৩ বিচারপতিকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি
হাইকোর্টের তিন বিচারপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্ত শুরু করেছেন সুপ্রিম কোর্ট। আপিল বিভাগের একজন জ্যেষ্ঠ বিচারপতির নেতৃত্বে তদন্ত চলছে।
সুপ্রিম কোর্টের নিয়মিত কার্যতালিকায় অন্য বিচারপতিদের নাম ও বেঞ্চ নম্বর উল্লেখ থাকলেও তিন বিচারপতির নাম রাখা হয়নি। এই তিন বিচারপতি হলেন - বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি একেএম জহুরুল হক।
তবে কোন ধরনের অনিয়মের অভিযোগে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে, সে বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে রাজি হননি সুপ্রিম কোর্ট প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা।
০১:৩১ পিএম, ২২ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
বেশি সমস্যায় পড়েছে কাশ্মীরি মেয়েরা
পড়াশোনার জন্য কেরালা থাকতে হয় ২০ বছর বয়সী তরুণী উজমা জাভেদকে। পরিবারের সঙ্গে ঈদ পালনের জন্য কাশ্মীরে ফিরেছিলেন উজমা। কিন্তু ঈদ তো দূরের, ঘরে ফিরে বন্দিদশাতেই কেটে গেল ঈদ। একটি সাক্ষাৎকারে উজমা জানিয়েছেন, ওই সময়টা সব চেয়ে বেশি সমস্যার মুখোমুখি হতে হয়েছে কাশ্মীরি মেয়েদের।
১১:৫৬ এএম, ২২ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
বিএনপি-জামায়াতের পৃষ্ঠপোষকতাতেই ২১ আগস্টের হামলা
বিএনপি-জামায়াতের পৃষ্ঠপোষকতা ছাড়া ২১ আগস্টের মতো ঘটনা ঘটনা সম্ভব না, এটা আজকে প্রমাণিত সত্য। এটা নিয়ে আমরা একটা রায়ও পেয়েছি। বললেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, বোধহয় খালেদা জিয়ার তৈরি করা ছিল যে আমি মরলে পরে একটা কন্ডোলেন্স জানাবে। সেটাও না কী তার প্রস্তুত করা ছিল। কিন্তু আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। সেটাই বড় কথা। শেখ হাসিনা বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলায় বেঁচে থাকার কথা নয়। ওরা ভাবেনি যে বেঁচে থাকবো। অনেক ছোট ছোট ঘটনা আমি জানি। যারা হামলা করেছে তারা এক জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছে। সেখান থেকে ফোন করেছে যে আমি মারা গেছি কি না।
০৮:৩৬ পিএম, ২১ আগস্ট ২০১৯ বুধবার
রংপুরেই খেলবেন মাশরাফি-সাকিব
বিপিএলের আগামী আসরে সাকিবের সঙ্গে মাশরাফী বিন মুর্তজা দলে খেলবেন বলে জানালেন রংপুর রাইডার্স সিইও ইশতিয়াক সাদেক।
বিপিএলের অষ্টম আসরের জন্য আইকন খেলোয়াড় সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল রংপুর রাইডার্স। কিন্তু রংপুরের গুছিয়ে উঠা সংসারে বাধ সাধে বিসিবি।
০৬:১৭ পিএম, ২১ আগস্ট ২০১৯ বুধবার
৩ দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা
বর্তমানে দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি নেই। আবহাওয়া অধিদফতর বলছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দূর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
০৫:৫০ পিএম, ২১ আগস্ট ২০১৯ বুধবার
আগুনে বিনাশ শেষ সম্বল, স্বপ্নভঙ্গ মানুষের কান্না!
আগুনের বহুমাত্রিক ব্যবহার জীবনকে করেছে আরো গতিশীল। সেই আগুন কোন কোন সময় ভয়ংকর দানবের মতো শেষ করে দেয় সব স্বপ্ন। আগুন চিনে না আপন-পর, ধনী বা গরীব। গত শুক্রবার ঢাকা মিরপুরের রূপনগর ঝিল পাড়া বস্তিতে অগ্নি'র লেলিহান শিখার ভীতিকর ধ্বংসযজ্ঞের তাণ্ডবলীলা নিমিষেই ধ্বংসস্তূপে পরিণত করেছিল মানুষের ক্ষীণ স্বপ্নটুকু।
০৫:৩৪ পিএম, ২১ আগস্ট ২০১৯ বুধবার
কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয়
ভারতের সংবিধানের ৩৭০ ধারা বিলোপের মধ্যদিয়ে কাশ্মীরে যে পরিবর্তন ঘটেছে, তাকে দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে মনে করে বাংলাদেশ। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
০৫:০৩ পিএম, ২১ আগস্ট ২০১৯ বুধবার
সুন্দরবন থেকে বাঘের মৃতদেহ উদ্ধার
সুন্দরবনের পূর্ব বন বিভাগের ছাপরাখালি এলাকা থেকে একটি পূর্ণ বয়ষ্ক বাঘিনীর মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (২০ আগস্ট) কটকা টহল ফাঁড়ির বনরক্ষীরা বাঘের মৃতদেহটি উদ্ধার করে।
০৪:৫৩ পিএম, ২১ আগস্ট ২০১৯ বুধবার
মৃত্যুঝুঁকির খবর আগেই জানা যাবে রক্ত পরীক্ষায়!
জার্মানির বিজ্ঞানীরা এবার কিছুটা সেরকম ব্যবস্থাই করতে যাচ্ছেন। তারা একটি রক্ত পরীক্ষার পদ্ধতি আবিষ্কার করেছেন, যার মাধ্যমে জানা যাবে, আগামী ১০ বছরের ভেতর কারও মৃত্যুঝুঁকি আছে কিনা। অর্থাৎ রক্ত পরীক্ষা করে পাওয়া যাবে মানুষের মৃত্যুর পূর্বাভাস। বিজ্ঞানীদের দাবি, এটা শতকরা ৮০ ভাগ নির্ভুল।
০১:৪৩ পিএম, ২১ আগস্ট ২০১৯ বুধবার
প্রশাসনের হস্তক্ষেপ, বন্ধ হলো পুলিশের সঙ্গে বাল্যবিয়ে
প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো পুলিশের সঙ্গে শিশুর বাল্যবিয়ে। ঘটনা নোয়াখালীর কোম্পানীগঞ্জের। এ ঘটনায় মেয়ের বাবাকে জরিমানা করা হয়েছে। চরফকিরা গ্রামের সাইফ উদ্দিনের মেয়ে জেরিনের (১৩) সঙ্গে পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার ৬নং ওয়ার্ডের রামেশ্বপুর এলাকার ইউছুফ নবীর ছেলে পুলিশ কনস্টেবল সৌরভ হোসেনের বিয়ে ঠিক হয়।
০১:১৯ পিএম, ২১ আগস্ট ২০১৯ বুধবার
ইতিহাসের আরেক কলংকিত-বেদনার দিন ২১ আগস্ট
২০০৪ সালের ২১ আগস্ট। বাংলাদেশের ইতিহাসে আরেক কলংকিত – বেদনার দিন।
তৎকালীন সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় তখনকার বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে চালানো হয় বর্বরোচিত গ্রেনেড হামলা। চালানো হয় ভয়ংকর হত্যাযজ্ঞ।
একুশে আগষ্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানির জন্য পেপারবুক (মামলার বৃত্তান্ত, রায়সহ বই) তৈরির কাজ চলছে। আর এ পেপারবুক তৈরি হলে দ্রুত শুনানির জন্য আবেদন করবে রাষ্ট্রপক্ষ।
১১:২৫ পিএম, ২০ আগস্ট ২০১৯ মঙ্গলবার
কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার
কুকুরের মুখ থেকে এক নবজাতককে উদ্ধার করলেন চট্টগ্রামের এক পুলিশ কর্মকর্তা। মঙ্গলবার ভোরে নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড়ে নবজাতকটিকে নিয়ে কাড়াকাড়ি করছিলো তিনটি কুকুর। তাকে উদ্ধারকারী এসআই ডবলমুরিং থানার মোস্তাফিজুর রহমান।
১১:০৯ পিএম, ২০ আগস্ট ২০১৯ মঙ্গলবার
সব বিদ্যুৎলাইন হবে মাটির নিচে, নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশের সব বিদ্যুৎ লাইন পর্যায়ক্রমে আন্ডারগ্রাউন্ডে বা মাটির নিচ দিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশ দেন তিনি।
