ঢাকা, ১৩ নভেম্বর শুক্রবার, ২০২৬ || ২৮ কার্তিক ১৪৩৩
good-food

খালেদাকে জোর করে আদালতে আনা হচ্ছে : রিজভী

বিএনপি'র চেয়ারপারসন কারাবন্দী অসু্স্থ বেগম খালেদা জিয়াকে টেনে হিঁচড়ে জবরদস্তি করে আদালতে আনা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রোববার  নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে  সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, 'গণতন্ত্রের মা’ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজানো মিথ্যা মামলায় এক বছর পরিত্যক্ত নির্জন কারাগারে বন্দী রাখা হয়েছে।

০৪:০৭ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

স্থানীয় সরকারকে শক্তিশালী করা হবে: প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয়  সরকারকে আরো শক্তিশালী করা হবে। জেলাভিত্তিক ধারণা নিয়ে মূল বাজেট করা হবে। মন্ত্রণালয়ের কর্তাদের আরো বেশি শ্রম দিতে হবে দেশের উন্নয়নে।

রোববার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) পরিদর্শনে এসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। ওয়ে আগে সকাল ১০টার দিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে আসেন।

০৪:০০ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

ভিডিও ভাইরাল, পিকনিক পার্টিতে বাঘের হানা ! 

ভারতের ওডিশার দারিংবারিতে পিকনিক করতে গিয়ে বাঘের শিকার পর্যটকরা! হোয়াটসঅ্যাপে সম্প্রতি ভাইরাল হয়েছে এই মেসেজ। বীভৎস ছবি ও ভিডিও’র সঙ্গে শেয়ার করা হচ্ছে মেসেজটি।

ভিডিওতে এক ব্যক্তিকে ঘিরে ফেলার পর আক্রমণ করতে দেখা গেছে বাঘকে। পাশ থেকে আর্তনাদ ও গুলির আওয়াজও শোনা যাচ্ছে।

১২:৩৭ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

#MeToo

কাছের মানুষদের বিরুদ্ধে যৌন অভিযোগে হতবাক মাধুরী

বহু ছবিতেই তাঁরা একসঙ্গে কাজ করেছেন।

শ্যুটিং করতে গিয়ে যে মানুষটাকে চিনেছিলেন,  #MeToo  অভিযোগ ওঠা সেই অলোকনাথের সঙ্গে তাঁকে কিছুতেই মেলাতে পারেননি মাধুরী দিক্ষীত।

অলোক নাথের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগের কথা শুনে তাই হতবাক হয়ে গিয়েছিলেন। এই প্রথম অলোক নাথের বিরুদ্ধে  'মি টু'  অভিযোগ নিয়ে মুখ খুললেন তিনি।

১২:২০ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

সৌদি আরবে মায়ের সামনেই খুন হলো শিশুটি

সৌদি আরবের পবিত্র মদিনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)'র রওজা মুবারক জিয়ারতে গিয়ে নির্মমভাবে নিহত হলো ৬ বছরের শিশু জাকারিয়া জাবের।

গাড়ির কাচ ভেঙে তা দিয়ে মায়ের সামনেই শিশুটিকে নির্মমভাবে হত্যা করেছে এক ট্যাক্সি চালক।

১১:৪৭ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

আকাশে চলবে দোতলা বাস !

না, আকাশকুসুম কল্পনা নয়। ষোলো আনার ওপর আঠারো আনা সত্যি!

রাস্তার যানজট এড়িয়ে, বাস উড়বে আকাশে। তা-ও আবার দোতলা বাস।

এই পরিকল্পনার কথা জানিয়েছেন,  ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরি। বলেন, এতে যানজটের সমস্যা মিটবে।

১১:৩২ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

জেলখানায় জোর করে চুমু, তোলপাড় বিশ্বজুড়ে

জেলখানায় বন্দি নারী কর্মীদের ওপর যৌন নির্যাতন এবং জোর করে চুমু’র অভিযোগ ঝড় তুলেছে বিশ্বজুড়ে।

অভিযোগ উঠেছে, সৌদি আরবের বন্দি নারী মানবাধিকার কর্মীদের একে অপরকে চুমো দিতে বাধ্য করা হয়। 

১১:১৭ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

বিয়ের ৩ মিনিটেই তালাক !

ছোট্ট একটি ভুল। আর তাতেই মাত্র ৩ মিনিটেই সমাপ্ত বিয়ের আনুষ্ঠানিক সম্পর্ক। বিয়ের ৩ মিনিট পরই বরকে তালাক দিলেন কনে। বিয়ের অনুষ্ঠানিকতা শেষে এই দম্পতি আদালত থেকে বের হন ঠিকই।  কিন্তু বরের ছোট একটি ভুলের জন্য তাকে তালাক দেয়ার সিদ্ধান্ত নেন কনে।

১১:০১ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

‘স্পর্শকাতর’ তথ্য দিয়েছেন মিতু !

আলোচিত আত্মঘাতী চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুর কাছ থেকে ‘খুবই গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর’ তথ্য উদঘাটন করেছে পুলিশ।  তিন দিনের জিজ্ঞাসাবাদে এসব তথ্য মিতু প্রকাশ করেছেন বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চান্দগাঁও থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আবদুল কাদের।  তিনি বলেন, ‘টানা তিনদিনের জিজ্ঞাসাবাদ শেষে শনিবার তানজিলা হক চৌধুরী মিতুকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।

০৯:৩৪ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

জাহালমকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার দাবি

বিনা দোষে নিরীহ পাটকল শ্রমিক জাহালমকে তিন বছর জেল খাটানোর জন্য তাঁকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন। সংগঠনটির নেতারা বলেন, দ্রুত জাহালমকে এ ক্ষতিপূরণ না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে।

আজ শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংগঠনটির নেতারা জাহালমের জন্য ক্ষতিপূরণ চেয়ে মানববন্ধনে অংশ নিয়ে  নেতারা এ দাবি জানান।

১০:১১ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

ঢাকা সিটি ভোট: ববি হাজ্জাজসহ সরে দাঁড়ালেন ৬৯ প্রার্থী

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রার্থী ববি হাজ্জাজ।
আনিসুল হক মারা যাওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আতিকুল ইসলামসহ মোট ৬ জন।

১০:০১ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

সেলিব্রেটি থেকে পর্নো তারকা

আজ থেকে ১০ বছর আগের কথা।  একসঙ্গে ৮ সন্তান প্রসব করেছিলেন নাদিয়া সুলেমান। বিশ্বে যেটি ছিল নজিরবীহিন

০৭:৪৬ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

বাসন্তী পোলাও

বাসন্তী পোলাও আর মাংস। এ যেন অবিচ্ছেদ্য অংশ। বিভিন্ন অনুষ্ঠানে অতিথিদের খাইয়ে তাক লাগিয়ে দিতে পারেন। এছাড়া বাড়ির সদস্যদের জন্যও বানাতে পারেন মজাদার এ খাবার। কীভাবে করবেন? দেখে নিন রেসিপি-

উপকরণ: মোটামুটি ১৪-১৫ জনকে আমন্ত্রণ করলে এ পরিমাণ উপকরণ নিতে পারেন-

দুই কেজি গোবিন্দভোগ চাল, লবণ ৫০ গ্রাম লবণ, চিনি ২০০ গ্রাম, হলুদ গুঁড়া ৫০ গ্রাম, তেল ৩০০ মিলি, ঘি ৪০০ গ্রাম,

০৭:১৮ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

আড়াই কোটি শিশুকে খাওয়ানো হলো ভিটামিন ‘এ’ ক্যাপসুল

সারাদেশে প্রায় আড়াই কোটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ১ লাখ ২০ হাজার স্থায়ী এবং ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্র থেকে এ ক্যাপসুল খাওয়ানো হয়।

সকালে ঢাকা শিশু হাসপাতালে বেলুন উড়িয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। পরে তিনি স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত শিশু হাসপাতালের অডিটোরিয়ামে এ ক্যাম্পেইন বিষয়ক আলোচনা অনুষ্ঠানে অংশ নেন।

০৬:৫৬ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

৮৭ উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

আসছে ১০ মার্চ ৮৭ উপজেলায় ভোটগ্রহণের মধ্য দিয়ে শুরু হবে উপজেলা পরিষদ নির্বাচন। এ লক্ষ্যে চেয়ারম্যান পদে দলের ৮৭ প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।

শনিবার দলীয় সভানেত্রীর ধানমণ্ডি কার্যালয়ে মনোনীতদের তালিকা প্রকাশ করেন সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা-

০৬:৩৬ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

ক্যানসার রোধ করবে টমেটো

শীতকালীন সবজিতে সয়লাব কাঁচাবাজার। অন্যতম হলো টমেটো। এটি কেবল রূপেই নয়, গুণ্ওে অনন্য। শরীর রোগব্যাধি মুক্ত রাখতে টমেটো কার্যকরী ভূমিকা পালন করে।

টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে লাইকোপিন। এটি ক্যানসার কোষ নষ্ট করে। প্রস্টেট ও অগ্ন্যাশয়ের ক্যানসার রোধে সাহায্য করে। এটি অগ্ন্যাশয়ের ক্যানসারের ঝুঁকি প্রায় ৩১ শতাংশ কমাতে পারে।

