ঢাকা, ১৩ নভেম্বর শুক্রবার, ২০২৬ || ২৮ কার্তিক ১৪৩৩
good-food

শাহরুখ কন্যা সুহানার সেই ছবি ভাইরাল

বাবার নাম শাহরুখ খান। শুধু এই কারণেই সোশ্যাল মিডিয়ায় সুহানার ফলোয়ার সংখ্যা ঈর্ষণীয়। বহু তারকাকেও জনপ্রিয়তার নিরিখে পিছনে ফেলে দিতে পারেন। সুহানা নিজেও অভিনয় করেন। ‘জিরো’ ছবিতে সহ পরিচালক হিসেবে কাজ করেছেন। ফলে একটু একটু করে নিজের পায়ের তলার জমি শক্ত করছেন এই স্টার কিড। এর মধ্যেই ফের ভাইরাল তার ছবি।

০৩:৩৪ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

 ৮৭ উপজেলায় আ’লীগের প্রার্থী ঘোষণা

 প্রথম দফায় দেশের ৮৭টি উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ প্রার্থী তালিকার কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি নিজ নিজ এলাকায় গিয়ে চেয়ারম্যানদের কাজে যোগ দেয়ার আহ্বান জানান।

উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দিলেও ভাইস-চেয়ারম্যান পদ উন্মুক্ত থাকবে।

০৩:৩০ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

বিয়ে করতে সমকামী যুগলদের মামলা

আসছে ভালোবাসা দিবসে বিয়ে করার অধিকার আদায়ে আদালতে মামলা করতে যাচ্ছে জাপানের সমকামী ১৩ যুগল৷ জাপানে ১৮৮০ সাল থেকেই সমকামে আইনত কোনো বাধা নেই৷
 

০৯:৩৮ এএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

নতুন টোঙ্গা দ্বীপে প্রাণের স্পন্দন

সমুদ্রের মাঝে বছর চারেক আগে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে জেগে ওঠা বিস্ময়কর নতুন দ্বীপটিতে প্রাণের চিহ্ন খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা।
দ্বীপটি আপাতত হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হা’আপেই নামে পরিচিতি পেয়েছে। প্রশান্ত মহাসাগরের টোঙ্গার কাছে জেগে ওঠা এ দ্বীপে এখন ফুলের সমারোহ আর পাখির কলকাকলী।

০৯:৩৩ এএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

জাতীয় সংসদে সংরক্ষিত আসনে আওয়ামী লীগের প্রার্থী

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্যদের নাম ঘোষণা করেছে দলটি।

 

১১:৪০ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

ফরমায়েসি’ বিরোধীদল সংসদকে কার্যকর করবে না : ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, ফরমায়েসি বিরোধী দল গঠন সংসদকে কার্যকর করবে না বরং সংসদ সদস্যদের স্বাধীন প্রাণবন্ত ভূমিকাই সংসদকে কার্যকর করবে।

শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে দলের দুদিন ব্যাপী জাতীয় কমিটির সভায়  তিনি এ কথা বলেন।

১১:৩৫ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

ঢাকাকে হারিয়ে  কুমিল্লার শিরোপা জয়

বিপিএলের ষষ্ঠ আসরের শিরোপা ঘরে তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুক্রবার আসরের ফাইনালে ঢাকা ডায়নামাইটসকে ১৭ রানে হারিয়েছে ইমরুল কায়েসের দল। এটি দলটির দ্বিতীয় শিরোপা। এর আগে ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে প্রথমবার শিরোপা জিতেছিল কুমিল্লা।

খেলায় টস হেরে ব্যাট করতে নেমে তামিম ইকবালের  নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৯ রান করে কুমিল্লা। তামিম একাই ৬১ বলে করেন অপরাজিত ১৪১* রান। বলা যায় কুমিল্লার তামিমের কাছেই হেরে যায় ঢাকা। 

১১:১৬ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

অক্সফোর্ড ছাত্র সংসদে বাংলাদেশি আনিশার অনন্য কীর্তি

যুক্তরাজ্যের বিখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটি ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত আনিশা ফারুক পদ্মা সভাপতি নির্বাচিত হয়েছেন।   প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং এশিয়া মহাদেশের দ্বিতীয় শিক্ষার্থী হিসেবে গুরুত্বপূর্ণ এই পদে বিজয়ী হলেন।

০৭:২২ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মু্ক্তি হবে না: মওদুদ

বিএনপির স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মু্ক্তি হবে না। দ্রুত সময়ের মধ্যে দলকে পুনর্গঠন করতে হবে। তাহলেই আন্দোলনের মাধ্যমে নেত্রীকে মুক্ত করে আনতে পারব।

শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন মিলনায়তনে এক প্রতিবাদ সভায় তিনি একথা বলেন।

০৭:১৬ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

বেগম জিয়ার কারাবাস রাজনৈতিক বিষয় নয় : কাদের

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,  ওনার (রিজভীর) কথার জবাব দেয়ার ইচ্ছা আমার নেই। শুক্রবার  আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে  সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়ার এক বছর কারাবাস আদালতের দণ্ড। এটা কোনো রাজনৈতিক বিষয় নয়, এখানে সরকারের কিছু করণীয় নেই। এটা আদালতে বিষয়।

০৭:০৭ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

উপজেলা নির্বাচন বয়কটের ঘোষণা সিপিবি’র

আসন্ন উপজেলা নির্বাচন বয়কটের ঘোষণা দিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠা ও শক্তিশালী স্থানীয় সরকারের দাবিতে লড়াই গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বৃহষ্পতিবার দলটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহবান জানানো হয়। নেতৃবৃন্দ বলেন- গত ৩০শে ডিসেম্বর নৈশকালীন ভুয়া ভোটের মাধ্যমে নির্বাচনের নামে দেশবাসির সঙ্গে প্রহসন করা হয়েছে।

০৭:৩৩ এএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

কন্যা মঞ্চে উঠেছিলেন বোরখা পরে, বিপত্তি বাধলো তাতেই

বোরখা পরে মঞ্চে উঠেছিলেন কন্যা। তা নিয়ে কটাক্ষ শুনতে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তার মোক্ষম জবাব দিলেন সুরকার এ আর রহমান। জানিয়ে দিলেন, স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে সবার। তবে বাগবিতণ্ডায় যাননি তিনি। শুধুমাত্র #ফ্রিডমটুচুজ় লিখেই কথা সেরেছেন।

১১:১২ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ট্রফি তুমি কার?

ফাইনাল দিয়ে বিপিএল ষষ্ঠ আসরের পর্দা নামছে শুক্রবার। শ্রেষ্ঠত্বের মুকুট পরতে ফাইনালি মঞ্চে মুখোমুখি হবে

০৯:২৯ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

বইমেলায় হিরো আলমের জীবনী গ্রন্থ

এবারের বই মেলায় প্রকাশিত হতে যাচ্ছে হিরো আলমের জীবনী বিষয়ক গ্রন্থ 'দৃষ্টিভঙ্গি বদলান আমরা সমাজকে বদলে দেবো।' হিরো আলমের লেখা বইটি সম্পাদনা করেছেন সৌরভ আলম সাবিদ। এটি বাজারে এনেছে তরফদার প্রকাশনী।

 

০৮:৫৮ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ইন্দোনেশিয়ার দোকান থেকে ১৯৩ বাংলাদেশি উদ্ধার

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মেদান শহরের বদ্ধ দোকান থেকে ১৯৩ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। তারা অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার প্রক্রিয়ায় ছিল।

০৮:৪৮ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

শিগগির তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সঙ্গেও বৈঠক করেছেন দিল্লি সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সেখানে শিগগির দুই দেশের মধ্যে তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন মনমোহন।

০৮:৩১ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

শিগগির তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সঙ্গেও বৈঠক করেছেন দিল্লি সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

০৮:৩০ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

কোচিং বাণিজ্য বন্ধ: হাইকোর্ট

কোচিং বাণিজ্য বন্ধে সরকারের নীতিমালা বৈধ ঘোষণা করলেন হাইকোর্ট।

বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

০৭:৫১ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

বিয়ের পর সতীত্বের পরীক্ষা শাস্তিযোগ্য অপরাধ

নববধূকে সতীত্ব প্রমাণের পরীক্ষা দেয়ার রীতি বন্ধে উদ্যোগী হয়েছে মহারাষ্ট্র সরকার। রাজ্যটিতে সংরক্ষণশীলসহ কয়েকটি সম্প্রদায়ে

০৭:৩৬ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

আল্লাহ অপচয় পছন্দ করেন না

আপনি কি জানেন, ছিদ্রযুক্ত কল বা নল দিয়ে প্রতি সেকেন্ডে একটি করে পানির ফোঁটা পড়লে প্রতি বছর ২ হাজার ৭০০ গ্যালন পানির অপচয় হয়?  টয়লেট একবার ফ্লাশ করলে ৩ গ্যালন পানি খরচ হয়।   বাগানে পানি দেয়ার নল দিয়ে ঘণ্টায় যে পরিমাণ পানি ব্যবহার করা হয়, সেই একই পরিমাণ পানি দিয়ে গড়ে চারজনের একটি পরিবারের সারাদিনের পানির সংস্থান হতে পারে।

০৬:১৯ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

শনিবার খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল 

আগামী শনিবার সারা দেশে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উদযাপন করা হবে। এ কথা জানালেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক

০৪:৫৭ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

১৮ মার্চ দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলা পরিষদে ১৮ মার্চ সোমবার ভোট গ্রহণ হবে। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নির্বাচন ভবনে আয়োজিত প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
তিনি বলেন, এ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি। 

০৪:৪৯ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের মিছিল

প্রায় ৯ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মিছিল করলো বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল।

আজ বৃহস্পতিবার সকালে ছাত্রদলের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) কার্যালয়ের সামনে জড়ো হন। ভিসি বরাবর স্মারকলিপি দিয়ে সেখান থেকে বেরিয়ে মিছিল বের করেন তাঁরা।

মিছিলে কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন।

০৩:৪৪ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

কাদেরকে বিএনপিতে যোগদানের আহ্বান জানালেন রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতিনিয়ত বিএনপিকে উপদেশ দিচ্ছেন। সভা-সমিতি, মঞ্চ, গণমাধ্যম ও ব্রিফিংয়ে বিএনপির কী করা উচিত, বিএনপির পরিণতি কী হবে, বিএনপি নির্বাচনভীতিতে ভুগছে, বিএনপি সংসদে যোগ দেবে ইত্যাদি।
রিজভী বলেন, তিনি যেন স্বেচ্ছায় বিএনপির উপদেষ্টা হতে চলেছেন।

০৩:৩৭ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার