ঢাকা, ১৩ নভেম্বর শুক্রবার, ২০২৬ || ২৮ কার্তিক ১৪৩৩
good-food

তোরা জানিস না ওইদিন কি হইছে

রাফির শেষ চিঠি

`. . .  তোরা জানিস না, ওইদিন রুমে কি হইছে? উনি আমার কোন জাগায় হাত দিয়েছে এবং আরও কোন জায়গায় হাত দেয়ার চেষ্টা করেছে। উনি আমায় বলতেছে - নুসরাত ডং করিস না। তুই প্রেম করিস না? ছেলেদের সঙ্গে প্রেম করতে ভালো লাগে? ওরা তোরে কি দিতে পারবে? আমি তোকে পরীক্ষার সময় প্রশ্ন দেব।

০২:৫৭ পিএম, ১০ এপ্রিল ২০১৯ বুধবার

প্রাথমিকে নতুন নিয়ম

শিক্ষক হতে নারীদেরও লাগবে স্নাতক ডিগ্রী  

এখন থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদের জন্য নারী প্রার্থীদেরও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক ডিগ্রী। ডিগ্রীধারীদের অবশ্যই স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ হতে হবে। 

১১:০৮ পিএম, ৯ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

লাইফ সাপোর্টে রেখেই সেই মাদ্রাসাছাত্রীর অস্ত্রোপচার

ফেনীর সোনাগাজীতে অগ্নিদগ্ধ মাদ্রাসাছাত্রীর অস্ত্রোপচার হ‌য়ে‌ছে। মঙ্গলবার এ অস্ত্রোপচার হয়। আগুনে ক্ষতিগ্রস্ত মেয়েটির ফুসফুসকে

০৯:১৫ পিএম, ৯ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

সিলেটে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

সিলেটের ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার দুপুরে উপজেলার কটালপুরের তেরাকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন তেরাকুড়ির তজমুল আলীর ছেলে জিতু মিয়া, লক্ষীপাশার মই কন্দর আলীর ছেলে রাজন মিয়া ও আনোয়ার হোসেন।

০৮:১৭ পিএম, ৯ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

মেসির গোল উদযাপন রহস্য ফাঁস

গোল করলেই আকাশের দিকে দুই হাত উঁচিয়ে উদযাপন করেন লিওনেল মেসি।  ফুটবল বিশ্বে তার এ উদযাপন বেশ বিখ্যাত। অন্যসব অঙ্গভঙ্গি থাকতে

০৭:৫৫ পিএম, ৯ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের মডেলে বিস্মিত বিশ্ব

স্থপতি লুই আই ক্যানের অমর সৃষ্টি ’বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের’ মডেল দৃষ্টি কাড়ল আন্তর্জাতিক সম্প্রদায়ের। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও এস্তোনিয়া স্থায়ী মিশনের যৌথ উদ্যোগে জাতিসংঘ সদরদপ্তরে

০৭:৩৯ পিএম, ৯ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

আম বাগানে পুলিশ মোতায়েনের নির্দেশ

ক্ষতিকর রাসায়নিকের প্রয়োগ ঠেকাতে আগামী ৭ দিনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলের বড় আম বাগানগুলোতে পুলিশ মোতায়েনের নির্দেশ দিলেন হাইকোর্ট।

পাশাপাশি ফলের বাজার ও আড়তগুলোতে আমসহ অন্যান্য ফলে রাসায়নিক মেশানো হচ্ছে কিনা, তা নজরদারি করতে জেলা প্রশাসন, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে টিম গঠনের নির্দেশনা দিয়েছেন আদালত।

০৬:১৬ পিএম, ৯ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

অ্যাম্বুলেন্সে বসেই পরীক্ষা

অ্যাম্বুলেন্সের ভেতরে বসেই এইচএসসি পরীক্ষা দিলেন লুশি।  গতকাল রোববার ফরিদপুরের মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা দেন তিনি।  মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের গোপালদী গ্রামের মোতালেব হোসেন ব্যাপারীর মেয়ে লুশি। 

০১:৫৯ পিএম, ৯ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

চিন্তিত নাসা বিজ্ঞানীরা

মহাকাশেও ব্যাক্টেরিয়ার হানা !  

পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র (আইএসএস) - এ মিলল ব্যাক্টেরিয়া।

নাসার বিজ্ঞানীদের কথায়, ‘এ ধরনের ব্যাক্টেরিয়া অফিসে পাওয়া যায়। কিন্তু তা কী ভাবে ওখানে এল, জানা দরকার। তাতে ভবিষ্যতে দীর্ঘ মহাকাশ সফরের সময়ে বা সেখানে থাকতে হলে, আগাম নিরাপত্তা নেওয়া যাবে।’বিপজ্জনক ব্যাক্টিরিয়া নানা রোগভোগের কারণ হয়। তা থেকে বাঁচতে হলে তাই আগাম সতর্কতা দরকার।

০১:৩৯ পিএম, ৯ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

পক্ষী সমাচার – ২

আজকাল একশ্রেণীর রাজনৈতিক নেতা লইয়াও পড়িয়াছি একই ধরনের জ্বালায়। পত্রিকা খুলিলেই তাহাদের বিশাল বিশাল তৈলাক্ত বক্তব্য চক্ষুদয়ের পীড়ার কারণ হইবার জন্য যথেষ্ট। তাহারা তেল মারিতে যাইয়া তেলের ভান্ডার শেষ করিয়া ফেলিতেছে, কিন্ত কেন কি কারণে এই অযাচিত তৈলমর্দন তাহা বুঝা অন্ততপক্ষে আমার জন্য বেশ কঠিন হইয়া উঠিয়াছে।

১১:৩৩ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

ফিরে এসো রাফি

উপকূলের কন্যা রাফি। পুরো নাম নুসরাত জাহান রাফি। ‘রাফি’ নামটা বোধহয় এরইমধ্যে সবার জানা হয়ে গেছে। প্রকাশ্য দিনের আলোয় ছাদে ডেকে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে গুড়িয়ে মারার চেষ্টা হয়েছে তাকে। 

১১:০৯ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

ওড়না ছাই হয়ে বাঁধন খুলে যায়

গায়ে আগুন দেয় নেকাব-হাতমোজা প‌রা ৪জন

নেকাব, বোরকা ও হাতমোজা প‌রা চারজন গা‌য়ে আগুন ধ‌রি‌য়ে দেয়। ওই চারজ‌নের একজনের নাম শম্পা। ওড়নাটা ছাই হয়ে যাওয়ার পর হাতের বাঁধন খুলে যায়।

ফেনীর সোনাগাজীর অগ্নিদগ্ধ মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান মৃত্যুশয্যায় দেয়া বক্তব্যে (ডাইং ডিক্লারেশন) এ তথ্য দিয়েছেন।  তিনি বলেছেন, কেন্দ্রে ঢোকার পর একটা সময় তাকে ছা‌দে ডে‌কে নি‌য়ে যাওয়‌া হয়।

০৭:৪১ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

এইচএসসি’র ৫ দিনের সূচি বদল

চলতি এইচএসসি ও সমমানের পরীক্ষার ৫ দিনের সূচি বদল করা হয়েছে।  

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক সোমবার জানান, ১৭ এপ্রিলের পরীক্ষাগুলো হবে ৯ মে বিকেলে। ১৮ এপ্রিলের পরীক্ষা ১১ মে বিকেলে এবং ২২ এপ্রিলের পরীক্ষা ১২ মে বিকেলে নেয়া হবে।

০৭:১৬ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

ঢাকার বাইরে অন্যান্য জেলা

সেহরি ও ইফতারের সূচি

আগামী ৭ মে রোজা শুরুর সম্ভাব্য তারিখ ধরে চলতি বছরের সেহেরি ও ইফতারের সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

শনিবার দেশের কোথাও শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় রজব মাসের ৩০ দিন পূর্ণ হয়েছে রোববার। সেই হিসাবে আগামী ২১ এপ্রিল রোববার রাতে শবে বরাত পালিত হবে।

০৬:২৬ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

ঝুঁকিপূর্ণ ভবনে অফিস করছেন না প্রধানমন্ত্রী

বাংলাদেশ সচিবালয়ের ১ নম্বর ভবনটি তুলনামূলক ভূমিকম্প ও অগ্নিঝুঁকিপূর্ণ। তাই ওই ভবনে অফিস করছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ তথ্য জানালেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

এছাড়া ঝুঁকিপূর্ণ ভবনের সমস্যা সমাধানে আরও একটি ২০ তলা ভবন নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।

০৬:১৮ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

ঢাকা জেলা

সেহেরি ও ইফতারের সূচি

আগামী ৭ মে রোজা শুরুর সম্ভাব্য তারিখ ধরে চলতি বছরের সেহেরি ও ইফতারের সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

শনিবার দেশের কোথাও শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় রজব মাসের ৩০ দিন পূর্ণ হয়েছে রোববার।

সোমবার থেকে শুরু হয়েছে শাবান মাস গণনা। সেই হিসাবে আগামী ২১ এপ্রিল রোববার রাতে শবে বরাত পালিত হবে।

০১:২৫ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

হার্ট সুস্থ রাখতে দেবী শেঠীর একগুচ্ছ পরামর্শ

হার্ট সুস্থ রাখতে কিছু পরামর্শ দিয়েছেন ভারতের খ্যাতিমান চিকিৎসক হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. দেবী শেঠী।

০১:১২ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

সাধারণ মানুষের অসাধারণ গল্প

ছবির দমকল কর্মীর নাম সোহেল রানা। না কোন উচ্চপদস্থ কোন কর্মকর্তা নন, নীতি নির্ধারকও নন, সাধারণ দমকল কর্মী মাত্র। কতই বা বেতন পেতেন! এফ আর টাওয়ারের অগ্নিকান্ডে আগুন নেভাতে ছুটে গিয়েছিলেন। 

অগ্নি নির্বাপক দলের মূলমন্ত্র -  ' Save your self first, then save others'.  এটি তিনি পুরোপুরি জানতেন। তারপরেও মৃত্যুর ঝুঁকিতে পড়া মানুষের অমূল্য সম্পদ জীবন বাঁচাতে নিজের সর্বস্ব ঢেলে দিয়েছেন প্রমিথিউসের মত।

১২:১৪ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

কাজ করেনি নির্বাচনে

৪৬ কোটি টাকার ট্যাব’র দায় নেবে কে?

অকাতরে ব্যয় করা হয়েছে প্রায় ৪৬ কোটি টাকারও বেশি। কেনা হয়েছে ৪২ হাজার ২০০ ট্যাব। কিন্তু সব টাকাই এখন ‘জলে’!

 

১২:০৩ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

মানুষ বাঁচাতে জীবন করেছিলেন তুচ্ছ

চলে গেলেন ফায়ারম্যান সোহেলও   

এফ আর টাওয়ারে আগুন লাগার পর উদ্ধার অভিযানে নেমেছিলেন ফায়ারম্যান সোহেল রানা। আটকা পড়া অনেক মানুষের জীবন বাঁচাতে কাজ করেছেন নিজের জীবন তুচ্ছ করে। একপর্যায়ে নিজেই আহত হন গুরুতর।  শেষ পর্যন্ত বাঁচানো গেল না তাকেই। মৃত্যুর সঙ্গে লড়ে চলে গেলেন না ফেরার দেশে। 

১১:২৪ এএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

স্ত্রী-ভাই নেই বোর্ডে

সব সম্পত্তি ট্রাস্টে দান করলেন এরশাদ

নিজের সব স্থাবর-অস্থাবর সম্পত্তি ট্রাষ্টে দান করলেন সাবেক রাষ্ট্রপতি  হুসেইন মুহাম্মদ এরশাদ । এজন্য একটি ট্রাস্ট গঠন করেন তিনি।  ৯০ বছর বয়সী অসুস্থ সাবেক এই সামরিক শাসক নিজেও ট্রাস্টি বোর্ডের সদস্য। তবে বোর্ডে নেই স্ত্রী রওশন এরশাদ ও ভাই জিএম কাদের।  বোর্ডের অন্য সদস্যরা হলেন - এরশাদের ছেলে এরিক এরশাদ, একান্ত সচিব অবসরপ্রাপ্ত মেজর খালেদ আক্তার, চাচাতো ভাই মুকুল ও ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর।

১১:০৬ এএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

নামকরণ শিগগিরই

রাজশাহী-ঢাকা বিরতিহীন আন্ত:নগর ট্রেন

রাজশাহী থেকে ঢাকা রুটে চলাচল শুরু করতে যাওয়া বিরতিহীন আন্তনগর ট্রেনের নাম এখনো ঠিক হয়নি। চূড়ান্ত হবে দুয়েকদিনের মধ্যেই। এই ট্রেন চালু নিয়ে প্রস্তাবনাগুলোও চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।

রোববার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

১২:০১ এএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

ব্যবস্থার আশ্বাস দীপুমনির

ছাত্রীর শ্লীলতাহানি, পুড়িয়ে হত্যাচেষ্টা

শ্লীলতাহানির মামলা তুলে না নেয়ায় ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহানকে পুড়িয়ে হত্যাচেষ্টায় জড়িতদের বিচার করা হবে।  আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।   ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে নুসরাতের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ-খবর নেন মন্ত্রী।   তিনি বলেন,  অধ্যক্ষ গ্রেপ্তার হয়েছেন। অন্য জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

১১:৪৪ পিএম, ৭ এপ্রিল ২০১৯ রোববার

সেন্টমার্টিনে ফের বিজিবি মোতায়েন

মিয়ানমারের সীমান্ত ঘেঁষা কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে বর্ডার র্গাড বাংলাদেশের (বিজিবি) চৌকি স্থাপন করা হয়েছে। রোববার সকাল থেকে দ্বীপের বিভিন্ন জায়গায় বিজিবির টহল শুরু হয়েছে।

সকালে টেকনাফের দমদমিয়া পর্যটক জাহাজ ঘাট থেকে কেয়ারী ডাইন ক্রুস করে বিজিবির সদস্যরা সেন্টমার্টিনে যান। পরে সেখান থেকে অস্থায়ী কার্যালয়ে মালামাল ও সরঞ্জাম নিয়ে যাওয়া হয়।

০৯:৩৩ পিএম, ৭ এপ্রিল ২০১৯ রোববার