০৬:২২ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

চলছে বিশ্ব ইজতেমার প্রস্তুতি

টঙ্গীর তুরাগ নদীর তীরে পুরোদমে চলছে বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতির কাজ। আসছে শুক্রবার শুরু হচ্ছে চারদিনব্যাপী তাবলীগ জামাতের গণজমায়েত বিশ্ব ইজতেমা।

আসছে ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ইজতেমার কার্যক্রম পরিচালনা করবেন মাওলানা জোবায়েরের অনুসারীগণ। ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ইজতেমার কার্যক্রম পরিচালনা করবেন সা’দপন্থী ওয়াসিফুল ইসলামের অনুসারীগণ।

০৫:৪৭ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের যাত্রা শুরু

স্পিকার শিরীন শারমিন চৌধুরী আশাবাদ ব্যক্ত করেছেন, সম্প্রচার মাধ্যমের সঙ্গে সম্পৃক্ত সাংবাদিকরা কাঙ্ক্ষিত লক্ষ্যে

০৫:২০ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

বাণিজ্য মেলার রপ্তানি আদেশ বেড়েছে

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৪তম আসরে বাংলাদেশি কম্পানিগুলো প্রায় ২০০ কোটি টাকা রপ্তানি আদেশ পেয়েছে। জানালেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।  তিনি বলেন, গত বছর ২৩তম আসরে ১৬৫ কোটি ৯৬ লাখ টাকার রপ্তানি আদেশ পায়। আর এ বছর বাংলাদেশি কম্পানিগুলো প্রায় ২০০ কোটি টাকা রপ্তানি আদেশ পেয়েছে।

আজ শনিবার বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

০৪:১৭ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

রাজপথে নামেন- রাস্তায় বসে মোনাজাত ধরেন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজপথের আন্দোলন ছাড়া মুক্ত করা সম্ভব নয় বলে মন্তব্য করে বিএনপি নেতাকর্মীদেরকে রাজপথে নামার পরামর্শ দিয়েছেন ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরউল্লাহ চৌধুরী।

তিনি বলেন, ‘রাজপথে নামেন। ভ্যান-ট্রাক নিয়ে মিছিল করেন। শোডাউন দিন। রাস্তায় বসে মোনাজাত ধরেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ভেতরে বসে খালেদা জিয়ার মুক্তি আসবে না।

০৪:০৯ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

বিএনপির অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াবেন : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন।

উপজেলা নির্বাচন শুধু বিএনপিই নয়, জাপা সিপিবিসহ অন্যান্য দলগুলো বয়কট করছে। আওয়ামী লীগ ছাড়া কোন দলই মনোনয়ন দিচ্ছে না। এ অবস্থায় আজ শনিবার ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

০৪:০১ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

ভেনেজুয়েলায় মানবিক সংকট: ১৪ শিশুর মৃত্যু

অ্যামোবিয়াসিসে আক্রান্ত হয়ে ভেনেজুয়েলার চলতি সপ্তাহে প্রাণ হারিয়েছে অন্তত ১৪টি শিশু। বিপর্যয়ের মুখে পড়েছে দেশটির স্বাস্থ্যসেবা। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, নিরাপদ খাবার স্বল্পতা ও চিকিৎসাকর্মীর অভাবে মৃত্যুর ঝুঁকিতে আছে আরও অনেক শিশু।

৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভেনেজুয়েলার উপকূলীয় শহর বার্সেলোনার লুইস রাজেট্টি হাসপাতালের কর্মীরা জানিয়েছে, অ্যামিবায়োসিসে প্রাণ হারিয়েছে ১৪ শিশু। এটি একধরণের দূষিত খাবার ও পানিবাহিত কলেরা।

০৩:৫৫ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

ঠাকুরগাঁও-দিনাজপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

যদি বর্ষে পৌষে ... কড়ি হয় তুষে / যদি বর্ষে মাঘের শেষ ... ধন্য রাজার পুন্য দেশ . . . । খনার বচনের সঙ্গে  মিল রেখে মাঘের শেষে শীতের বিদায়বেলায় হঠাৎ করেই ঠাকুরগাঁও দিনাজপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে মৃদু বাতাস ফিরিয়ে এনেছে শীত। বৃষ্টি হয়েছে পঞ্চগড় জেলাতেও। 

০৩:৫০ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

সাকিবের নিউজিল্যান্ড সফর শেষ 

শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শিরোপা জয়ের মধ্যে দিয়ে পর্দা নামল বিপিএলের ষষ্ঠ আসরের। এবার নিউজিল্যান্ড সফর নিয়ে ব্যস্ততার পালা টাইগারদের। শনিবার দলের দ্বিতীয় বহর নিউজিল্যান্ড উড়াল দেয়ার কথা। তবে নিউজিল্যান্ডের মতো কঠিন সফরে দলের অন্যতম সেরা ক্রিকেটার সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ।

০৩:৪০ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার