ঢাকা, ১৩ নভেম্বর শুক্রবার, ২০২৬ || ২৮ কার্তিক ১৪৩৩
good-food

কে পুড়েছে - রাফি, নাকি বাংলাদেশ?

পোড়া শরীরের তীব্র যন্ত্রণা নিয়ে নুসরাত জাহান রাফি ক’দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে শেষ পর্যন্ত চলেই গেলেন। যমদূতের কাছে পরাজিত হলেন রাফি। পরাজিত হলো বাংলাদেশ। পরাজিত হলাম আমরা।

০২:৪৮ পিএম, ১২ এপ্রিল ২০১৯ শুক্রবার

মুজিব বর্ষ উদযাপনে বিশেষ উদ্যোগ

ঢাকা আসতে পারেন মেসি

আগামী বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বিশেষভাবে পালন করবে বাংলাদেশ সরকার।  যার অংশ হিসেবে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসতে পারেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দল।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও আর্জেন্টিনার নতুন রাষ্ট্রদূত ডেনিয়েল চোবুরুর (দিল্লিভিত্তিক) মধ্যে এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।

০২:৩৩ পিএম, ১২ এপ্রিল ২০১৯ শুক্রবার

মেয়ের জানাজা পড়ালেন বাবা

চোখের জলে রাফিকে চিরবিদায়

পাষণ্ড অধ্যক্ষের নির্দেশে বর্বরদের দেয়া আগুনে পুড়ে নিহত ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি চির বিদায় নিলেন কোটি চোখের জলে।   বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের উত্তর চরচান্দিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে বিকাল ৫টা ৫০ মিনিটে উপজেলার সাবের মোহাম্মদ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা হয়। নুসরাতের বাবা মাওলানা এ কে এম মুসা জানাজায় ইমামতি করেন।

১১:০৬ পিএম, ১১ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

বন্ধ থাকবে অনেক রাস্তা

পহেলা বৈশাখ চলাচল করবেন যে পথে

যে সব রাস্তায় যানচলাচল বন্ধ থাকবে :  ১.  বাংলা মটর হতে রুপসী বাংলা, শাহবাগ হতে টিএসসি হতে দোয়েল চত্ত্বর ২.  রুপসী বাংলা হতে  কাকরাইল, মৎস্য ভবন হতে কদম ফোয়ারা ৩.  মৎস্য ভবন হতে শাহবাগ হতে কাঁটাবন

১০:৫৬ পিএম, ১১ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

উন্মুক্ত স্থানে ৬ টায় শেষ

নববর্ষ উদযাপনে নিশ্ছিদ্র নিরাপত্তা

বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে প্রস্তুত আইন-শৃংখলা রক্ষা বাহিনী।  

নিরাপদ ও আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষকে বরণ করতে অনুষ্ঠানস্থল ঘিরে থাকবে নিরাপত্তা বলয়। নিরাপত্তার স্বার্থে উন্মুক্ত স্থানে সন্ধ্যা ৬টার পর কোন ধরণের অনুষ্ঠান করা যাবে না। 

১০:৩৮ পিএম, ১১ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

নারীর চোখ থেকে বের করা হলো চারটি জীবন্ত মৌমাছি

তাইওয়ানে এক নারীর চোখ পরীক্ষা করতে গিয়ে ডাক্তাররা দেখেছেন, তার চোখের ভেতরে চারটি জীবন্ত মৌমাছি 'বসবাস করছে'। দেশটিতে এরকম ঘটনার

০৯:৪১ পিএম, ১১ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

৮ কারণ

রোগে-শোকে নয়, শিশুরা বেশি মরছে পানিতে ডুবে

জনসংখ্যার অনুপাতে বিশ্বে সবচেয়ে বেশি শিশু পানিতে ডুবে মারা যায় বাংলাদেশে। এমনকি রোগে ভুগে মৃত্যুর চেয়ে এদেশে পানিতে ডুবে মৃত্যুর হারই

০৯:১৬ পিএম, ১১ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

সন্ত্রাস রুখতে বিজেপিকে ভোট দিন: ৯০০ তারকা

১৭তম লোকসভা নির্বাচন ঘিরে রীতিমতো উত্তপ্ত ভোট পরিস্থিতি। গোটা দেশেই নির্বাচনের দিনক্ষণ স্থির হওয়ার পর ভোট উত্তাপ চরমে ওঠে।

০৮:৩৪ পিএম, ১১ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ গ্রেপ্তার

উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে লন্ডনে ইকুয়েডরের দূতাবাস থেকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। গ্রেপ্তার এড়াতে

০৭:৫৮ পিএম, ১১ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

  সুদানের প্রেসিডেন্ট বশির গৃহবন্দি

নিজের সরকারি বাসভবনে সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে ‘গৃহবন্দি’ করে রেখেছে সেনাবাহিনীর সদস্যরা।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ খবর দিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদুলু।এতে বলা হয়েছে, ওমর আল-বশির এখন গৃহবন্দি এবং তার দেহরক্ষীদের আটক করা হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, ওমর আল-বশির তার সরকারি বাসভবনেই রয়েছেন। সেখানে সেনাবাহিনীর সশস্ত্র সদস্যরা অবস্থান নিয়েছেন।

০৭:৫৪ পিএম, ১১ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

‘খুন করে বেঁচে গেছেন স্মিথ-ওয়ার্নার’

দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিং করে এক বছর শাস্তি পেয়েছেন তিন অজি ক্রিকেটার স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট।

০৭:৩২ পিএম, ১১ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

রাফির হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, শেখ হাসিনা নুসরাতের হত্যাকারীদের বিচারের আওতায় আনতে এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন।

০৬:৪০ পিএম, ১১ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

বিশ্বের সবচেয়ে বড় ভোটযজ্ঞ শুরু

শুরু হলো বিশ্বের সবচেয়ে বড় ভোটযজ্ঞ। ভারতের ৯০ কোটি ভোটারের এ মহাযজ্ঞ চলবে প্রায় একমাস।

সপ্তদশ লোকসভা নির্বাচনের সব ধাপের ভোট নেয়া শেষে ২৩ মে হবে গণনা।

আর সেদিনই জানা যাবে, কে যাচ্ছেন দিল্লির মসনদে।

০২:২৫ পিএম, ১১ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

প্রভাবশালীরা পার করেছে বারবার

অধ্যক্ষ সিরাজের যত অপকীর্তি

নুসরাত জাহান রাফি ছাড়াও সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আরও অনেক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ আছে সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে।

মাদ্রাসায় গ্রুপিং, অর্থ তছরুপের অভিযোগের পাশাপাশি মাল্টি-পারপাস কোম্পানি খুলে অর্থ আত্মসাৎ, চেক জালিয়াতি এবং নাশকতার অভিযোগে মামলাও আছে তার নামে। এর মধ্যে পাঁচ মামলায় বেশ কয়েকবার জেলও খেটেছেন সিরাজ।

০২:১১ পিএম, ১১ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

রাফির মামলাটি যেন হারিয়ে না যায় : হাইকোর্ট

সাংবাদিক দম্পতি সাগর-রুনি কিংবা মিতু ও তনুর মত ফেনীর অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির মামলাটি যেন হারিয়ে না যায় !

এ মন্তব্য করে হাইকোর্ট বলেছেন, নুসরাতের মামলার তদন্তে গাফিলতি হলে আমরা হস্তক্ষেপ করব। আমরা যতটুকু জানি ঘটনাটি পিবিআইকে ট্রান্সফার করা হয়েছে তদন্তের জন্য। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী নিজে এটা তদারকি করছেন। আমরা এ ঘটনায় সমভাবে ব্যথিত।

০১:৫৩ পিএম, ১১ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

প্রকাশিত হলো ব্ল্যাক হোলের ছবি

প্রথমবারের মতো ব্ল্যাক হোলের ছবি প্রকাশিত হলো আজ বুধবার।

ইভেন্ট হরাইজোন টেলিস্কোপ এস্ট্রোনোমার্স এই ছবি প্রকাশ করে। তারাই এ ছবিটি তুলেছে।

এর ফলে বিশ্ববাসী প্রথমবারের মতো ব্ল্যাক হোলের প্রকৃত ছবি দেখতে পেলো।

১১:৫০ পিএম, ১০ এপ্রিল ২০১৯ বুধবার

বাঁচানো গেল না অধ্যক্ষের লালসার শিকার মাদ্রাসাছাত্রী রাফিকে

দেশবাসীর দোয়া আর চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টার পরেও ফেরানো গেল না রাফিকে। অধ্যক্ষের লালসার শিকার ফেনীর সোনাগাজীর অগ্নিদগ্ধ মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি সবাইকে কাঁদিয়ে চিরতরে বিদায় নিল।

বুধবার রাত সাড়ে ন’টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

১০:১৮ পিএম, ১০ এপ্রিল ২০১৯ বুধবার

ভূমিকম্পেও ক্ষতি হয় না

মাটির নিচে ২শ’ বছরের পুরনো গ্রাম!

