খালেদাকে জোর করে আদালতে আনা হচ্ছে : রিজভী
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:০৭ ১০ ফেব্রুয়ারি ২০১৯
বিএনপি'র চেয়ারপারসন কারাবন্দী অসু্স্থ বেগম খালেদা জিয়াকে টেনে হিঁচড়ে জবরদস্তি করে আদালতে আনা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রোববার বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, 'গণতন্ত্রের মা’ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজানো মিথ্যা মামলায় এক বছর পরিত্যক্ত নির্জন কারাগারে বন্দী রাখা হয়েছে। খালেদা জিয়ার বয়স ৭৩ বছর। প্রচণ্ড ঝুঁকিপূর্ণ অসুস্থ শরীর। একা চলতে পারেন না। আদালতে বা হাসপাতালে আনতে গেলে হুইল চেয়ারই ভরসা। তারপরও টেনে হিঁচড়ে জবরদস্তি করে আনা হচ্ছে শেখ হাসিনার নির্দেশিত ক্যাংগারু কোর্টে।
তিনি অভিযোগ করে বলেন, 'গত বৃহস্পতিবার তাকে আদালত নামের কারাগারের আলো-বাতাসহীন ছোট্ট একটি রুমে এনে এক ঘণ্টা বসিয়ে রাখা হয়। তার অসুস্থতা দিনে দিনে বাড়লেও চিকিৎসা দেয়া হচ্ছে না। তাকে বিশেষায়িত হাসপাতালের সুবিধা ও ব্যক্তিগত বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা থেকেও বঞ্চিত করেছে শেখ হাসিনা। তার আর্থারাইটিসের ব্যথা, ফ্রোজেন শোল্ডার, হাত নড়াচড়া করতে পারেন না। রিস্ট জয়েন্ট ফুলে গেছে, সার্ভাইক্যাল স্পন্ডিলোসিসের জন্য কাঁধে প্রচণ্ড ব্যথা। ফলে শরীর অনেক অসুস্থ, তিনি পা তুলে ঠিক মতো হাঁটতেও পারেন না। তার এই রকম শারীরিক অসুস্থতার মধ্যেও অমানবিকভাবে কারাগারের ভিতরে স্থাপিত ছোট্ট অপরিসর কক্ষের আদালতে ঘন ঘন হাজির করা হচ্ছে।
অভিযোগ করে তিনি বলেন, ‘মূলত: বেগম জিয়াকে আদালতে হাজির করার নামে টানা হেঁচড়া করে নির্যাতন করা হচ্ছে। আইনজীবীরা বলছেন, কারামুক্ত হতে চারটি মামলায় জামিন পেতে হবে। এই অবৈধ সরকারের হাত আইনের হাতের চেয়ে লম্বা, তাই সব নির্ভর করছে মিডনাইট ইলেকশনের প্রধানমন্ত্রীর ওপর।‘
এসময় তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, 'আমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, দুই কোটি টাকার সাজানো মিথ্যা মামলা যেটির সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই, তাকে জেলখানা নামের ইঁদুর-তেলাপোকা ও পোকা মাকড়ে উপদ্রুত স্যাঁতসেতে অন্ধকার ঘরে আর আটকে রাখবেন না। দুই কোটি টাকা ব্যাংকে জমা আছে। বেগম জিয়ার সংশ্লিষ্টতাহীন দুই কোটি টাকার মিথ্যা মামলায় সাজা দেয়ার নজীর নেই, যেখানে ন্যুনতম আইনের শাসন আছে। এবার মুক্তি দিন।’
রিজভী বলেন, 'হলমার্ক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, বেসিক ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুটপাটের বিচার না করে দুই কোটি টাকার তথাকথিত প্রমাণহীন ও সংশ্লিষ্টতাহীন দুর্নীতির বিচারে দশ বছর সাজা দেয়া হলো।
সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম,যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,সহ-দফতর সম্পাদক মো.মুনির হোসেন প্রমুখ।
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- কাঁচকলার কত গুণ?
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা





