সাংসদদের বিশ্বকাপে পাকিস্তানকে হারাল বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৫২ ১১ জুলাই ২০১৯
ইংল্যান্ডে ইন্টার-পার্লামেন্টারি বিশ্বকাপে পাকিস্তানি সংসদ সদস্যদের নিয়ে গঠিত দলকে ১২ রানে হারিয়েছে বাংলাদেশের এমপিরা।
ইংল্যান্ডে অনুষ্ঠানরত ইন্টার-পার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দল। পাকিস্তান সংসদীয় দলকে ১২ রানে হারিয়েছেন বাংলাদেশের সংসদ সদস্যরা। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেট ১৩৫ রান তুলেছিলেন বাংলাদেশের সংসদ সদস্যরা। জবাবে পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় ১২৩ রানেই।
লন্ডনের কাছেই চিসউইক বার্লিংটন গার্ডেনে অনুষ্ঠিত এ ম্যাচে ১৫ রানের একটি ইনিংস খেলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান ১১ রানে নেন ৩ উইকেট।
এ প্রতিযোগিতায় বাংলাদেশ, পাকিস্তান ছাড়াও ছাড়াও অংশ নিচ্ছে ভারত, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সংসদীয় ক্রিকেট দল। দুই গ্রুপে বিভক্ত টুর্নামেন্টে বাংলাদেশের এর পরের দুটি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে।
বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন নাঈমুর রহমানই। এ ছাড়া এ দলে আছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বিসিবি সভাপতি নাজমুল হাসান।
সংসদ সদস্যদের মধ্যে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (যুব ও ক্রীড়া বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি), নুরুন্নবী চৌধুরী শাওন, নাহিম রাজ্জাক, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, জুয়েল আরেং, আনোয়ারুল আবেদীন খান তুহিন, আহসান আদিলুর রহমান আদিল, ছোট মনির, সানোয়ার হোসেন, শফিকুল ইসলাম শিমুল, ফাহিম গোলন্দাজ বাবেল, মোহাম্মদ আয়েনউদ্দিন, শামীম হায়দার পাটোয়ারি, আনোয়ারুল আজীম আনার টীমে আছেন।
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
















