ্ট খেয়ে। তবে দেশে সাধারণ ছুটি ও করোনাভাইরাসের কারণে খাবার হোটেলসহ সব ধরনের হোটেল বন্ধ। খাবারের সন্ধানে দল বেঁধে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে ক্ষুধার্ত কুকুরগুলো।
রাজধানীর বনশ্রীতে এমনই কয়েকটি ক্ষুধার্ত কুকুরকে আহার করিয়েছেন সানজিদা মোস্তাফিজ লিন্ডা নামের এক স্থানীয় বাসিন্দা। কুকুরদের বিস্কুট ও বাসায় খাবারের উচ্ছিষ্টসহ নানা খাবার খাওয়ালেন তিনি। শুক্রবার (২৭ মার্চ) রাতে ফেসবুকে এ বিষয়ে একটি পোস্টও করেছেন লিন্ডা।
মুহূর্তেই অনেক অনেক শেয়ার-কমেন্ট হতে থাকে পোস্টটিতে। অনেকেই লিন্ডার পোস্টটিতে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ এলাকার কুকুরদের খাওয়ানো শুরু করেন।
০৫:১৩ পিএম, ২৮ মার্চ ২০২০ শনিবার
করোনা নিয়ে ভুল ধারণা ভেঙে দিলেন প্রিয়াঙ্কা
বিশ্বজুড়ে লাশের মিছিল। শোকে স্তব্দ সারা দুনিয়া অদৃশ্য শত্রু করোনাভাইরাসের আক্রমণে। একে প্রতিরোধের নেই কোনো প্রতিষেধক ও প্রতিরোধক। সচেতনতায় করোনা জয়ের চেষ্টা চলছে।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রধানমন্ত্রী মোদি ভারতজুড়ে ২১ দিনের জাতীয় লকডাউন ঘোষণা করেছেন। করোনাভাইরাস এই মধ্যেই এখনও পর্যন্ত দেশটিতে ১১ জনের প্রাণ নিয়েছে। আক্রান্ত হয়েছেম ৬ শতাধিক।
এমন সময়ে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া করোনাভাইরাস নিয়ে মানুষের মনে থাকা নানা প্রশ্ন ও ভ্রান্তি দূরের একটি প্রয়াস করেন। প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি তার স্বামী নিক জোনাসের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর চিকিৎসকদের সঙ্গে নিয়ে ইন্সটাগ্রাম লাইভ করেন। এই লাইভ সেশনে প্রিয়াঙ্কা তার অনুরাগীদের মধ্যে থাকা আসা নানা প্রশ্ন করেন চিকিৎসকদের।
০৫:০৭ পিএম, ২৮ মার্চ ২০২০ শনিবার
বিএনপি নেতা অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার ইন্তেকাল
বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া আর নেই। শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
১০:৩০ পিএম, ২৭ মার্চ ২০২০ শুক্রবার
করোনাভাইরাসে আক্রান্ত ২ চিকিৎসক
করোনাভাইরাসে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪ জন। এরমধ্যে দুজন চিকিৎসক। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে।
০৯:০৪ পিএম, ২৭ মার্চ ২০২০ শুক্রবার
শিক্ষকরাই বন্ধু: শিক্ষার্থীদের ঘরের সামনে এসে দিয়ে গেলেন আনন্দ
করোনার জন্য স্কুল বন্ধ হয়েছে বেশ কিছুদিন৷ ফের কবে স্কুলমুখো হতে পারবে পড়ুয়ারা সেই নিশ্চয়তা এখনও নেই৷ শিক্ষক-পড়ুয়ার সাক্ষাৎ বন্ধ হয়েছে৷ তাই তাদের জন্যই বিশেষ ব্যবস্থা করল স্কুল কর্তৃপক্ষ৷ ছাত্র-ছাত্রীদের বাড়ির দোরগোড়া এলেন শিক্ষক শিক্ষিকারা৷ বার্তা দিয়ে গেলেন আমরা লড়ত সক্ষম! করোনার বিরুদ্ধে যুদ্ধে আমরা জিতব!
০৭:৩১ পিএম, ২৭ মার্চ ২০২০ শুক্রবার
আতঙ্কিত নয়, সচেতন হোন
করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়া প্রয়োজন। করোনাভাইরাস বর্তমানে মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ছে। এর বিস্তার রোধে ভয়াবহ ঊর্ধ্বমুখী রেখাটিকে সমান্তরালে আনা সম্ভব হবে যদি আমরা প্রয়োজন ছাড়া বাইরে না যাই এবং ঘরে অবস্থান করি।
০৭:০৮ পিএম, ২৭ মার্চ ২০২০ শুক্রবার
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনাভাইরাসে আক্রান্ত
ব্রিটিশ যুবরাজ চার্লসের পর এবার প্রধানমন্ত্রী বরিস জনসন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার টুইটারে ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, পরীক্ষায় করোনাভাইরাস ‘পজেটিভ’ আসার পর তিনি নিজেকে আলাদা (আইসোলেশন) রেখেছেন।
০৬:৫৯ পিএম, ২৭ মার্চ ২০২০ শুক্রবার
করোনাভাইরাস: গণমাধ্যমে ‘গুজব’ মনিটরিংয়ে ১৫ কর্মকর্তা
বাংলাদেশে নভেল করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় দেশের গণমাধ্যমে এনিয়ে ‘গুজব’ ছাড়ানো হচ্ছে কি না, তার তদারকিতে নেমেছে সরকার।
১০:১৬ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার
ঢাকা থেকে গ্রামে ফেরাদেরও হোম কোয়ারেন্টাইন-এ থাকতে হবে
ঢাকা থেকে যারা গ্রামের বাড়ি ফিরেছেন তাদেরও ‘হোম কোয়ারেন্টাইন’-এ থাকার নির্দেশনা দেয়া হয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন, করোনা সতর্কতার বিধি-নিষেধ মেনে চলতে হবে গ্রামে ফেরাদেরও।
০৯:৫২ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- হাসিনাকে ফেরাতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ
- গেম খেলে মানুষকেও টেক্কা দিচ্ছে এসব প্রাণী!
- অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
- চলতি মাসে কপাল খুলবে ৪ রাশির
- রেনেসাঁ মানব মাইকেল এঞ্জেলো
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট পুনরুদ্ধারের সময় এসেছে: বিজেপি এমপি
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- দিনে কত কাপ চা পান করা উচিত
- এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনা নিহত
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- খেলাপি সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- ৪৮ বছর পানি পান করেননি বাফেট? নেপথ্যে কী
- এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
- দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’
- ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে কি বৈধ হয়?
- আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম
- কেউ দ্রুত ঘুমিয়ে পড়েন, আবার কারও দেরি হয়: নেপথ্যে কী
- অনন্য রেকর্ডের সামনে মেসি
- ২০২৭ সালে সরকারি ছুটি কতদিন, জানা গেল
- ঘরের ভেতর অলৌকিক ‘জোড়া কবর’
- কেউ দ্রুত ঘুমিয়ে পড়েন, আবার কারও দেরি হয়: নেপথ্যে কী
- অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী
- মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে ট্রাম্পের কী হবে?
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে কি বৈধ হয়?
- ২০২৭ সালে সরকারি ছুটি কতদিন, জানা গেল
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- অনন্য রেকর্ডের সামনে মেসি
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- ঘরের ভেতর অলৌকিক ‘জোড়া কবর’
- ৪৮ বছর পানি পান করেননি বাফেট? নেপথ্যে কী
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন

