ওপর থেকে দেখে বোঝার কোনও উপায় নেই যে এখানে পায়ের তলায় বসবাস করছে একটা গোটা গ্রাম!

কারণ, গোটা গ্রামটাই গড়ে উঠেছে মাটির নিচে। মাটি থেকে ২২-২৩ ফুট গভীরে।

১০:০৫ পিএম, ১০ এপ্রিল ২০১৯ বুধবার

উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার কোহলি

২০১৮ সালের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে বিরাট কোহলির নাম প্রকাশ করেছে দ্য উইজডেন আলমানাক। তৃতীয়বারের মতো

০৯:৫২ পিএম, ১০ এপ্রিল ২০১৯ বুধবার

পদ্মাসেতুতে বসলো ১০ম স্প্যান

পদ্মাসেতুতে বুধবার দুপুরে ১০ম স্প্যান বসানো হয়েছে। সেতুর মাওয়া প্রান্তের ১৩ ও ১৪ নং খুঁটির ওপর ৩নং মডিউলের ‘৩-এ’ নম্বর স্প্যানটি বসানো হয়। দুপুর সাড়ে ১২টায় এ স্প্যান বসানোর কাজ সম্পন্ন হয়। সেতুর ১৩ ও ১৪ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানোর মাধ্যমে সেতুর দেড় কিলোমিটার দৃশ্যমান হলো।ভাসমান ক্রেনবাহী জাহাজটি কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি (সুপার স্ট্রাকচার) নিয়ে সকাল ৮টা ২০মিনিটের দিকে রওনা হয়।

০৯:৪২ পিএম, ১০ এপ্রিল ২০১৯ বুধবার

ওবায়দুল কাদেরের ভাইকে হুমকি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জাকে হুমকি দেয়া হয়েছে। জেলা প্রশাসকের

০৯:০৫ পিএম, ১০ এপ্রিল ২০১৯ বুধবার

ঘোড়ায় চড়ে পরীক্ষা দিতে যাচ্ছে দশম শ্রেণির ছাত্রী

ঘোড়ায় চেপে পরীক্ষা দিতে যাচ্ছে শিক্ষার্থী। ভাবছেন সিনেমার দৃশ্য। মোটেও না বাস্তবেরই ঘটনা এটি। ভারতের কেরালা রাজ্যে এ চিত্র দেখা গেছে।

০৮:২৪ পিএম, ১০ এপ্রিল ২০১৯ বুধবার

বিশ্ববিদ্যালয়েও গুচ্ছ পদ্ধতি !

নয়া এমপিওভুক্তি মাসখানেকেই

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন এমপিওভুক্তি মাসখানেকের মধ্যেই। এমনই আশা জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  তিনি বলেন, আমরা দরকারি প্রস্তুতি নিয়ে রেখেছি।  এদিকে শিক্ষামন্ত্রী জানান, মেডিক্যাল কলেজের মত সব পাবলিক বিশ্ববিদ্যালয়েও সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে একসঙ্গে ভর্তি পরীক্ষার পক্ষে তিনি।  শিক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগ কমাতে বড় বিশ্ববিদ্যালয়গুলো এ লক্ষ্যে  সহযোগিতা করবে বলেও আশা জানান তিনি।

০৭:৪৩ পিএম, ১০ এপ্রিল ২০১৯ বুধবার

ভারতের ভোট শুরু বৃহস্পতিবার

মোদি নাকি রাহুল ?

বিজেপি নাকি কংগ্রেস? নরেন্দ্র মোদি নাকি রাহুল গান্ধী?

লড়াইয়ে এগিয়ে কে? আর কাকেই বা দেখা যাবে ভারতের ক্ষমতায়?

ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরু ১১ এপ্রিল বৃহস্পতিবার। তার আগে এখন এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মাঝে। ৭ ধাপের ভোট শেষ ১৯ মে।  গণনা ২৩ মে।

০৩:১৭ পিএম, ১০ এপ্রিল ২০১৯ বুধবার