ঢাকা, ১২ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৬ || ২৭ কার্তিক ১৪৩৩
good-food

চলে গেলেন অধ্যাপক মোজাফফর আহমদ

চলে গেলেন অধ্যাপক মোজাফফর আহমদ। উপমহাদেশের অন্যতম কৃতী শিক্ষাবিদ ও রাজনীতিক, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপের সভাপতি মোজাফফর আহমদ শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৯ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

০৯:২০ পিএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার

মাদ্রাসাছাত্রী আসমা হত্যার বিচার দাবিতে ঢাকায় মানববন্ধন

মাদ্রাসাছাত্রী আসমা খাতুন হত্যার বিচারের দাবিতে পঞ্চগড় জেলার স্বেচ্ছাসেবী সংগঠন ঢাকাস্থ পঞ্চগড়বাসী এ মানববন্ধন করে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। বক্তারা বলেন, পঞ্চগড় থেকে আসমা তার প্রেমিক মারুফ হাসান বাঁধনের সঙ্গে ঢাকায় এসেছিল। আসার পথে ট্রেনের মধ্যেই পালাক্রমে ধর্ষণের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

০৮:২২ পিএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার

শিশুর চোখের সমস্যা-প্রতিকার

কিছু ক্ষেত্রে বিশেষ ধরণের চোখের ব্যায়াম বা অ্যাকুলেশন থেরাপি করে দৃষ্টিশক্তি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়। এ রোগে অনেক সময় শিশুর চোখ ট্যারা হয়ে যায়। চিকিৎসকের তত্ত্বাবধায়নে ট্যারা চোখের চিকিৎসা করানো যায়।’
 

০৮:০৮ পিএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার

ভুটানের জালে বাংলাদেশের কিশোরদের পাঁচ গোল

জয় দিয়ে অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কল্যানী স্টেডিয়ামে অনুষ্ঠিত

০৭:৩৮ পিএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার

এডিস মশার লার্ভা পাওয়ায় ১৫ প্রতিষ্ঠান-বাড়ির মালিককে জরিমানা

ডেঙ্গু রোগের বাহক এডিস মশার লার্ভা পাওয়ায় নগরীর ১৫টি প্রতিষ্ঠান ও বাড়ির মালিককে ৬ লাখ ৬৯ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন।

০৭:২০ পিএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার

ভারতের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলোর মীমাংসা হবে

চলতি বছরের অক্টোবরে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ভারত সফরে অমীমাংসিত বিষয়গুলোর মীমাংসা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে প্রতিবেশি দেশ ভারতের সঙ্গে সম্পর্ক এক নতুন উচ্চতায় উত্তীর্ণ হয়েছে। আমরা আরো এক ধাপ এগিয়ে যাবো।

০৬:৫২ পিএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার

ভুটানকে হারিয়ে সাফ ফুটবলে বাংলাদেশের জয়

পশ্চিম বাংলার নদীয়া জেলার কল্যাণী স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় ভুটানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম দিন ভুটানকে ৩-২ গোলে হারিয়েছে শ্রীলঙ্কা। আজ হেরে যাওয়ায় ভুটানের বিদায় প্রায় নিশ্চিত হয়েই গেল।

০৬:৪৭ পিএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার

প্রাথমিক সমাপনী পরীক্ষার সময়সূচি প্রকাশ 

 পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৯ এর সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২২ আগস্ট) মন্ত্রণালয় পরীক্ষার সময়সূচি প্রকাশ করে। যা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (https://mopme.gov.bd) পাওয়া যাবে।

০৬:৪৫ পিএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ শক্ত অবস্থানে যাবে

মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনে শক্ত অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। 
আজ শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে ‘১৫ আগস্ট ও বাংলাদেশের ওপর এর প্রভাব’ শীর্ষক এক আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, শক্ত অবস্থানের মাধ্যমে রোহিঙ্গাদের সেদেশে ফিরিয়ে নিতে মিয়ানমার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে রাজি করাতে বাংলাদেশ সরকার কাজ করবে।

০৬:৩২ পিএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার

বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ নম্বরের প্রশ্ন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। যে সব স্থানে আমরা হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছি সেসব স্থানে স্মৃতিফলক তৈরি করা হবে। ঢাকা  থেকে শুরু করে দেশের প্রত্যেক সড়কের নামকরণ করা হবে মুক্তিযোদ্ধাদের নামে।

০৬:৩০ পিএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার

দেশ নিয়ে চাওয়া পাওয়া

খবরের কাগজ দেখলে যে কেউ এক ধরনের হতাশা অনুভব করবেন। কিছু দিন আগেও সেখানে ছিল ধর্ষণ, গণধর্ষণ আর শিশু ধর্ষণের খবর। মনে হচ্ছিল মাদ্রাসার শিক্ষকেরা বুঝি একজনের সঙ্গে আরেকজন এ ব্যাপারে প্রতিযোগিতায় নেমেছেন। এখন হচ্ছে ডেঙ্গু খবর। 

১১:১৮ এএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার

জীবনে আর চলচ্চিত্রে অভিনয় করবো না: মোশাররফ করিম 

চলচ্চিত্রে অভিনয়ের বিষয়ে  মোশাররফ করিম বলেন, আমার কাছে যদি ভালো গল্প আসে, ভালো সিনেমা আসে, আর আমার যদি চরিত্র পছন্দ হয় তাহলে করবো। না হলে জীবনে আর একটিও চলচ্চিত্রে অভিনয় করবো না। 

০৪:২৪ পিএম, ২২ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

যে নারীর কারণে ভারতের সাবেক অর্থমন্ত্রী কারাগারে

‘স্বামী’ পরিচয়েই ইন্দ্রাণীর সঙ্গে একই বাড়িতে থাকতেন সিদ্ধার্থ। তাঁদের বিয়ে হয়েছিল কি না, সে বিষয়ে কোনও প্রামাণ্য তথ্য নেই। ধীরে ধীরে সিদ্ধার্থের প্রতি মোহ কাটতে থাকে ইন্দ্রাণীর। তখন আরও সামনের দিকে তাকাতে চাইছেন এই উচ্চাকাঙ্ক্ষী।

০৪:০৮ পিএম, ২২ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

উজ্জ্বল চুল পেতে যা করবেন  

স্বাস্থ্যোজ্জ্বল ও লম্বা চুল মানুষের সোন্দর্য্যকে আরো ফুটিয়ে তোলে। তাই চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করতে কিছু কিছু নিয়ম মেনে চলতে হবে। চলুন জেনে নেয়া যাক, চুলের উজ্জ্বলতা ধরে রাখতে কি কি করবেন।

০৩:৫৬ পিএম, ২২ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

ডিবি কার্যালয় থেকে ইয়াবা চুরি  

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একজন সহকারী কমিশনারের অফিসের ড্রয়ার ভেঙে ৫ হাজার পিছ ইয়াবা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডিবি অফিসে কর্মরত একজন কনস্টেবলের বিরুদ্ধে রমনা থানায় মামলা করেছে পুলিশ।

০৩:৪৮ পিএম, ২২ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে ১১১ সুপারিশ  

সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে ১১১টি সুপারিশ করেছে এ সংক্রান্ত কমিটি। বৃহস্পতিবার (২২ আগস্ট) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে মতবিনিময়কালে সংস্থাটির সভাপতি শাহজাহান খানের নেতৃত্বে সুপারিশমালা হস্তান্তর করা হয়।

০৩:৪৩ পিএম, ২২ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

আইনের রক্ষকই এখন ভক্ষক: ইফতেখারুজ্জামান

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, ‘এমন কোনো অপরাধ নেই, যার সঙ্গে কোনো না কোনোভাবে আইন প্রয়োগকারী সংস্থার যুক্ত হওয়ার অভিযোগ এখন পাওয়া যাচ্ছে না।

০৩:৩৪ পিএম, ২২ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

বেলজিয়ামে বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। দেশটির বাংলাদেশ দূতাবাস জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করেছে।

০৩:২৬ পিএম, ২২ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

বিএসইসি চেয়ারম্যানের দুর্নীতি তদন্তে নেমেছে দুদক

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পাচারসহ দুর্নীতির তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

০৩:১৭ পিএম, ২২ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

রিফাত হত্যা মামলার চার্জশিট ৩ সেপ্টেম্বর

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া শেষে জেলহাজতে থাকা ১৪ অভিযুক্তকে আদালতে হাজির করা হয় বৃহস্পতিবার। আগামী ৩ সেপ্টেম্বর এ মামলার চার্জশিট দাখিল করবে পুলিশ।

০৩:১৩ পিএম, ২২ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

মাধ্যমিকে যৌন-প্রজনন স্বাস্থ্য শিক্ষা চালু হচ্ছে

দেশের সব স্কুল-মাদ্রাসায় মাধ্যমিক পর্যায়ে  যৌন ও প্রজনন স্বাস্থ্যশিক্ষা কার্যক্রম চালু হচ্ছে। পরীক্ষামূলক কার্যক্রমে সফলতা আসায় পাঁচ জেলায় ২৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি বছর এ কার্যক্রম চালানোর অনুমোদন মিলেছে। ২০২৩ ও ২০২৪ সালে দেশের অন্য ছয়টি বিভাগের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অর্ধেক এ কার্যক্রমের আওতায় আনা হবে।

০৩:০৭ পিএম, ২২ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

মিয়ানমারে ফিরতে রাজি নয় রোহিঙ্গারা

আটকে গেল প্রত্যাবাসন প্রক্রিয়া

কোনও রোহিঙ্গা মিয়ানমারে যেতে রাজি না হওয়ায় প্রত্যাবাসন শুরু হচ্ছে না বলে জানিয়েছেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম।  বৃহস্পতিবার দুপুরে টেকনাফের শালবাগান রোহিঙ্গা শিবিরে তিনি বলেন, আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। যদি কেউ স্বেচ্ছায় রাজি হয়, তাকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে। তবে এখন পর্যন্ত কেউ যেতে রাজি হয়নি।

০২:৫৯ পিএম, ২২ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

কুদ্দুস মিয়ার আত্মপ্রতিকৃতি

কুদ্দুস মিয়া যখন পেন্সিল নিয়ে মোটা আর্ট পেপারের উপর ছবির স্কেচ আঁকতে শুরু করে তখন তার ছোট ছোট চোখগুলো আরো ছোট হয়ে পড়ে। সন্ধ্যার পর আলো আঁধারীতে চোখ যেখানে বিস্ফারিত হওয়ার কথা সেখানে তা আরো কুঞ্চিত হয়ে যায়। ব্যাপারটা বেশ রহস্যময়।

০২:২০ পিএম, ২২ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

নেট-ফোনসহ আধুনিক সুবিধা

‘গাঙচিল’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে সদ্যযুক্ত উড়োজাহাজ ‘গাঙচিল’ প্রথমবারের মতো যাত্রী নিয়ে আকাশে উড়াল দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ফিতা কেটে উদ্বোধনের পর উড়োজাহাজ পরিদর্শন করেন। 

 

০২:০৭ পিএম, ২২ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার