ঢাকা, ১২ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৬ || ২৮ কার্তিক ১৪৩৩
good-food

চলে গেলেন এরশাদ

সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও একাদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ ইন্তেকাল করেছেন

০৮:২০ পিএম, ১৪ জুলাই ২০১৯ রোববার

মিন্নির গ্রেপ্তার দাবী করলেন শ্বশুর

বরগুনায় প্রকাশ্যে কুপিয়ে হত্যার শিকার রিফাত শরীফের বাবা আবদুল হালিম তাঁর পুত্রবধূ আয়েশা সিদ্দিকা মিন্নির গ্রেপ্তার দাবি করেছেন। আজ শনিবার রাত আটটার দিকে নিহত রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানান।

১০:২১ পিএম, ১৩ জুলাই ২০১৯ শনিবার

ইমরান-ইন্দিরার শপথ  

মন্ত্রী হিসেবে শপথ নেয়া ইমরান আহমদকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। ফজিলাতুন নেসা প্রতিমন্ত্রী হিসেবে দেখবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বণ্টন করে আদেশ জারি করা হয়। ইমরান আহমদ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

১০:০১ পিএম, ১৩ জুলাই ২০১৯ শনিবার

বজ্রপাতে ১৪ জনের মৃত্যু

সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বৃষ্টির সময় এই বজ্রপাতের ঘটনা ঘটে।

পাবনার বেড়ায় বজ্রপাতে বাবা, ছেলেসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

০৯:৫৬ পিএম, ১৩ জুলাই ২০১৯ শনিবার

জাঁকালো অনুষ্ঠানে ঘরে বউ তুললেন মোস্তাফিজ

দারুন উৎসব পরিবেশে বৌভাত অনুষ্ঠিত হলো কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। বিপুল আয়োজনে তিনি ঘরে তুললেন নববধূকে।  শনিবার সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এই বৌভাত উপলক্ষে হলো প্রীতিভোজ।

০৯:৫৪ পিএম, ১৩ জুলাই ২০১৯ শনিবার

দুধে এ্যান্টিবায়োটিক : দ্বিতীয় দফা পরীক্ষাতেও মিললো প্রমাণ

বিভিন্ন কোম্পানির দুধের নমুনা দ্বিতীয় দফায় পরীক্ষা করেও অ্যান্টিবায়োটিকের উপস্থিতির প্রমাণ পেয়েছেন বলে দাবি করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ব ম ফারুক। একইসঙ্গে এই গবেষণা নিয়ে কোনো চক্রান্ত না খোঁজারও আহ্বান জানালেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের এই অধ্যাপক গেল ২৫ জুন সংবাদ সম্মেলনে বলেন, বাজারে প্রচলিত বিভিন্ন ব্র্যান্ডের সাতটি প্যাকেটজাত (পাস্তুরিত) দুধের নমুনা পরীক্ষা করে সেগুলোতে মানুষের চিকিৎসায় ব্যবহৃত শক্তিশালী অ্যান্টিবায়োটিকের উপস্থিতি পাওয়া গেছে। এ কথা জানানোর পর শুরু হয় নানা আলোচনা।

তাদের ওই গবেষণার সঙ্গে বিভাগের সম্পর্ক থাকার কথা অস্বীকার করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান।

০৯:২৫ পিএম, ১৩ জুলাই ২০১৯ শনিবার

এমপি বিশ্বকাপে রানার্সআপ বাংলাদেশ  

ক্রিকেট খেলুড়ে দেশগুলোর সংসদ সদস্যদের নিয়ে আয়োজন করা হয়েছিল বিশ্বকাপ। গোটা টুর্নামেন্টে দুর্দান্ত খেলে ফাইনালে উঠেছিল বাংলাদেশ সাংসদীয় দল। স্বাভাবিকভাবেই শিরোপায় চোখ ছিল তাদের।

০৬:০৭ পিএম, ১৩ জুলাই ২০১৯ শনিবার

ঈদে অপূর্ব-মম`র `লায়লা মজনুর কোরবানি` 

সামনে কোরবানির ঈদ, তাই নাটকেও থাকছে তার ছটা। যেমনটা সচরাচর ঘটে না, এবার ঠিক তেমনই একটি কাজে দেখা যাবে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও জাকিয়া বারী মমকে।

০৫:৫৭ পিএম, ১৩ জুলাই ২০১৯ শনিবার

১০ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা

প্রবল বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে সারা দেশেই নদ-নদীর পানি বাড়ছে। এরই মধ্যে প্লাবিত হয়েছে অন্তত ১০টি জেলার নিম্নাঞ্চল। সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী, দেশের ৯৩টি নদ-নদীর পানি ১২টি পয়েন্টে বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

১১:৫৫ এএম, ১৩ জুলাই ২০১৯ শনিবার

গানের স্বত্বাধিকার হারালেন টেইলর সুইফট

ভাগ্যের নির্মম পরিহাস। ক্যারিয়ারে যতো গান লিখেছেন গেয়েছেন, সেগুলোর মালিকানা হারিয়ে ফেলেছেন টেইলর সুইফট। পপসঙ্গীতের এই উজ্জ্বল তারকার জীবনে এটাই সত্য। এসবের মালিকানা কিনে নিয়েছেন জাস্টিন বিবারের ব্যবস্থাপক স্কুটার ব্রান। 

টেইলর সুইফট তার ব্লগে জাস্টিন বিবারের ব্যবস্থাপক স্কুটার ব্রানকে অভিযুক্ত করে লিখেছেন, স্কুটার নাকি কয়েক বছর ধরে তার বিরুদ্ধে অনিয়ম করে আসছেন।  কৌশলে তার মেধাস্বত্বও কিনে নিয়েছেন। 

১১:৪৫ এএম, ১৩ জুলাই ২০১৯ শনিবার

বর্ষায় ভেজা কাপড় শুকাবেন কিভাবে  

বর্ষায় অনেকসময়েই ভেজা কাপড় নিয়ে আমরা বিপাকে পড়ি। আসুন জেনে নেই বর্ষায় সহজে কিভাবে কাপড় শুকোতে হবে।

বাড়ির মধ্যে কাপড় শুকাতে হলে ফ্যানের নিচে দিন জামাকাপড়। শোয়ার ঘরে কোনো ভাবেই দেয়া যাবে না। তবে এমন ঘরে দিন, যেখানে বাইরের আলো বাতাস আসে।

১১:৩৯ এএম, ১৩ জুলাই ২০১৯ শনিবার

চীনে বন্যায় ৬১ জনের মৃত্যু  

 চীনে ভারী বৃষ্টিপাতে ৬১ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির দক্ষিণ মধ্যাঞ্চলে এই ভয়াবহ বন্যায় ঘর-বাড়ি হারিয়েছেন তিন লাখ ৫৬ হাজার মানুষ।

চলতি সপ্তাহে ভারী বর্ষণের কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে দেশটির উদ্ধারকর্মীরা জানিয়েছেন। খবর রয়টার্সের।

১১:৩৪ এএম, ১৩ জুলাই ২০১৯ শনিবার

তিস্তার পানি বৃদ্ধি: লালমনিরহাটে বন্যা পরিস্থিতির অবনতি

নীলফামারী জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আজ শনিবার সকাল থেকে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, উজানের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে নীলফামারী জেলায় তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার  ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

এদিকে পানি ঢুকে লালমনিরহাটের হাতীবান্ধা, গড্ডিমারী, বড়খাতা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

১১:১৬ এএম, ১৩ জুলাই ২০১৯ শনিবার

ফেসবুককে ৫০০ কোটি ডলার জরিমানা


যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘন করার দায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট ফেসবুককে ৫০০ কোটি ডলার জরিমানা করেছে। মার্কিন গণমাধ্যমগুলোতে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো টেক জায়ান্টকে এটাই সর্বোচ্চ জরিমানা।

১১:০৫ এএম, ১৩ জুলাই ২০১৯ শনিবার

হঠাৎ বেড়েছে কাঁচা মরিচের দাম

হঠাৎ করেই বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে কাঁচামরিচের দাম।
পর রাজধানীর বাজারগুলোতে শুক্রবার পেঁয়াজের দাম খুচরা পর্যায়ে কেজিতে কমেছে ১০ টাকা। পেঁয়াজের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে সবজি, মাছের দাম। তবে এক লাফে কাচা মরিচের দাম বেড়েছে দ্বিগুন।

০৫:৩৮ পিএম, ১২ জুলাই ২০১৯ শুক্রবার

র‍্যাক’র সভাপতি মোর্শেদ, সা. সম্পাদক আদিত্য

দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‍্যাক) এর ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক প্রথম আলোর মোর্শেদ নোমান এবং সাধারণ সম্পাদক ডিবিসি নিউজের আদিত্য আরাফাত।

০৫:৩৭ পিএম, ১২ জুলাই ২০১৯ শুক্রবার

টানা বর্ষণে রাজধানীতে জলাবদ্ধতা

ঢাকাসহ সারাদেশে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। রাজধানী ঢাকায় সকালে রোদের দেখা মিললেও সেটা ছিল সাময়িক। বেলা বাড়ার সাথে মেঘের আনাগোনা বাড়তে থাকে। এরপর শুরু হয় বৃষ্টি। তবে রাজধানীর বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি হতে দেখা যায়। ঢাকার বিভিন্ন এলাকায় পানি জমে যায়।

০৫:৩৪ পিএম, ১২ জুলাই ২০১৯ শুক্রবার

লাইফ সাপোর্টে থাকবেন এরশাদ’

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। কোন কোন ক্ষেত্রে উন্নতি হয়েছে, আবার কোন কোন ক্ষেত্রে অবনতি হয়েছে।

০৯:১৬ পিএম, ১১ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

৫৯ জনকে নিয়োগ দেবে বিডিইউ  

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় (বিডিইউ) বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের থেকে দরখাস্ত আহ্বান করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

০৯:১২ পিএম, ১১ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

শপথ নিলেন বিএনপির এমপি জিএম সিরাজ

বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিজয়ী বিএনপি দলীয় সংসদ সদস্য জি এম সিরাজ শপথ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে স্পিকারের সংসদ ভবন কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তার শপথের মধ্য দিয়ে চলতি সংসদে বিএনপি দলীয় সদস্য সংখ্যা হলো সাত জন।

০৯:০৬ পিএম, ১১ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

মন্ত্রিসভায় নতুন মুখ ইন্দিরা, ইমরান পূর্ণ মন্ত্রী 

মন্ত্রিসভায় আবারও পরিবর্তন আসছে। আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য ফজিলাতুন্নেসা ইন্দিরাকে মন্ত্রিসভায় যুক্ত করা হচ্ছে। প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা ইমরান আহমেদ পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন।

 আজ শনিবার সন্ধ্যায় মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে তারা দুজন শপথ নেবেন।

০৮:৫৪ পিএম, ১১ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

বুধবার বেনাপোল এক্সপ্রেস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী সপ্তাহে ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর পর্যন্ত চালু হচ্ছে সরাসরি ট্রেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন ট্রেন সার্ভিসের নাম চূড়ান্ত করেছেন ‘বেনাপোল এক্সপ্রেস’। 

 রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১৭ জুলাই, বুধবার প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে এ ট্রেন সার্ভিসের উদ্বোধন করবেন।একইদিনে চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালু করা হবে বলে জানা গেছে।

 

০৫:০১ পিএম, ১১ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

বিয়ে করলেন লাক্স তারকা ঈশানা

অবশেষে দু'বছরের প্রেমের অবসান ঘটিয়ে  অস্ট্রেলিয়া প্রবাসী প্রেমিক সারিফ চৌধুরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী ঈশানা।

০৩:০৮ পিএম, ১১ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

সাংসদদের বিশ্বকাপে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

ইংল্যান্ডে ইন্টার-পার্লামেন্টারি বিশ্বকাপে পাকিস্তানি সংসদ সদস্যদের নিয়ে গঠিত দলকে ১২ রানে হারিয়েছে বাংলাদেশের এমপিরা।

ইংল্যান্ডে অনুষ্ঠানরত প্রথম খেলায় দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দল।

০২:৫২ পিএম, ১১ জুলাই ২০১৯ বৃহস্পতিবার