১৪ দিনের লকডাউনে যেতে পারে নিউইয়র্ক
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৫৩ ২৯ মার্চ ২০২০
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘করোনাভাইরাসের ভয়াবহতা ঠেকাতে শিগগিরই নিউইয়র্ককে ১৪ দিনের কোয়ারেন্টিনে (লকডাউন) নেয়া হবে।’
দেশটিতে করোনা রোগীর সংখ্যা চীনকে ছাপিয়ে যাওয়ার পর স্থানীয় সময় শনিবার এমন সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প। খবর ইউএস নিউজের।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়েছে। তবে সবচেয়ে বেশি আক্রান্ত জনবহুল রাজ্য নিউইয়র্ক ও নিউ জার্সি।
গত ২৪ ঘণ্টায় নিউইয়র্কে করোনায় আক্রান্ত ১৪৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।
শনিবার এ বিষয়ে ট্রাম্পের মুখপাত্র মার্ক মিডোও বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ভাসমান হাসপাতাল ‘কমফোর্ট’ পরিদর্শন শেষে করোনাভাইরাসে আক্রান্তের সার্বিক পরিস্থিতি বিবেচনায় কোনো কোনো রাজ্যকে কোয়ারেন্টিনে নেয়া হতে পারে তা সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেছেন।’
ট্রাম্পের বরাত দিয়ে মিডোও বলেন, ‘করোনা প্রতিরোধে আমরা সব বিকল্পই মূল্যায়ন করছি, খুব অল্প সময়ের মধ্যেই ১৪ দিনের জন্য নিউইয়র্ক লকডাউনের ঘোষণা আসতে পারে। পাশাপাশি নিউজার্সি ও কানেকটিকাটকে লকডাউনের আওতায় আনা হবে।’
এরই মধ্যে শোনা যাচ্ছে, করোনাভাইরাস প্রতিরোধে জর্জিয়া লকডাউন ঘোষণা হতে পারে। ইতিমধ্যে ক্লাব, বার, ব্যাংক ও রেস্তোরাঁগুলো বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এ আতঙ্কে অনেকেই খাদ্যসামগ্রী কিনে মজুদ করে রেখেছেন। দোকানগুলো প্রায় খালি পড়ে আছে। অনেকেই স্বেচ্ছায় গৃহবন্দি জীবন কাটাচ্ছেন।
জর্জিয়া ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ জানিয়েছে, প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জর্জিয়ায় ৭৯ জনের মৃত্যু হয়েছে। ২৮ মার্চ সন্ধ্যা ৭টা পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৪৬ জন। আর ৬৬০ জন হাসপাতালে করোনার সঙ্গে যুদ্ধ করছেন।
উল্লেখ্য, জর্জিয়ায় প্রায় ২৪ হাজার বাংলাদেশি বাস করেন। এখন পর্যন্ত কোনো বাংলাদেশি করোনায় আক্রান্ত হননি বলে জানিয়েছে বাংলাদেশি কমিউনিটি।
প্রসঙ্গত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দেয়া পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে এখন করোনা রোগীর সংখ্যা ১ লাখ ৪ হাজার ৮৬০ ছড়িয়েছে, যা গোটা বিশ্বে সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৪৮ জন।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছুঁই ছুঁই। মৃত্যুর সংখ্যা প্রায় ৩১ হাজার।।
- ৪০ ভাগ কারখানায় বেতন-বোনাস পাননি শ্রমিকরা, মালিকের বক্তব্য ভিন্ন
- সারাদেশে টানা ৫ দিন ঝড় ও শিলাবৃষ্টির আভাস
- হরমুজ প্রণালী: উত্তেজনার এক দীর্ঘ ইতিহাস
- ঈদের ছুটিতেও বাসা থেকে সরকারি কাজ করছেন প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধে হতাহতের সংখ্যা ২৬ হাজার ছাড়াল
- ঈদের বাড়ি ফেরায় যানজটে সুস্থ থাকবেন যেভাবে
- এক নো বলেই উত্তাল ক্রিকেট বিশ্ব
- মেগাবাজেটের রোম্যান্সে ফিরছেন শাহরুখ
- ঈদের ছুটি শুরু, ঢাকা ছাড়ছেন লাখো মানুষ
- বিশ্বকাপের আগে বাদ নেইমার, ব্রাজিলে নতুন মুখ
- অভিনেতা শামস সুমন মারা গেছেন
- আপনি যেভাবে অপ্রয়োজনীয় কেনাকাটার ফাঁদে পড়ছেন
- প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ দেখে নিন
- ঈদে চড়া মসলার বাজার
- ইরানের জ্যেষ্ঠ নেতা লারিজানি ও সোলাইমানি নিহত: ইসরায়েল
- যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- অস্কারে সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
- র্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- শাহরুখের সংগ্রামের অজানা কাহিনি শোনালেন হিমানি
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
