স্লুইসগেট সম্পর্কে প্রধানমন্ত্রী বিরক্তি প্রকাশ করেছেন। অধিকাংশ স্লুইসগেট কাজ করে না। গেটগুলো নামলে ওঠে না, উঠলে নামে না।
১১:০১ পিএম, ২০ আগস্ট ২০১৯ মঙ্গলবার
সরকারি প্রাইমারি স্কুলের পাশে শিক্ষা প্রতিষ্ঠান করা যাবে না
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে নতুন কোনও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা যাবে না। এ বিষয়ে নজরদারি করতে থানা, উপজেলা ও জেলা শিক্ষা অফিসারদের নির্দেশ দিয়েছে সরকার।
প্রাথমিক বিদ্যালয়কে কেন্দ্র করে কিন্ডার গার্টেন, কোচিং সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠছে।
০৭:৫১ পিএম, ২০ আগস্ট ২০১৯ মঙ্গলবার
‘দুধের গুণগত মান নিয়ে মিথ্যা তথ্য প্রচার করছে কুচক্রীমহল’
মিল্ক ভিটায় উৎপাদিত দুধসহ দেশের তরল দুধের গুণগত মান নিয়ে একটি কুচক্রীমহল সম্পূর্ণ মিথ্যা তথ্য প্রচার করছে বলে দাবি করেছে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা) কর্তৃপক্ষ। তারা বলছে, হীন স্বার্থ হাসিলের জন্য এমন অপপ্রচারের কারণে সুনাম নষ্ট হওয়ায় মিল্ক ভিটার দুধ বিক্রি কমেছে।
০৭:০৩ পিএম, ২০ আগস্ট ২০১৯ মঙ্গলবার
বিয়ে করলেন ডোয়াইন জনসন
রেসলিং আর হলিউড কাঁপানো তারকা ডোয়াইন জনসন বিয়ে করেছেন। ১২ বছর মন দেওয়া-নেওয়ার পর প্রেমিকা সংগীতশিল্পী লরেন হাসিয়ানের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি।
০৬:০২ পিএম, ২০ আগস্ট ২০১৯ মঙ্গলবার
মিন্নিকে জামিন দেয়নি হাইকোর্ট: রুল জারি
জামিনের জন্য অন্য বেঞ্চে গিয়েও মুক্তি মিলল না মিন্নির। রিফাত শরীফ হত্যা মামলায় কারাগারে আটক আয়েশা সিদ্দিকা মিন্নিকে কেন জামিন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সাতদিনের মধ্যে এ রুলের জবাব দিতে হবে।
০৫:৫৮ পিএম, ২০ আগস্ট ২০১৯ মঙ্গলবার
পানিবণ্টনে ফর্মুলা বের করতে চায় বাংলাদেশ-ভারত: জয়শঙ্কর
তিস্তার পানি-বণ্টন চুক্তির বিষয়ে ভারত তার আগের অবস্থানে অনড় আছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আজ মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি এ তথ্য জানান।
০৫:৫৬ পিএম, ২০ আগস্ট ২০১৯ মঙ্গলবার
বাংলাদেশের ছবিতে সানি লিওন
এবার বলিউড তারকা সানি লিওনকে বাংলাদেশি ছবির আইটেম গানে দেখা যাবে। ছবির নাম ‘বিক্ষোভ’। ছবিটি প্রযোজনা করতে যাচ্ছে শাপলা মিডিয়া। পরিচালনা করবেন শামীম আহমেদ রনি।
০৫:৫৪ পিএম, ২০ আগস্ট ২০১৯ মঙ্গলবার
ঈদের পর ফের বেড়েছে পেঁয়াজের ঝাঁজ
ঈদের পর হঠাৎ করে পেয়াঁজের দাম আরেকদফা বেড়েছে। দেশী পেয়াঁজ কেজি প্রতি ১০-১৫টাকা বেড়ে ৬০টাকায় বিক্রি হচ্ছে।
সোমবার রাজধানীর কাচাবাজার ঘুরে দেখা গেছে, দেশী জাতের পেয়াঁজ ঈদের আগে বিক্রি হয়েছে ৪০-৪৫ টাকা কেজি। আমদানী করা ভারতীয় পেয়াঁজের দাম বেড়ে ৪০টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
০৫:৪৯ পিএম, ২০ আগস্ট ২০১৯ মঙ্গলবার
মেডিক্যালে ভর্তি পরীক্ষা ৪ অক্টোবর
মেডিকেলের এমবিবিএস কোর্সের প্রথম বর্ষে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামী ৪ অক্টোবর।
ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৭ আগস্ট৷ আবেদনের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর৷ প্রবেশপত্র বিতরণ ২৬ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত৷ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত৷
১১:৩৯ পিএম, ১৯ আগস্ট ২০১৯ সোমবার
মেয়েদের সাজগোজ নকল করে দখলে নিচ্ছে ছেলেরা: তসলিমা নাসরিন
ছেলেদের জ্বালায় জিমে ঢোকা যায় না, মেশিনই খালি পাওয়া যায় না। ইয়াং ইয়াং ছেলে, ২২ /২৩ বা বড়জোর ২৪/২৫ বছর বয়স, পাগলের মতো ব্যায়াম করছে, ঘণ্টার পর ঘণ্টা জিমে পড়ে থাকছে। সিক্স প্যাকের নেশায় পেয়েছে এদের। শরীরে এক ফোটা চর্বি নেই, কোনও অসুখ বিসুখ নেই, কিন্তু মাসল বানাবে।
১১:২৮ পিএম, ১৯ আগস্ট ২০১৯ সোমবার
জীবনের নিরাপত্তা চাইলেন ডাকসু ভিপি নুর
জীবনের নিরাপত্তা চাইলেন ভিপি নুর। গত বছরের ৩০ জুন থেকে গত ১৪ আগস্টের হামলাসহ এ পর্যন্ত মোট আটবার ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁর ওপর হামলা করেছেন বলে তিনি অভিযোগ করেন।
সোমবার (১৯ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর কাছে বিচার চান ডাকসুর ভিপি।
০৮:৪১ পিএম, ১৯ আগস্ট ২০১৯ সোমবার
স্কুলেই দুপুরের খাবার দেবে সরকার
স্কুলের শিশুদের টিফিনে দেয়া হবে প্রোটিনযুক্ত খাবার। এ সংক্রান্ত ‘জাতীয় স্কুল মিল নীতি, ২০১৯’ এর খসড়ায় অনুমোদন দিলো মন্ত্রিপরিষদ। আজ সোমবার (১৯ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। ২০২৩ সালের মধ্যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার সরবরাহের এই প্রকল্প বাস্তবায়িত হবে। তবে শুরুতে চর, হাওর ও দুর্গম এলাকার স্কুলগুলোতে এই সুবিধা দেয়া হবে। অভিভাবক ও স্থানীয় জনগণের সঙ্গে পরামর্শ করে খাবারের মেনু ঠিক করা হবে।’
০৬:২০ পিএম, ১৯ আগস্ট ২০১৯ সোমবার
- ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার: পুরস্কৃত হলেন যারা
- গবেষণা
রক্তের চেয়ে ত্বকের গন্ধেই বেশি আকৃষ্ট হয় মশা - আইপিএল নিলামে মোস্তাফিজসহ নাম লেখালেন যেসব বাংলাদেশি ক্রিকেটার
- এক বাড়িতেই ৩০০ বছরের ইতিহাস
- ধর্ষণে ১১ বছরের ছাত্রী অন্তঃসত্ত্বা, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
- বাংলাদেশে ফিরতে পাসপোর্ট আবেদন: হাসিনার ‘গেম প্ল্যান’ কী?
- খাদ্য ও স্বাস্থ্যসেবার খরচ কমাতে বাধ্য হচ্ছেন পোশাক শ্রমিকরা
- বিশ্বজুড়ে বাড়ছে অদ্ভুত জুতার ‘কদর’
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: জয়সওয়াল
- ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে এআই শিক্ষা: শিক্ষামন্ত্রী
- ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- হাসিনাকে ফেরাতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ
- গেম খেলে মানুষকেও টেক্কা দিচ্ছে এসব প্রাণী!
- অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
- চলতি মাসে কপাল খুলবে ৪ রাশির
- রেনেসাঁ মানব মাইকেল এঞ্জেলো
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট পুনরুদ্ধারের সময় এসেছে: বিজেপি এমপি
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- দিনে কত কাপ চা পান করা উচিত
- এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনা নিহত
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে কি বৈধ হয়?
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- দিনে কত কাপ চা পান করা উচিত
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- চলতি মাসে কপাল খুলবে ৪ রাশির
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- গেম খেলে মানুষকেও টেক্কা দিচ্ছে এসব প্রাণী!
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
- অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- ৪৮ বছর পানি পান করেননি বাফেট? নেপথ্যে কী

























